৪১-এ পা মহেন্দ্র সিং ধোনির, সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা বার্তার ঢল
আপডেট করা - Jul 7, 2022 1:05 pm

ক্রিকেটের বাইশগজে তাঁর সাফল্য আকাশছোঁয়া। হয়ত হাতে গুনে তা শেষ করা যাবে না। সেই মহেন্দ্র সিং ধোনিই এদিন ৪১ বছরে পা দিলেন। ভারতীয় দলের সবচেয়ে সফল অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি। কোনওকিছুই য়াঁপর অধরা নেই। ভারতকে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ এনে দেওয়া থেকে ২০১১ সালে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ এনে দেওয়া। সবই হয়েছে মহেন্দ্র সিং ধোনির হাত দিয়ে। সেই ক্যাপ্টেন কুলই এদিন ৪১ বছরে পা দিলেন। তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে।
এবারের জন্মদিনটা অবশ্য দেশে নয়, ক্রিকেটের মক্কা ইংল্যান্ডেই ইউদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল ধোনি পরিবার। বৃহস্পতিবার ৭ জুলাই ৪১ জীবনের ৪১টি বসন্ত পার করে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। গোটা বিশ্ব জুড়ে তাঁর অগনিত ভক্ত। বুধবার রাত ১২টার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তাঁর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রেরণ। তাঁর অগনিত ভক্তদের পাশাপাশি ক্রিকেট জগতের বর্তমান থেকে প্রাক্তন তারকারাও ধোনিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন এদিন।
ভারতের একমাত্র অধিনায়ক হিসাবে টি২০ এ একদিনের বিশ্বকাপ জিতেছেন এমএস ধোনি
বৃহস্পতিবারই কেক কেটে পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন মহেন্দ্র সিং ধোনি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রী দেওয়ার সঙ্গেই মুহূর্তের মধ্যে ভাইরাল। হবে নাই বা কেন প্রিয় ক্রিকেটারের জন্মদিন বলে কথা। তাঁকে দিনের শুরু থেকেই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে সকলে। ক্রিকেটের মাঠে মহেন্দ্র সিং ধোনির নানান কীর্তির কথাই এদিন সকলের মুখে মুখে।
Happy Birthday to my big brother. Thank you for being my biggest supporter and mentor in every phase of life, may god bless you and your family with good health always. Much love to you mahi bhai. Wishing you a great year ahead! @msdhoni #HappyBirthdayDhoni pic.twitter.com/3uABWFIlnO
— Suresh Raina🇮🇳 (@ImRaina) July 6, 2022
The OG. The Supreme. The ever helping kind soul. Wishing Mahi bhai a birthday as awesome as his own self. Thank-you for always motivating and inspiring Mahi Bhai !!! @msdhoni 🎂 pic.twitter.com/dY6fpKrXXu
— Siddharthh Kaul (@iamsidkaul) July 7, 2022
Still remember this day very fondly, thank you for everything Mahi bhai!!
Best wishes to you on your birthday, have a great year ahead @msdhoni 🎂😁 pic.twitter.com/hZm1QQ571F
— Ishant Sharma (@ImIshant) July 7, 2022
Many many happy returns of the day, Mahi Bhai! It was an enriching experience to have played under your leadership and I wish you nothing but the best for the year ahead! pic.twitter.com/8jcXP5RhO0
— Ajinkya Rahane (@ajinkyarahane88) July 7, 2022
A leader like no other. Thanks for everything you have done for Indian cricket. 🇮🇳 You became more like an elder brother for me. Nothing but love and respect always.
Happy birthday skip 🎂@msdhoni pic.twitter.com/kIxdmrEuGP
— Virat Kohli (@imVkohli) July 7, 2022
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইপিএলের মঞ্চ, মহেন্দ্র সিং ধোনি যেখানেই হাত দিয়েছেন সাফল্য পেয়েছেন। আর এই সাফল্যের যাত্রাটা তাঁর শুরু হয়েছিল ২০০৭ সাল থেকে। ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাত্ই ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ধোনির কাঁধে। ফাইনালের মঞ্চে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল জিতে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসাবে নিজের নাম স্থায়ী করে ফেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি।
Legendary cricketer but more importantly an amazing human being. Happy Birthday Mahi bhai. 🎂@msdhoni
— Anuj Rawat (@AnujRawat_1755) July 7, 2022
Happy Birthday to the man who has inspired so many youngsters across the globe.🙌
Wish you the best always @msdhoni Bhai 😇 pic.twitter.com/LhHLrVlYc2— Surya Kumar Yadav (@surya_14kumar) July 7, 2022
Happy Birthday to the legend of Indian Cricket. @msdhoni
— Harpreet Brar (@thisisbrar) July 7, 2022
Very very happy birthday to you @msdhoni 🥳 My best wishes are always with you! Have the most wonderful year ahead. Love always 🤗 pic.twitter.com/95n92fqeNT
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 7, 2022
Happy birthday, @msdhoni 🤗 Wish you the very best for the coming year! Keep shining always. pic.twitter.com/SsfYsf3LUT
— Cheteshwar Pujara (@cheteshwar1) July 7, 2022
এরপর একের পর এক নানান সিরিজ জিতে চলেছেন ধোনি। ভারতীয় দলের নেতৃত্বের ভার সামলেছেন একেবারে নিখুঁতবাবে। ২০০৭ সালের পর ২০১১ সালে ভারতীয় দলকে একদিনের বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তাঁর হাত ধরে দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে দ্বিতীয়বার একদিনের বিশ্বকাপ জিতেছিল ভারত। সেখানেও ফাইনালের মঞ্চে মহেন্দ্র সিং ধোনির সেই পারফরম্যান্স এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে।
জিতেছেন এশিয়া কাপ। তাঁর হাত ধরেই চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। ২০২০ সালের ১৫ অগস্ট সকলকে চমকে দিয়ে বিশ্ব ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই ধোনিই এদিন ৪১ বছরে পা রাখলেন।