সুপারহিট রোহিত শর্মা, দিল্লিকে হারিয়ে আইপিএলে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ান্সের

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: IPL/BCCI )

৮০৮ দিন পর আইপিএলের মঞ্চে রোহিত শর্মার ব্যাটে অর্ধশতরান। হিটম্যানের ক্লাসিক শোতেই আইপিএলের মঞ্চে জয়ের রাস্তায় পি্রল মুম্বই ইন্ডিয়ান্স। পরপর দুই ম্যাচে হারের পর  এদিন  দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই জ্বলে উঠলেন বিশ্ব ক্রিকেটের হিটম্যান। আর তাতেই কার্যত শেষ হয়ে গিল দিল্লি ক্যাপিটালসের সব আশা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এদিন বিধ্বংসী ইনিংস খেললেন রোহিত শর্মা। একা হাতে কার্যত ডেভিড ওয়ার্নারদের শেষ করে দিলেন তিনি। ৬ উইকেটে প্রথম ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

এবারের আইপিএলের শুরু থেকেই রোহিত শর্মার দিকে নজর ছিল সকলের। কিন্তু প্রথম দুটো ম্যাচে ব্যাট হাতে সফল হতে পারেননি তিনি। তাঁকে নিয়ে কথাবার্তাও শুরু হয়েছিল। অবশেষে আইপিএলের মঞ্চে সাফল্যের মুখ দেখলেন তিনি। দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামেই ফের একবার দেখা গেল দ্য হিটম্যান শো। আর তাতেই আপ্লুত সকলে। আইপিএল ২০২৩-এ ২৯ বলে প্রথম অর্ধশতরান করলেন রোহিত শর্মা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের নায়ক এদিন রোহিত শর্মা।

দিল্লির বিরুদ্ধে ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এদিন টস জিতে প্রথমে বোলি্ংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। লক্ষ্যটা ছিল দিল্লি ক্যাপিটালসকে কম রানের মধ্যে শেষ করে দেওয়া। কিন্তু পৃথ্বি শ এবং ডেভিড ওয়ার্নার শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন। যদিও পৃথ্বি শ, মনীশ পান্ডে, যশ ধুলরা দ্রুত সাজঘরে ফেরার পরই হঠাত্ চাপে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদিো একদিকে ডেভিড ওয়ার্নার দাঁড়িয়েছিলেন। কিন্তু অন্যদিকে কেউই তাঁকে সঙ্গ দিতে পারছিলেন না। সেই কঠিন পরিস্থিতিতেই মাঠে আসেন অক্ষর পটেল।

ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডার মাঠে আসার পর থেকেই বদলাতে শুরু করেছিল চি্ত্রটা। রানের ঝড় তুলেছিলেন অক্ষর পটেল। আর তাতেই ধীরে ধীরে ম্যাচে ফিরেছিল দিল্লি ক্যাপিটালস। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্দধে ২৫ বলে ৫৪ রানের আক্রমণাত্মক ইনি্ংস খেলেই সাজঘরে ফিরেছিলেন অক্ষর পটেল।  আর সেইসঙ্গেই লড়াই করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নার করেছি্লেন ৫১ রান। শেষপর্যন্ত ১৭২ রান করেছিল দিল্লি ক্যাপিটালস।

লড়াি করার মতো রান করলেও রোহিত শর্মা ফর্মে থাকলে  সেদিন যে কোনও রানই নিরাপদ নয় তা   এদিন ফের একবার বুঝিলে দিলেন তিনি। শুরু থেকেই এদিন মাঠে ছিল রোহিত শর্মার একের পর এক লম্বা শট। সেইসঙ্গে যোগ্য সঙ্গত দিয়েচিলেন ঈশান কিষাণও। তাঁর ব্যাটেও ছিল রানের ঝলক। পাওয়ার প্লের আগেই এদিন ৬০ রানের গন্ডী টপকে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই দুই ওপেনারের ৭১ রানের পার্টনারশিপটাই এদি্ন ম্যাচের ভবিষ্যত তৈরি করে দিয়েছিল।

ঈশান কিষাণ অবশ্য এদিন ৩১ রানে রান আউট হন। কিন্তু ক্রিজে দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা। তাঁর দাপুটে পারফরম্যান্স এদিন অব্যহত ছিল। ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেই থামেন রোহিত শর্মা। তাঁর গোটা ইনিংসটা জুড়ে রয়েছে এদিন ৬টি চার ও ৪টি ছয়। তিনি সাজঘরে ফেরার পর দিল্লি ক্যাপিটালস অবশ্য লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিল। কিন্তু শেষরক্ষা করতে পারেনি তারা। বাকিটা টিম ডেভিড ও ক্যামেরণ গ্রীনই সামলিয়ে দেন। ম্যাচের শেষ বলেই জয় তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

close whatsapp