আইপিএল ২০২৩, ম্যাচ ২১ঃ লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংস ম্যাচ শেষে পরিবর্তিত পয়েন্ট তালিকা

Sikandar Raza
Sikandar Raza. ( Photo Source: IPLT20 )

আইপিএলের পয়েন্ট টেবিলের খেলা যেন সাপ লুডোর খেলা। পয়েন্টের নীরিখে কখন যে কোন দল কাকে ছাপিয়ে যাবে তা বলা একেবারেই সম্ভব নয়। আর তাতেই সময় যত এগোচ্ছে ততই জমে উঠছে আইপিএলের মঞ্চ। শুক্রবার যে পঞ্জাব কিংস ছয় নম্বর পজিশনে ছিল। শনিবার লখনফ সুপার জায়ান্টসকে হারিয়ে সেই পঞ্জাব কিংস সরাসরি প্রথম চারের মধ্যে ঢুকে পড়ল। যদিও নআইপিেলের খেলা এখনও অনেক বাকি রয়েছে। সেখানে শেষপর্যন্ত কোন চার দল প্রথম চারের মধ্যে থাকবে তা তো সময়ই বলবে। লখনউকে হারিয়ে আপাতত খানিকটা স্বস্তিতে পঞ্জাব কিংস।

এদিন যখন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নেমেছিল পঞ্জাব কিংস, সেই সময় তারা ছিল পয়েন্ট টেবিলে ছয় নম্বরে। লখনউ সুপার জায়ান্টস ছিল দুই নম্বর পজিশনে। শিকর ধওয়ানকে ছাড়াই এদিনের ম্যাচে নেমেছিল পঞ্জাব কিংস।  নেতৃত্বের দায়িত্বে ছিলেন স্যাম কারান। সেখানে বল হাতে যেমন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন পঞ্জাব কিংসের বোলাররা। তেমনই ব্যাট হাতেও এদিন তারা ছিলেন যথেষ্ট সাবলীল।

এদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল লোকেশ রাহুলে লখনউ সুপার জায়ান্টস। প্রথম চার ম্যাচে না পারলেও, সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন লোকেশ রাহুল। দীর্ঘ অপেক্ষার পর পঞ্জাব কিংসের বিরুদ্ধেই এদিন  এবারের আইপিএলে প্রথম অর্ধশতরান পেয়েছিলেন লোকেশ রাহুল। যদিও সেই রান কিন্তু লখনফ সুপার জায়ান্টসকে বাঁচাতে পারেনি। লোকেশ রাহুলকে বাদ দিলে কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি। এদিন লোকেশ রাহুল করেছেন ৫৬ বলে ৭৪ রানের ইনিংস। যদিও বড় রান করতে ব্যর্থই হয়েছে লখনউ সুপার জায়ান্টস।

১৫৯ রান করেছিল লখনউ সুপার জায়ান্টস। অবশ্য বল হাতে পঞ্জাবকেও কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস বোলাররা. ৪৫ রানের মধ্যেই তিন উইকেট খুইয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল পঞ্জাব কিংস। কিন্তু এদিন প়্জাব কিংসের ত্রাতা ছিলেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। আইপিএবের মঞ্চে প্রথম অর্ধশতরান করেন তিনি। ৪১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন সিকান্দার রাজা। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার ও ৩টি ছয়। আর সেটাই যে পঞ্জাবের জয়ের রাস্তাটা পাকা করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। চার নম্বরে উঠে এল পঞ্জাব কিংস।

আইপিএলের পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় হার রানরেট পয়েন্ট
রাজস্থান রয়্যালস +১.৫৮৮
লখনউ সুপার জায়ান্টস +০.৭৬১
গুজরাত টাইটান্স +০.৩৪১
পঞ্জাব কিংস -০.১০৯
কলকাতা নাইট রাইডার্স +০.৭১১
চেন্নাই সুপার কিংস +০.২২৫
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু -০.৩১৬
সানরাইজার্স হায়দরাবাদ -০.৮২২
মুম্বই ইন্ডিয়ান্স -০.৮৭৯
দিল্লি ক্যাপিটালস -১.৪৮৮

close whatsapp