আইপিএল ২০২২, ম্যাচ ৪৩: গুজরাত টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

গুজরাতের হার্দিক বা রশিদকে অধিনায়ক করলে পয়েন্ট বেশী পাওয়ার সম্ভাবনা, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

শনিবার আইপিএল ২০২২-এর ৪৩তম ম্যাচে এই মরসুমে প্রথমবারের মতো মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গুজরাত টাইটান্স এর চেয়ে ভালোভাবে হয়তো তাদের অভিযান শুরু করার কথা ভাবতে পারতো না। এখন তারা পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। এই জায়গা থেকে তাদের লক্ষ্য হবে শীর্ষ দুইয়ের একটি দল হিসেবে লিগ পর্যায় শেষ করা।

অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শেষ দুটি ম্যাচে ব্যাটিং ইউনিট হিসাবে একটি ধাক্কা খেয়েছে। প্রথমে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৬৮ এবং তারপর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১১৫ রানে অল আউট হয়েছে। এই দুটি বড় ব্যবধানের হার পরের দিকে তাদের নেট রান রেটের ক্ষতি করতে পারে। বিরাট কোহলিকে শীঘ্রই ফর্মে ফিরতে হবে।

পিচ রিপোর্ট 

ব্র্যাবোর্ন স্টেডিয়ামের পিচ ব্যাটারদের অনুকূলেই থেকেছে পুরো টুর্নামেন্ট জুড়ে। ম্যাক্সওয়েল, মিলারের মতো পাওয়ার-হিটাররা ব্যাটিং উপভোগ করবেন। প্রথমে ব্যাট করা দল কমপক্ষে ১৭০ তোলার কথা ভাববে।

সম্ভাব্য একাদশ

গুজরাত টাইটান্স

ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুবমান গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, মহম্মদ শামি, যশ দয়াল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরোর, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, জশ হ্যাজেলউড।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ডেভিড মিলার – চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি অবিস্মরণীয় ৯৪* রানের ইনিংস খেলার পাশাপাশি ২৩৭ রান করেছেন ১৪৯.০৬ স্ট্রাইক রেটে।

ফাফ ডু প্লেসি – ২টি হাফ সেঞ্চুরি করেছেন এবং দুটিই ৮০-র বেশী রানের ইনিংস। সব মিলিয়ে ২৭৮ রান করেছেন ৩০.৮৯ গড়ে।

অলরাউন্ডার 

হার্দিক পান্ডিয়া – ব্যাট হাতে অত্যন্ত ধারাবাহিক ফর্ম দেখিয়েছেন। ৬১.০০ গড়ে ৩০৫ রান করে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চতুর্থ স্থানে আছেন।

শাহবাজ আহমেদ – ১৯৫ রান করেছেন ৩২.৫০ গড়ে। যদিও এখনও উইকেট তুলতে পারেননি।

বোলার

মহম্মদ শামি – পাওয়ারপ্লে ওভারে প্রায় প্রতি ম্যাচেই উইকেট নিচ্ছেন। ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে সপ্তম স্থানে আছেন।

ওয়ানিন্দু হাসারাঙ্গা – ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আরসিবির এই মরসুমের সর্বোচ্চ উইকেটশিকারী।

উইকেটকিপার 

দীনেশ কার্তিক – ২০০ রানের বেশী করা ব্যাটারদের মধ্যে তাঁর ১৯৮.১৬ স্ট্রাইক রেট সবার সেরা। মোট ২১৬ রান করেছেন।

পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ফাফ ডু প্লেসি, শুবমান গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শাহবাজ আহমেদ, ডেভিড মিলার, দীনেশ কার্তিক, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা (সহ-অধিনায়ক), হর্ষল প্যাটেল, লকি ফার্গুসন, মহম্মদ শামি।

close whatsapp