সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেও রিঙ্কু সিংকে নিয়ে আশাবাদী ইয়ন মর্গ্যান

Rinku Singh
Rinku Singh. (Photo Source: IPL/BCCI)

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের নাটকীয় জয়। রিঙ্কু সিংয়ের হাত ধরে দুর্ধর্ষ জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে রিঙ্কি সিংয়ের পরপর পাঁচটি ছয় এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। সেই ম্যাচের পর থেকেই শিরোনামে রয়েছেন রিঙ্কু সিং. তাঁকে ঘিরে যে প্রত্যাশার পারদ এখন ক্রমসই চড়তে শুরু করেছে তাও বলার অপেক্ষা রাখে না। এবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাঁকে ঘিরে প্রত্যাশা বাড়লেও, রিঙ্কু সিংয়ের ওপর চাপ বাাড়বে না বলেই মনে করছেন প্রাক্তন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান।

এবারের আইপিএলে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। যদিও ঘুরে দাঁড়াতে খুব একটা সময়ও নেয়নি তারা। দ্বিতীয় ম্যাচ থেকেই জয়ের সরণীতে ফিরেছে কলকাতার নাইট শিবির। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে বড় ব্যবধানেই জিতেছিল তারা। সেইসঙ্গে রান পেয়েছিলেন রিঙ্কু সিং। যদিও সেখানে বিদ্বংসী ইনিংস দেখা যায়নি রিঙ্কু সি্ংয়ের থেকে।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঁচ বলে পাঁচটি ছয় হাঁকিয়েছিলেন রিঙ্কু সিং

তৃতীয় ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সেখানেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন কলকাতা নািট রাইডার্সের এই তরুণ ক্রিকেটার। শেষ ওভারে জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের সেই ম্যাচে প্রয়োজন ছিল ২৮ রান। সেখানেই যস দয়ালের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিলেন রিঙ্কু সিং। পরপর পাঁচটি ছয়েই কার্যত সেদিন গুজরাত টাইটান্সের ঘরের মাঠে ইতিহাস তৈরি করেছিলেন এই তরুম ক্রিকেটার। এরপর থেকেই যে তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করবে তা বলার অপেক্ষা রাখে না।

এমন পরিস্থিতিতে  যেকোনও ক্রিকেটারের ওপর যে বাড়তি চাপ তৈরি হবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ইয়ন মর্গ্যানের মত রিঙ্কু সিংয়ের ওপরক কোনওরকম চাপই এদিন কাজ করবে না। ইয়ন মর্গ্যান জানিয়েছেন, “আমার মনে হয়না কোনও পরিস্থিতিতেই রিঙ্কু সিংয়ের ওপর কোনওরকম চাপ তৈরি হবে। তিনি যথেষ্ট ঠান্ডা মাথার একজন ক্রিকেটার এহবং এই মুহর্তে যে পজিশনে রয়েছেন তা অসাধারণ। মাঠের বাইরে থেকে দীর্ঘদিন সুযোগের অপেক্ষায় থেকেছেন তিনি। সেজন্যই আমি নিশ্চিত যে সুযোগ পেলে তা সবসময়ই কাজে লাগাবেন তিনি”।

শুক্রবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। পরিসংখ্যানে এগিয়ে থেকেই নামছে কলকাতা নাইট রাইডার্স। সেখানেও জয়ের ধারা তারা অব্যহত রাখতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp