মেগা নিলামের পর নাইট রাইডার্সের সম্ভাব্য সেরা একাদশ
আপডেট করা - Feb 14, 2022 7:46 pm

আইপিএলের মেগা নিলাম হয়ে গিয়েছে। শনিবার ও রবিবার দুদিন ধরে আইপিএলের মেগা নিলামে ক্রিকেটার কেনারর লড়াই চলেছে। সেখানে কেউ বাজিমাত করেছে আবার কেউ খানিকটা হতাশ হয়েছে। তেমনই কলকাতা নাইট রাইডার্সও তাদের লক্ষ্য অনুযায়ী দল তৈরি করেছে। এবারের আইপিএলে তাদের প্রধান লক্ষ্য ছিল অধিনায়ক বাছা। প্রথম থেকেই শোনাযাচ্ছিল সেই লক্ষ্যে শ্রেয়স আইয়ারকে এবার নিতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের প্রথম দিনই বাজিমাত করেছে তারা।
এবারের আইপিএলের নিলামের আগে চারজন ক্রিকেটারকে রেখে বাকিদের ছেড়ে দিতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। গতবার তাদের ফাইনালে তোলা অধিনায়ক ইয়ন মর্গ্যানকে পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন তারা। নাইট শিবির থেকে অব্যহতি দেওয়া হয়েছিল দীনেশ কার্তিককেও। আসন্ন আইপিএলের জন্য শক্তিসশালী দল তৈরি করাই ছিল নাইট রাইডার্সের প্রথম লক্ষ্য। এখন শুধুই সকলে মাঠে নামার অপেক্ষায়।
বাকিদের ছেড়ে দিলেও চারজন ক্রিকেটারদের অবশ্য নাইট রাইডার্স ধরে রাখতে পেরেছিলেন। ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার ও বরুণ চক্রবর্তীকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল নাইট রাইডার্সরা। আর ইয়ন মর্গ্যানকে ছেড়ে দেওয়ার পর থেকেই নাইট শিবির ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছিল। নাইটদের অধিনায়ক এবার কে হবেন।
মেগা নিলাম শুরু হওয়ার আগেই থেকেই শ্রেয়স আইয়ারের নাম শোনা যাচ্ছিল। যদিও আইয়ারকে নেওয়ার লক্ষ্যে ছিল আরও বেশকিছু ফ্র্যাঞ্চাইজি। এবারের নিলামের সেরা দশ মার্কি ক্রিকেটারদের মধ্যে ছিলেন শ্রেয়স আইয়ারও। নিলামে তাঁর নাম ওঠার পরই লড়াইটা শুরু হয়ে যায়। যদিও শেষপর্যন্ত বাজিমাত করে কলকাতা নাইট রাইডার্স। ১১ কোটি ৫০ লক্ষ টাকায় শ্রেয়স আইয়ারকে দলে তুলে নেয় তারা।
ওপেনিংয়ে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে অ্যালেক্স হেলসকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স
শুধু শ্রেয়স আইয়ারই নয় নাইট শিবিরে এবার জায়গা করে নিয়েছেন শেলডন জ্যাকসন, অ্যালেক্স হেলস, টিম সাউদিদের মতো ক্রিকেটারদের। সাউদি যদিও আগেও নাইট শিবিরেই ছিলেন। নিলাম থেকে ফের নাইট শিবিরে ফেরানে হয়েছে শিবম মাভিকেও। শ্রেয়স আইয়ার দলে আসায় নেতৃত্বের সমস্যার সমাধান যেমন হয়ে গিয়েছে। তেমন অ্যালেক্স হেলসকে নিয়ে ওপেনিংয়ের সমস্যাও কার্যত কাটিয়ে ফেলেছে নাইটরা।
শুভমন গিলকে এবার ছেড়ে দিয়েছিল নাইট রাইডার্স। তিনি নিলামে ওটার আগেই তাঁকে দলে তুলে নিয়েছিল গুজরাত টাইটান্স। গিলকে ছেড়ে দেওয়া যে নাইটদের কাছে একটা বড় ক্ষতি ছিল সে কথা ব্রেন্ডন ম্যাকালাম আগেই জানিয়েছিলেন। তাই এবারের আইপিএলে সেই ক্ষত মেরামত করাই ছিল অন্যতম লক্ষ্য। দল গড়া হয়ে গিয়েছে। এবার দেখে নেওয়া যাক নাইট রাইডার্সের প্রথম একাদশ কী হতে পারে।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ এমনটা হতে পারে
অ্যালেক্স হেলস
ভেঙ্কটেশ আইয়ার
নীতিশ রানা
শ্রেয়স আইয়ার
শেলডন জ্যাকসন
আন্দ্রে রাসেল
অনুকূল রয়
সুনীল নারিন
প্যাট কামিন্স
শিবম মাভি
বরুণ চক্রবর্তী