বোলারদের ব্যর্থতায় বিরাট রান করেও অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের, বিশ্বকাপের আগে বাড়ছে চিন্তা

Australia Win
Australia Win. ( Image Source: Twitter)

হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত রানের পাহাড় গড়ে তুললেও, অস্ট্রেলিয়াকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না।ভারতীয়বোলারদের খারাপ বোলিংয়ের জেরে ব্যর্থ হল হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের লড়াই। ক্যামেরণ গ্রীণের দুর্ধর্ষ ব্যাটিং এবং শেষ মুহূর্তে ম্যথু ওয়েড  ও অভিষেক হওয়া  টিম ডেভিডের হাত ধরে ভারতের বিরুদ্ধে জয় দিয়েই যাত্রা শুরু কর টিম ইন্ডিয়া। ৪ বলে বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। সেইসঙ্গে বিশ্বকাপের আগে ভারতীয় দলের কিন্তু বেশ কয়েকটা জায়গা নিয়ে চিন্তা রয়েই গেল।

টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজটাই ভারতের প্রধান প্রস্তুতিপর্ব। এই ছয় ম্যাচেই নিজেদের টিম কম্বিনেশন দেখে নিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানে অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচ হারের পর ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা কিন্ত অনেকটাই বাড়ল। বিশেষ করে ২০৮ রান হাতে নিয়ে নামার পরও যখন ম্যাচ হারতে হচ্ছে, সেই মুহূর্তে দলের বোলিং নিয়ে যে একটা প্রস্ন রয়েই য়ায় তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

মোহালীতে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রান তাড়া করে জিতল অস্ট্রেলিয়া

টস জিতে এদিন ভারতীয় দলকেই প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। যদিও হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স এদিন অসাধারম ছিল। সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার হাত ধরেই ভারতীয় দল এদিন ব্যাট হাতে ঘুরে দাঁড়াচে পেরেছিল। একসময় যে ভারতীয় দলের রান ১৫০ টপকাতে পারবে কিনা সন্দেহ ছিল। কিন্তু ব্যাট হাতে হার্দিক পান্ডিয়া এদিন ছিলেন বিধ্বংসী মেজাজে।

লোকেশ রাহুল এদিন ৫৫ রান করেছেন। সূর্যকুমার যাদব ২৫ বলে ৪৬ রান। এরপর গোটা মাঠ জুড়ে শুধুই ছিল হার্দিক পান্ডিয়ার দাপট। ৩০ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। তাঁর গোটা ইনিংস জুড়ে শুধুই এদিন চার ও ছয়ের বন্যা। হার্দিকের হাত ধরেই ২০৮ রানে পৌঁছয় এদিন ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তুলেছে তখন ভারতীয় দল। বোলারদের দিকেই সেই সময় তাকিয়েছিল সকলে।

জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়েই এদিন বোলিং বিভাগ সাজিয়েছিল ভারতীয় দল। এশিয়া কাপের পর এদিনও চিত্রটা বদলালো না। ভুবনেশ্বর কুমার থেকে যুজবেন্দ্র চাহালরা এদিন চূড়ান্ত ব্যর্থ। ৪ ওভারে ৫২ রান দিয়েছেন একাই ভুবনেশ্বর কুমার। হর্ষস পটেল দিয়েছেন ৪ ওভারে ৪৯ রান এবং যুজবেন্দ্র চাহাল দিয়েছেন ৩ ওভার ২ বলে ৪২ রান। আর তাতেই এদিন ভারতীয় দলের হারের রাস্তাটা তৈরি হয়ে গিয়েছিল।

এরপর ব্যাট হাতে ক্যামেরন গ্রীণের ঝোড়ো ৬১ রানের ইনিংস। আর শেষের দিকে বাকটা সামনে দেন ম্যাথু ওয়েড। চার উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

close whatsapp