হংকংয়ের বিরুদ্ধে বিধ্বংসী সূর্যকুমার যাদব, সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা বার্তার ঢল

Suryakumar Yadav & Virat Kohli
Suryakumar Yadav & Virat Kohli. ( iamge source: BCCI Twitter )

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। বিরাট কোহলি রানে ফিরেছেন এবং অর্ধশতরানও করেছেন। অবশ্যই সকলে আপ্লুত এবং স্বস্তিতে রয়েছেন। কিন্তু এদিন সমস্ত নজর কেড়ে নিলেন একাই একজন। সূর্যকুমার যাদবের তাপে ছিন্ন ভিন্ন হংকং বোলিং। দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়ামে রাতের আকাশে হঠাত্ই দেখা গেল সূর্যের ছটা। আর তাতেই ম্লান সকলে। বিরাট কোহলি অর্ধশতরান পেলেন ঠিকই, সূর্যকুমারের ঝড়ে সকলে মুগ্ধ হয়েছে। কেন েই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম সেরা টি টোয়েন্টি ক্রিকেটার তাঁকে বলা হচ্ছে তাও স্পষ্ট।

মাত্র ২২ বলে হংকংয়ের বিরুদ্ধে অর্ধশতরান পেলেন সূর্যকুমার যাদব। আর তাঁর ব্যাট থেকে দেখা গেল সুধুই চার ও ছয়ের বন্যা। প্রথম ইনিংস যখন শেষ হল সেই সময় সূর্যকুমার যাদবের রান ২৬ বলে ৬৮। বিরাট কোহলির বহু পরে নেমেও, তাঁকে এদিন ছাপিয়ে গেলেন সূর্যকুমার যাদব। যদিও হংকং বোলারদের বিরুদ্ধে এদিন বিরাট কোহলিও নিজের ফর্মের পরিচয়টা দিয়ে দিলেন। সেইসঙ্গে এই বার্তাও দিলেন যে তিনি ফ্রেম ফিরছেন। েই ইঙ্গিত সকলকে স্বস্তিই দেবে। আর এমন পারফরম্যান্স দেখার পর থেকেই শুভেচ্ছা বার্তার ঢল নামতে শুরু করেছে টুইটারে। বিরাট ও সূর্যকে প্রশংসায় ভরাচ্ছেন সকলে।

২৬ বলে ৬৮ রানের ইনিংস খেললেন সূর্যকুমার যাদব, অর্ধশতরান পেলেন বিরাট কোহলিও

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হংকং অধিনায়ক। ভারতকে কম রানের মদ্যে বেঁধে দেওয়ারই লক্ষ্য ছিল তাদের। রোহিত শর্মা থেকে লোকেশ রাহুল দুজনই কিন্তু ব্যর্থ হয়েছিলেন। সকলের নজর ছিল বিরাট কোহলির দিকে।যদিও বিরাট এদিন শুরুর দুিকে খানিকটা ধীর গতিতেই খেলছিলেন। সেইভাবেই পরিকল্পরনাটা বোধহয় ছিল। প্রথমে লোকেশ রাহুলের সঙ্গে বিল্ডআপ গেমটা শুরু হলেও, ৩৬ রানেই থামতে হয় রাহুলকে। ১২.৫ ওভারে মাঠে প্রবেশ সূর্যকুমার যাদবের। এবারই অপেক্ষা করচিল আসল ক্লাইম্যাক্সটা।


https://twitter.com/imAb_45/status/1565007109162680320

সেই থেকেই মাঠে শুরু সূর্যের দাপট। বিরাট কোহলিও তখন আক্রমণাত্মক মেজাজে। কিন্তু সূর্য ছিলেন বিধ্বংসী। হংকং বোলারদের বিরুদ্ধে তাঁর ব্যাট তেকে ছিল এদিন সুধুই ছয় ও চারের বন্যা। একের পর শট আর বল বাউন্ডারির ওপারে। মাত্র ২২ বলেই অর্ধশতরান সম্পূর্ণ। বিরাট কোহলি ৫৯ রান করেছেন। তারমধ্যে রয়েছে তিনটি ছয়। কিন্তু সূর্যকুমার সেটুকু সময়ের মদ্যেই হাঁকিয়ে দিয়েছেন ৬টি ছয়।

সময় থাকলে বোধহয় টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কমবল খেলে এদিন সেঞ্চুরিও করে ফেলতেন তিনি। ২৬ বলে সূর্যকুমারের ৬৮ রানের ইনিংস জুড়ে রয়েছে ৬টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি। আর শেষ ওভারে তো সূর্যকুমার যাদব আরও ভয়ঙ্কর। একাই নিলেন ২৪ রান। সেই ওভারেই হাঁতিয়েছেন ৪টি ওভার বাউন্ডারি। ভাগ্য সহায় থাকলে ছটি ছয় দেখাই যেত এদিন।

close whatsapp