অধিনায়ক হিসাবে রেকর্ড গড়লেন হার্দিক পান্ডিয়া, ওপেনিংয়ে নজর কাড়লেন দীপক হুডাও
আপডেট করা - Jun 27, 2022 10:37 am

আইপিএলের পর এবার ভারতীয় দলের জার্সি। জয়ের ধারা অব্যহত রেখেছেন হার্দিক পান্ডিয়া। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে অধিনায়ক হিসাবে অভিষেকের ম্যাচে ভারতকে শুধু জয়ই এনে দিলেন না, এক বিরল রেকর্ডের মালিকও হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। প্রথম ভারতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে উইকেট পেলেন হার্দিক পান্ডিয়া। তাঁর আগে ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে এমন রেকর্ড কোনও অধিনায়কেরই নেই। সেইসঙ্গে ব্যাট হাতেও দেখালেন ফের ঝলক।
আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়ে এবার প্রথমবার আত্মপ্রকাশ করেছিলেন হার্দিক পান্ডিয়া। সেখানেই সকলকে চমকে দিয়েছিলেন তিনি। তাঁর হা ধরে অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছে গুজরাত টাইটান্স। সেইসহ্গে গুজরাতের হয়ে এবার সর্বোচ্চ রানও করেছিলেন হার্দিক পান্ডিয়া। এরপরই প্রায় ছয় মা পর ভারতীয় দলে প্রত্যাবর্তন হয় হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে প্রত্যাবর্তন করেন তিনি। এরপরই আয়ারল্যান্ড সফরে ভারতীয় দের অধিনায়কের দায়িত্ব ওঠে হার্দিক পান্ডিয়ার কাঁধে।
টি টোয়েন্টিতে প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে উইকেট নেওয়ার রেকর্ড হার্দিক পান্ডিয়ার
রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে উমরান মালিক যেমন অভিষেক করেন, তেমনই অধিনায়ক হিসাবেও অভিষেক হয় হার্দিক পান্ডিয়ারও। ভারতীয় টি টোয়েন্টি দলের নবম অধিনায়ক হিসাবে টি টোয়েন্টিতে নামেন হার্দিক পান্ডিয়া। আর সেইসঙ্গেই ম্যাচের দ্বিতীয় ওভারেই নতুন রেকরপ্জের মালিক হার্দিক। আয়ারল্যান্ড শিবিরের সেরা তারকা ক্রিকেটার পল স্টার্লিংকে ফিরিয়ে দিয়েই প্রথম ভারতীয় টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে উইকেট নেওয়ার রেকর্ড গড়েন হার্দিক পান্ডিয়া।
https://twitter.com/Prabhat03471721/status/1541120428327940096
Hardik Pandya is all set to become the ninth captain to lead Team India in T20Is.#Cricket #CricTracker #HardikPandya #Captain #IREvIND #IndianCricket pic.twitter.com/Bn9zP4tm8s
— CricTracker (@Cricketracker) June 26, 2022
https://twitter.com/KlCoverdrive/status/1541143122930913280
https://twitter.com/Cric_Resanth/status/1541085810149457920
আয়ারল্যান্ডের বিরুদ্ধে এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক। শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপট ছিল এদিন। প্রথম ওভারেই আইরিশ অধিনায়ককে সাজঘরে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। এরপরই পল স্টার্লিংকে ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। একসময় আয়ারল্যান্ডের রান দেখে মনে হচ্ছিল তারা হয়ক ১০০ রানের গন্ডীও টপকাকাতে পারবে না।
https://twitter.com/kingashu1008/status/1541147993222844417
🏆IPL 2022 trophy
🇮🇳First Indian captain to take a T20I wicket
🥇 First win as an Indian captainMark my words, @hardikpandya7 will dominate the world cricket scene #INDvsIRE #HardikPandya #CricketTwitter #Cricket pic.twitter.com/38rJmt3BXG
— Yorky (@be_yorky) June 26, 2022
https://twitter.com/JiSambhaji/status/1541277568577310720
"Advantage of being captain in gully cricket.. you can do whatever you want, nobody is going question you"#HardikPandya #INDvsIRE pic.twitter.com/RMZotEvf5s
— Abhijith Prabhakaran (@AbhijithNairP) June 26, 2022
বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল এদিন ১২ ওভারের। কিনতু শেষপর্যন্ত হ্যারি টেকটরের দাপটে ১২ ওভারে ১০৮ রান করে আয়ারল্যান্ড। আইরিশদের বিরুদ্ধে এদিন দীপক হুডাকে ওপেনিংয়ে নামিয়ে সকলকে চমকে দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও সূর্যকুমার যাদব, ঈষা কিষাণরা এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। সেই সময়ই ব্যাট হাতে মাঠে নেমে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলে দীপক হুডাকে চাপমুক্ত করার কাজটা করে দেন হার্দিক পান্ডিয়া। এরপরই মাঠে শুরু দীপক হুডার দাপুটে পারফরম্যান্স।
২৯ বলে ৪৭ রানের ইনিংস খেলেন দীপক হুডা। আর তাতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। এবার সিরিজ জেতার অপেক্ষায় টিম ইন্ডিয়া।