অশ্বিন-জাদেজার বিধ্বংসী স্পিনে নাগপুরে ধরাশায়ী অস্ট্রেলিয়া, ইনিংস ও ১৩২ রানে জয়ী ভারত
আপডেট করা - Feb 11, 2023 2:41 pm

পূর্বাভাসটা আগেই পাওয়া গিয়েছিল। তৃতীয় দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে ভারতীয় বোলারদের নামাটা ছিলক সুধু সময়ের অপেক্ষা। দু ঘন্টার মধ্যেই শেষ অস্ট্রেলিয়া। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার ভয়ঙ্কর স্পিনের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল অস্ট্রেলিয়ার ব্াটিং লাইনআপ। নাগপুরে আড়াই দিনেই ম্যাচ শেষ করে দিন ভারতীয় দল। একশো রানের গন্ডীও এদিন টপকাতে পারল না অজি বাহিনী। ৯১ রানেই অস্ট্রেলিয়াকে শেষ করে দিয়ে ইনিংস ও ১৩২ রানে জয় তুলে নিল ভারত। সেইসঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর রাস্তাটাও প্রশস্ত করে ফেলল টিম ইন্ডিয়া। ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বনিম্ন স্কোর করল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিন ৩২১ রানে থেমেছিল ভারতীয় দল। তৃতীয় দিন সেখান থেকেই শুরু করে দ্রুতই সাজঘরে পিরে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ৭০ রানে থেমেছিলেন তিনি। সেখান থেকেই ভারতীয় েেদলের রান এগিয়ে নিয়ে যাওয়ার কাজটাআরম্ভ করেছিলেন অক্ষর পটেল। আর তাতেই যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের ভিতটা কার্যত মজবুত করে ফেলেছিল টিম ইন্ডিয়া। ব্যাট হাতে টেস্টের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সর্বোচ্চ রান করেছেন অক্ষর পটেল। এদিন ৮৪ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁকে কখনোও সঙ্গ দিয়েছেন মহম্মদ সামি তো কখনোও মহম্মদ সিরাজ। অবশেষে মদ্যাহ্নভোজের আগে ৮৪ রানেই থামতে হয় ইঅক্ষর পটেলকে। ভারতের রান ৪০০ এবং লিড ২২৩ রানের।
দ্বিতীয় ইনিংসে অশ্বিন-জাদেজা জুটি সাক উইকেট তুলে নিয়েছেন
হাতে আরও দুদিন তখন সময়। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যটা যে খুব একটা বড় ছিল তা কিন্তু নয়। কিন্তু নাগপুরের পিচ তখন অন্য কথাই বলছে। হাতে ২২৩ রান পেয়ে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনদের মুখে যে হাসি ছিল তা বলার অপেক্ষা রাখে না। বল হাতে তখন শুধু মাঠে নামার অপেক্ষা। আর প্রথম থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর অফ স্পিন বরাবরই বাঁহাতি ব্যাটারদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এদিনও তাঁর অন্যথা হয়নি। ৭ রানের মাথায় উসমান খোয়াজাকে সাজঘরে ফিরিয়ে দিয়ে অশ্বিনের তান্ডব শুরু। আর তাতেই বিধ্বস্ত অস্ট্রেলিয়া ব্রিগেড।
INDIAAA WINNN 💙💙💙
— Mumbai Indians (@mipaltan) February 11, 2023
How many Australian teams have come to India and played like this? This is embarrassing performance from them. #INDvsAUS
— Irfan Pathan (@IrfanPathan) February 11, 2023
Never judge a pitch until both teams have batted on it. If both teams struggle, it's the pitch. If just one team struggles, it's the skills. Well played Team India 🇮🇳 👏🏽 #INDvAUS pic.twitter.com/b7QgZXlCXU
— Wasim Jaffer (@WasimJaffer14) February 11, 2023
Domination 👊
Outstanding effort from India to go 1-0 up against Australia in the Border-Gavaskar Trophy 👌#WTC23 | #INDvAUS | 📝: https://t.co/69XuLpfYpL pic.twitter.com/d6VR2t7Zyp
— ICC (@ICC) February 11, 2023
Loved the way India prepared for this series and this is called proper domination. Rohit leading from the front with a brilliant 💯. Jaddu and Axar putting in memorable all-round performances and all the bowlers showing their skills. Congratulations @BCCI ,Great start to #BGT2023 pic.twitter.com/zGupQNVJWF
— VVS Laxman (@VVSLaxman281) February 11, 2023
First T20I of 2023 ✅
First ODI of 2023 ✅And now,
First Test of 2023 ✅What a start to #BGT2023 and what an outright win for #TeamIndia! 🔥
📸: BCCI#PlayBold #INDvAUS pic.twitter.com/oA8JSiWTUh
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 11, 2023
31st five wicket haul by Ravichandran Ashwin in Test cricket.
Ash Anna is One of the greatest ever to grace the game! #CricketTwitter #INDvsAUS #BorderGavaskarTrophy2023 #BGT #AUSvsIND #BGT2023 # pic.twitter.com/E7mpUQaMLT
— Ujjawal Sinha (@UjjawallSinha) February 11, 2023
A league of extraordinary pairs 🔥🙌👏🇮🇳#INDvAUS | #TeamIndia | #BGT2023 pic.twitter.com/rIcg7Tt28l
— Gujarat Titans (@gujarat_titans) February 11, 2023
India take a 1-0 lead in the Border-Gavaskar Trophy!
India beat Australia by an innings and 132 runs inside three days. #INDvAUS #INDvsAUSTest #AUSvsIND #RohitSharma𓃵 #AUSvIND #Ashwin #BGT2023 #BorderGavaskarTrophy2023 pic.twitter.com/QcLu2deHsi
— Vishal Chaudhary🇮🇳 (@VishalcINC) February 11, 2023
Early finish 🤔#IndVsAus2023 #BGT2023
— DK (@DineshKarthik) February 11, 2023
India Win! 💙
— Punjab Kings (@PunjabKingsIPL) February 11, 2023
No home work will ever be enough against this man. 🔥 pic.twitter.com/RTcROj9y3z
— Rajasthan Royals (@rajasthanroyals) February 11, 2023
অশ্বিনের সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন রবীন্দ্র জাদেজাও। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে শেষ করে ১২ ওভারই সময় লেগেছে রবিচন্দ্রন অশ্বিনের। সেখানে ৩৭ রান দিয়ে একাই ৫ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার সমস্ত আশা এদিন শেষ করে দিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার দুই তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খোয়াজার উইকেট দিয়ে যাত্রা শুরু হয়েছিল অশ্বিনের। এরপর একে একে ম্যাট রেনেশ, পিটার হ্যান্ডসকম্ব এবং অ্যালেক্স ক্যারিদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তারা। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটাররা এদিন মাঠে ক্ষণিকের অতিথি ছাড়া আর কিছুই ছিলেন না। কিছু বুঝে ওঠার আগেই অশ্বিনের স্পিনে ঘায়েল হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় তাদের।
৩৭ রান দিয়ে একাই দ্বিতীয় ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট
ক্রিজের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা স্টিব স্মিথের নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া আর কোনও উপায়ই ছিল না। রবীন্দ্র জাদেজার শিকার এদিন মার্নাস লাবুশানে এবং প্যাট কামিন্স। অক্যর পটেল তুলেছেন একটি উইকেট। অই ইনিংসেও স্পিনারদের শিকার আট উইকেট। চা বিরতির আগেই অস্ট্রেলিয়াকে শেষ করে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল। টেস্টের মঞ্চে ভারতের বিরুদ্ধে এটাই অস্ট্রেলিয়ার সর্বোনিম্ন স্কোর।