রাাজস্থানের মরুদ্যানে ওয়াংখেড়েতে ইন্ডিয়ান্সদের সূর্য ডেভিড – যাদব

Tim David
Tim David. ( Image Source: Twitter )

আইপিএলের হাজারতম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইতিহাস তৈরি করল মুম্বই ইন্ডিয়ান্স। সূর্যকুমার যাদব ও টিম ডেভিডের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে ব্যর্থ হল যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরী ইনিংস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়ালের ব্যাটিং উপভোগ করেছিলেন সকলে। তারপর মুম্বই ইন্ডি্য়ান্সের ইনিংসের সময় দেখাগেল সূর্যকুমার যাদব ও  টিম ডেভিডের তান্ডব। আর সেই রানের ঝড়ের সামনেই কার্যত অসহায়ের মতো আত্মসমর্পণ করতে হল রাজস্থান রয়্যালসকে। ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

সুপার সানডেতে এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডি্য়ান্স। সেখানেই ২১২ রান করেছিল রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটাররাও চিলেন বিধ্বংসী ফর্মে। দীর্ঘদিন পর ফের আইপিএলের মঞ্চে সূর্যকুমার যাদবকে দেখা গেল সেই মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রী ফর্মে। তিনি ফেরার পর মাঠে শুরু হয়েছেন টি ডেভিডের ঝড়। সেখানে রাজস্থানের বোলারদের নীরহ দর্শকের ভূমিকাতেই দেখা গেল। সূর্যকুমারের ২৯ েবলে ৫৫ রান এবং শেষে টিম ডেভিডের ১৪ বলে বিধ্বংসী ৪৫ রানের ইনিংসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়া করে জিতল মুম্বই ইন্ডিয়ান্স। জন্মদিনে বোধহয় সেরা  উপহারটা পেলেন রোহিত শর্মা।

২৯ বলে ৫৫ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় রান করা। আর সেই কাজটা নিখুঁতভাবে করেছিলেন এগদিন রাজস্থান রয়্যালসের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। জস বাটলারকে এদিন শুরুতেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা। কিন্তু যশস্বী জয়সওয়াল ছিলেন বিধ্বংসী মেজাজে। তারকা ক্রিকেটাররা ফিরে গেলেও, এদিন তাঁর ব্যাটে ছিল রানের ঝড়। আর তাতেই বড় রানের রাস্তাটা প্রশস্ত করে ফেলেছিল রাজস্থান রয়্যালস।

আইপিএলের হাজারতম ম্যাচে এদিন নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু থেকেই যশস্বী জয়সওয়াসের দাপট। আর তাতেই কার্যত বিধ্বস্ত হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা। আইপিএলের ১০০০ তম ম্যাচেই কেরিয়ারের প্রথম সেঞ্চুরীও পান যশস্বী জয়সওয়াল। এদিন তাঁর ব্যাটে চিল শুধুই চার ও ছয়ের বন্যা। ৬২ বলে ১২৪ রানের ইনি্ংস খেলেন তিনি। আর তাতেই ২১২ রানের বিরাট অঙ্কে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস।

শেষ মুহূর্তে ১৪ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস টিম ডেভিডের

লক্ষ্যটা বিরাট থাকলেও মুম্বই ইন্ডিয়ান্সও কিন্তু এদিন হাল ছেড়ে দেওয়ার দল ছিল না।  যদিও শুরুতেই রোহিত শর্মার উইকেট হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২৮ রানে তামতে হয়েছিল ঈশান কিষাণকেও। কিন্তু খেলার ক্লাইম্যাক্স তো অপেক্ষা করঠচিল এরপর থেকেই। সূর্য়কুমার যাদব মাঠে আসার পর থেকেই বদলাতে শুরু করে চিত্রটা। কেন তিনি টি টোয়েন্টি ফর্ম্যাটে এক নম্বর ব্যাটার তা বুঝিয়ে দিলেন সূর্যকুমার যাদব। তাঁর ৫৫ রানের ইনিংস জুড়ে রয়েছে ৮টি চার ও ২টো ছয়। তিনি যখন সাজঘরে ফেরেন এরপর মাঠে আসেন টিম ডেভিড।

মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা ফিনিশার বলা হচ্ছে তাঁকে। সেই তকমা যে একেবারেই ভুল নয়, সেই কথা ফের একবার বুঝিয়ে দিলেন টিম ডেভিড। তাঁর রানের ঝড়ের সামনে খরকুটোর মতো উড়ে গেল রাজস্থানের বোলাররা। তাঁর হাত থেকে শুধুই এদিন এল এএকের পর এক ওভার বাউন্ডারি। ৫টি ছয় হাঁকিয়েছেন তিনি।

close whatsapp