আজমতউল্লাহকে সাজঘরে ফিরিয়ে আগ্রাসী সেলিব্রেশন হার্দিক পান্ডিয়ার

Hardik Pandya
Hardik Pandya. ( Photo Source: MONEY SHARMA/AFP via Getty Images )

বিশ্বকাপের মঞ্চে জন্মদিন উদযাপন। আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে মাঠেই জন্মদিনের কেকে কেটেছেন হার্দিক পান্ডিয়া। জীবনের অন্যতম বিশেষ দিন। সেই দিনেই আফগানিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ মেজাজে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেখানেই আজমতউল্লাহ ওমরজাইকে সাজঘরে ফেরানোর পরই মাঠে  দেখা গেল আগ্রাসী হার্দিক পান্ডিয়াকে। আজমতউল্লাহ ওমরজাই ও হসমতউল্লাহের পার্টনারশিপ ভাঙার পরই হার্দিক পান্ডিয়ার আগ্রাসী সেলিব্রেশন মুহূর্তের মধ্যে ভাইরাল। কার্যত নেটিজেনদের মন জিতে নিয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

আফগানিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে অন্যতম সেরা পারফর্ম্যান্স দেখিয়েছেন এই তারকা ক্রিকেটার। প্রতিপক্ষ শিবিরের সেরা দুই ব্যাটারকে সাজঘরে যেমন ফিরিয়ে ভারতীয় দলকে স্বস্তি দিয়েছিলেন। তেমনই গুরুত্বপূর্ণ সময়ে আফগানিস্তানের পার্টনারশিপ ভেঙে ভারতীয় দলকে ম্যাচে ফিরিয়েছিলেন।  দীর্ঘ অপেক্ষার পর আজমতউল্লাহ ওমরজাইকে সাজঘরে ফিরিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেই ুইকেট নেওয়ার পরই হার্দিক পান্ডিয়ার আগ্রাসী সেলিব্রেশন। যেন দীর্ঘক্ষণের রাগ টেপে রাখারই বহিঃপ্রকাশ ছিল তা। সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করতে খুব একটা বেশী সময় নেয়নি ক্যামেরা ম্যান।

এদিন ৬২ রানে আজমতউল্লাহকে থামিয়ে দেন হার্দিক পান্ডিয়া

সেই ছবি টিভিতে দেখানোর সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। হার্দিক পান্ডিয়ার আগ্রাসন নিয়েই চলছে নানান কথাবার্তা। বার্ডথে বয়ের থেকে এমন পারফরম্যান্সই প্র্তযাশায় ছিলেন সকলে। বুধবার অন্যান্য বোলাররা তেমন সফল না হলেও, হার্দিক পান্ডিয়ার হাত ধরে ভারতীয় দল কিন্তে চাপ কাটিয়ে ফের ম্যাচে ফিরেছিল। এদিন আজমতউল্লাহ ওমরজাইকে ৬২ রানেই থামিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডার।  সেই পারফরম্যান্স দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে গিয়েছে।

এদিন টস জিতে ভারতীয় দলের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তান অধিনায়ক। শুরুতে জসপ্রীকত বুমরাহ প্রথমন উইকাটটা তুলে নিয়েছিলেন। এরপরই মাঠে হার্দিক পান্ডিয়ার ম্যাজিক শুরু। প্রথমে রহমনুল্লাহ গুরবাজকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু সেই পরিস্থিতি থেকে ম্যাচেের হাল ধরেছিলেন হজরতউল্লাহ ও আজমতউল্লাহ। তারা দুজন মিলে ১২১ রানের পার্টনারশিপ গ়ড়েছিলেন সেই পরস্থিতিতে। দুই ক্রিকেটারেরই অর্ধশতরানে পৌঁছনোটা ভারতীয় দলের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট ছিল।

সেই জায়গাতেই আজমতউল্লাহকে সাজঘরে ফিরিয়ে দিয়ে ভারতীয় দলকে স্বস্তি দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এরপরই মাঠে দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়ার সেই আগ্রাসী সেলিব্রেশন।

close whatsapp