শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলের জোড়া শতরানের হাত ধরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪১০ রান করল ভারত
আপডেট করা - Nov 12, 2023 6:26 pm

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৪৫ তম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের মুখোমুখি হয়েছে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস। এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৪ উইকেটে ৪১০ রান করতে সক্ষম হল ভারতীয় দল।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল মিলে ১০০ রানের একটি ঝোড়ো পার্টনারশিপ করেন। রোহিত ৫৪ বলে ৬১ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৮টি চার এবং ২টি ছয় মারতে সক্ষম হন। অন্যদিকে, গিল ৩টি চার এবং ৪টি ছয় সহ ৩২ বলে ৫১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। এরপর বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ারের মধ্যে ৭১ রানের একটি সুন্দর পার্টনারশিপ গড়ে ওঠে। বিরাট ৫টি চার এবং ১টি ছয় সহ ৫৬ বলে ৫১ রান করে আউট হন।
এরপর ভারতীয় দলকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুল মিলে ক্রিজে ঝড় তোলেন। তারা দুজনেই শতরান করতে সক্ষম হন। শ্রেয়াস ৯৪ বলে ১২৮ রানের একটি অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১০টি চার এবং ৫টি ছয়। অন্যদিকে, রাহুল ৬৪ বলে ১০২ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান। তিনি এই ইনিংসে ১১টি চার এবং ৪টি ছয় মারেন। তাদের দুজনের মধ্যে ২০৮ রানের একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে ওঠে। সূর্যকুমার যাদব ১ বলে ২ রান করে অপরাজিত থাকেন।
ভারতের বিরুদ্ধে ভালো বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি নেদারল্যান্ডস
এই ম্যাচে নেদারল্যান্ডসের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছেন বাস ডি লিড। তিনি ১০ ওভারে ৮২ রান দেন এবং ২টি উইকেট শিকার করেন। তিনি রোহিত শর্মা এবং কেএল রাহুলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
পল ফান মিকেরেন এবং রোওলফ ফান ডার মারউই যথাক্রমে ১০ ওভারে ৯০ রান এবং ১০ ওভারে ৫৩ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন। মিকেরেন শুভমন গিলকে আউট করেন। মারউই বিরাট কোহলির উইকেট নিতে সক্ষম হন। এই তিনজন বাদে নেদারল্যান্ডসের আর কোনো বোলার উইকেট পাননি।
এই ম্যাচের প্ৰথম ইনিংস নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –
KL Rahul nailed the ball around the park to bring up India's fastest @cricketworldcup century 👊@mastercardindia Milestones 🏏#CWC23 | #INDvNED pic.twitter.com/yncw2ZojAK
— ICC (@ICC) November 12, 2023
After a couple of near-misses, Shreyas Iyer finally scores his maiden ICC Men's Cricket World Cup century 🤩@mastercardindia Milestones 🏏#CWC23 | #INDvNED pic.twitter.com/pWdaiz5jvc
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 12, 2023
Innings Break!
A batting display full of fireworks as centuries from Shreyas Iyer & KL Rahul light up Chinnaswamy 💥#TeamIndia post 410/4 in the first innings 👏👏
Scorecard ▶️ https://t.co/efDilI0KZP#CWC23 | #MenInBlue | #INDvNED pic.twitter.com/eYeIDYrJum
— BCCI (@BCCI) November 12, 2023
A massive total by the hosts. #CWC23 pic.twitter.com/cTTyFokMyt
— Cricket🏏Netherlands (@KNCBcricket) November 12, 2023
Missed out on a 💯 in the first World Cup game but truly deserve this century on his home ground. @klrahul 👏
— Irfan Pathan (@IrfanPathan) November 12, 2023
Shreyas Iyer at number 4 in ODIs:
Innings – 31
Runs – 1288
Average – 51.52
Strike Rate – 99.07
Hundreds – 3
Fifties – 8The best number 4 in ODIs in recent times. 🔥🫡 pic.twitter.com/hqzu547xfF
— Johns. (@CricCrazyJohns) November 12, 2023
KL Rahul and Shreyas Iyer added the biggest partnership for the 4th wicket in World Cup history. pic.twitter.com/7otCP0piX5
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 12, 2023
Most runs in a World Cup edition by Indian Middle order batter:
Shreyas Iyer – 421* (2023).
Yuvraj Singh – 362 (2011).
KL Rahul – 347* (2023). pic.twitter.com/oYG22sdFEx
— Tanuj Singh (@ImTanujSingh) November 12, 2023
🇮🇳🎆 𝐔𝐍𝐒𝐓𝐎𝐏𝐏𝐀𝐁𝐋𝐄 𝐅𝐔𝐑𝐘! India's top 5 batters unleashed a spectacular show, with all scoring a cumulative record-setting 50+ score in a single ODI. 🔥
📷 Getty • #KLRahul #ShreyasIyer #INDvNED #INDvsNED #CricketComesHome #CWC23 #Teamlndia #BharatArmy #COTI🇮🇳 pic.twitter.com/HVTuRHwsB0
— The Bharat Army (@thebharatarmy) November 12, 2023
Who needs Diwali crackers when our batsmen are setting off fireworks on the field? 💥
Banned off the streets, unleashed on the pitch!#Diwali2023 #CWC2023 #TeamIndia pic.twitter.com/GTlfN5n4Au
— Mayank Agarwal (@mayankcricket) November 12, 2023