প্রতিভাবান হয়েও বারবার বঞ্চিত, টুইটারে হতাশা প্রকাশ করলেন সঞ্জু স্যামসনের ভক্তরা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ১৮ জনের টি-২০ স্কোয়াডে নাম নেই স্যামসনের

Sanju Samson
Sanju Samson. (Photo By Sam Barnes/Sportsfile via Getty Images)

২৯শে জুলাই ত্রিনিদাদে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিসিআই বৃহস্পতিবার ১৮ সদস্যের একটি দল ঘোষণা করেছে। স্কোয়াড থেকে উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে বাদ পড়েছেন বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ এবং যুজবেন্দ্র চাহাল। বিরাট কোহলি ও জসপ্রিত বুমরাহর বিশ্রাম পাওয়ার কথা আগে থেকেই শোনা গেলেও লেগ স্পিনার চাহালের স্কোয়াডে জায়গা না পাওয়া অনেককেই বিস্মিত করেছে।

আরও একজন ক্রিকেটারের বাদ পড়া নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। তিনি হলেন কেরালার উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করার পর তিনি কেরিয়ারে ভারতের হয়ে মাত্র ১৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। অনেক ভক্ত এবং ক্রিকেট বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে কেরালার এই তরুণের আরও বেশী সুযোগ প্রাপ্য।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭৭ রানের ইনিংস টি-২০তে স্যামসনের সর্বোচ্চ স্কোর

ইংল্যান্ডের বিরুদ্ধে যে টি-২০ স্কোয়াড খেলেছিল সেই দলে থাকা উমরান মালিকও ওয়েস্ট ইন্ডিজ সফরের ২০ ওভারের ফর্ম্যাটে থাকছেন না। যদিও তাঁর বাদ যাওয়া বিশেষ অস্বাভাবিক নয়, কারণ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে একেবারেই ছাপ ফেলতে পারেননি এবং তৃতীয় টি-২০তে চার ওভারে ৫৬ রান দেন। এ ছাড়া রাহুল ত্রিপাঠীও ক্যারিবিয়ান সফরের দলে জায়গা পাননি, যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০র স্কোয়াডে তিনি ছিলেন।

টি-টোয়েন্টি স্কোয়াড থেকে স্যামসনকে বাদ দেওয়াটা অনেক ভক্তই মেনে নিতে পারেননি। তাঁরা তাঁদের হতাশা প্রকাশ করার জন্য টুইটারে নিজেদের মত জানিয়েছেন। তাঁরা মূলত বিসিসিআইকে বিদ্ধ করেছেন এই অভিযোগে যে টি-টোয়েন্টি দলে নিজের জায়গা পাকা করার জন্য স্যামসনকে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত, গত মাসে সঞ্জু স্যামসন তাঁর শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪২ বলে ৭৭ রানের আগ্রাসী ইনিংস খেলেছিলেন। 

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য চোট সারিয়ে ফিরে এসেছেন কেএল রাহুল ও কুলদীপ যাদব। কেএল রাহুল চিকিৎসার জন্য জার্মানিতে ছিলেন এবং কুলদীপ এনসিএতে রিহ্যাবে ছিলেন। দুজনের ওয়েস্ট ইন্ডিজ যাওয়া নিশ্চিত হবে চূড়ান্ত ফিটনেস পরীক্ষার পরে।

দেখে নেওয়া যাক স্যামসনের অপসারণের ফলে টুইটার কীভাবে প্রতিক্রিয়া দেখাল

https://twitter.com/kingashu1008/status/1547510602217578498

https://twitter.com/RightGaps/status/1547506903764594691

https://twitter.com/Amayprem333/status/1547504614747975680

close whatsapp