ডুপ্লেসি – ম্যাক্সওয়েলের সেঞ্চুরী পার্টনারশিপ ও বোলারদের দপটে রাজস্থানকে হারিয়ে পাঁচ নম্বরে আরসিবি

Faf Duplessis & Glenn Maxwell
Faf Duplessis & Glenn Maxwell. ( Image Source: IPL )

গ্লেন ম্যাক্সওয়েল ও ফাফ ডুপ্লেসির সেঞ্চুরী পার্টনারশিপ এবং মোক্ষম সময়ে বিরাট কোহলির থ্রোয়ে শিমরণ হেটমায়ারের রান আউটটাই যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর  জয়ের ভিতটা তৈরি করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে ওপরের দিকে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।  খেলা শেষ ওভার পর্যন্ত গড়ালেও ম্যাচ শেষে জয়ের হাসি ফুটল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির মুখেই। সেইসঙ্গে পয়েন্ট টেবিলে অনেকটাই ওপরপরে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

প্রতি ম্যাচেই বেঙ্গালুরুর হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ফাফ ডুপ্লেসি। সেইসঙ্গে এদিন রাজস্থানের বিরুদ্ধে ফাফ ডুপ্লেসিকে যোগ্য সঙ্গত দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলের। এই দুই তারকা ক্রিকেটারের সেঞ্চুরী পার্টনারশিপের সামেনই এদিনম বিধ্বস্ত হয়েছিল রাজস্থান রয়্যালস বোলিং লাইনআপ। তাদের দক্ষ হাতেই যে এদিন ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল তা বলাই বাহুল্য।  সেইসঙ্গে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বোলারদের দক্ষ পারফরম্যান্সই নিশ্চিত করে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়টা।

পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রাজস্থান রয়্যালসকে হারানোর পরই আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পাঁচ নম্বরে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর তাতেই আপ্লুত সকলে।  এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। সেখানে শুরুটাও তাদের পরিকল্রপনা মাফিকই হয়েছিল। ১২ রানের মধ্যেই ২ ুইকেট তুলে নিয়েছিল রাজস্থান রয়্যালস।  বিরাট কোহলিকে শূন্য রানেই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল ও ফাফ ডুপ্লেসি ছিলেন এদিন  বিধ্বংসী মেজাজে।

তাদের হাত ধরেই বড় রানে পৌঁছনোর লক্ষ্যটা স্থির করে ফেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গ্লে ম্যাক্সওয়েল ও  ফাফ ডুপ্লেসি, দিজনের হাত থেকেই ছিল রানের ঝড়। আর তাতেই যেন বিধ্বস্ত হয়েছিল রাজস্থান রয়্যালসের বোলিং। ৩৯ বলে ৬২ রানের ইনিংস খে্লে এদিন পেরেন ফাফ ডুপ্লেসি। কিছুক্ষণ পর ৬টি চার ও ৪টি ছয় দিয়ে সাজানো ৭৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই সময় বেঙ্গালুরুর রান ১৫৬। রানীা এদিন ২০০ রানের গন্ডী টপকাতেই পারত। কিন্তু তাদের পরের ব্যাটাররা আর সেটা করতে পারেননি। ১৮৯ রানেই থামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

তবে এদিন বেঙ্গালুরুর বোলাররা হাল ছাড়তে নারাজ ছিলেন। শুরুতেই মহম্মদ সিরাজ ফিরিুয়ে দিয়েছিলেম রাজস্থান রয়্যালসের সবচেয়ে বিধ্বংসী ক্রিকেটার জস বাটলারকে। যদিও যশস্বী জয়সওয়াল এবং দেবদূত পাড়িক্কল চেষ্টাটা চালিয়েছিলেন। সেখানেই পার্টনারসিপ ভাঙার কাজ করেন হর্ষল পটেল। যশস্বীর সঙ্গে সঞ্জু স্যামসনও তাঁরই শিকার। এরপর শিমরণ হেটমায়ার ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাঁকে রান আউট করে  জয় নিশ্চিত করে দেন বিরাট কোহলি।

close whatsapp