হর্ষল পটেলের ভুল, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ওভার ১০ বলের

Harshal patel & Glenn mazwel
Harshal patel & Glenn mazwel. ( Image Source: IPL )

আইপিএলের মঞ্চে সবসময়ই থাকে নচুন নতুন চমক।  সোমবার চিল আইপিএলের মঞ্চে অন্যতম মেগা ডুয়েল। সেখানেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেমেচিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। গোটা ম্যাচ জুড়ে শুধুই ছিল ঘটনার ঘনঘটা। তবে সবচেয়ে বেশী চমকে দিয়েছে এদিনের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শেষ ওভার। হর্ষল পটেলের ভুলে শেষ ওভারে ১০ বল করতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আর সেটাই যে এঅদিন চেন্নাই সুপার কিংস শিবিরকে  আরও বেশী অক্সেজেন জুগিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসি। শুরুতে রুতুরাজ গায়কোয়াড়কে সাজঘরে ফিরিয়েও দিয়েছিলেন তারা। কিন্তু সেই সময় থেকেই ডেভন কনওয়ে ছিলেন বিধ্বংসী মেজাজে। আর তাতেই শুরু থেকে ম্যাচ ছিল রানের ফোয়ারা। ডেভন কনওয়ে থেকে অজিঙ্ক রাহানে এবং শিবম দুবেদের আটকানো যেন ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের কাছে ্সম্ভব। আর তাতেই ক্রমশ রানের পাহাড় তৈরি করার দিকে এগিয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস।

হর্ষল পটেলের শেষ ওভার বাতিল হয় এদিন, পরিবর্তে বোলিং করেন ম্যাক্সওয়েল

এই ম্যাচেরই শেষ ওভারে এদিন বোলিং করতে এসেছিলেন হর্ষল পটেল। সেই সময় ব্যাটিং করছিলেন চেন্নাই সুপার কিংসের মোঈন আলি। আর সেই ওভারেই জোড়া নো বল করে সবচেয়ে বড় ভুলটা করেন  হর্ষল পটেল।  দুবারই প্রতিপক্ষ ব্যাটারের বিরুদ্ধে কোমড়ের ওপরে বল করেন তিনি। প্রথম নো বল হওয়ার পর আম্পায়ার তাঁকে সতর্ক করেছিলেন। কিন্তু ফের সেই একই ভুল করার ফলে  তাঁর ওভার বাতিল করে দেন ফিল্ড আম্পায়ার। সেই বাকি ওভারই করতে হয় গ্লেন ম্যাক্সওয়েলকে। ছয় বলের পরিবর্তে শেষপর্যন্ত ১০ বলেই শেষ হয় প্রথম ইনিংসের শেষ ওভার। এবারের আইপিএলের মঞ্চে এই ছবি প্রথমবার দেখা গেল।

এদিন চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা ছিলেন বিধ্বংসী মেজাজে। সেখানেই ৪৫ বলে ৮৩ রানের ইনিংস খেলেছিলেন ডেভন কনওয়ে। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে চার ও ছয়ের বন্যা।   ডেভন কনওয়ের ৮৩ রানের ইনিংস জুড়ে রয়েছে ৬টি চার ও ৬টি ওভার বাউন্ডারি। সেইসঙ্গে আক্রমণাত্মক মেজাজে ছিলেন শিবম দুবেও। তাঁর হাত থেকেই এদিনের ম্যাচে এসেছিল দীর্ঘতম ছয়টি। ১১১ মিটারের ছয় হাঁকিয়েছেন তিনি। কিন্তু প্রথম ইনিংসের আসল ক্লাইম্যাক্স ছিল শেষ ওভারেই।

হর্ষল পটেলের আইপিএলের কেরিয়ারের অন্যতম খারাপ পারফর্ম্যান্স ছিল এদিন। শেষপর্যন্ত ওভার বতিল হয় তাঁর। সেই জায়গা গ্লেন ম্যাক্সওয়েল সামাল দেওয়ার চেষ্টা করলেও, সেই পরিস্থিতিতে চারটি  অতিরিক্ত বল যে ম্যাচে অনেক বড় ফারাক করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp