মান্সের হাফ সেঞ্চুরির পরে স্কটিশ স্পিনারদের ফাঁসে বন্দী ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা

মার্ক ওয়াট ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে স্কটিশ বোলারদের মধ্যে সেরা

Scotland Team
Scotland Team. (Photo Source: Twitter)

অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর প্রথম দুই দিনেই দুটি চমক দেখা গেল। প্রথম দিন নামিবিয়ার জয়ের পরে ১৭ই অক্টোবর, সোমবার, হোবার্টে স্কটল্যান্ড দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়েছে। স্কটল্যান্ড প্রথম ইনিংসে ১৬০ রান করেছিল মূলত বাঁ-হাতি ওপেনার জর্জ মান্সের ৬৬* (৫৩)-এর সৌজন্যে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১১৮ রানে গুটিয়ে যায়।

পিচ ব্যাটিং করার জন্য কখনই খুব কঠিন ছিল না, তবে ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় স্কটল্যান্ডের চেয়ে ক্রমশ পিছিয়ে পড়ল। পাওয়ারপ্লে শেষে ৫৩ রানে দুই উইকেটে থাকা উইন্ডিজ ম্যাচ জয়ের জন্য ঠিক পথেই এগোচ্ছিল। তবে স্কটল্যান্ড স্পিনারদের নিয়ে আক্রমণ শুরু করতেই খেই হারিয়ে ফেলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। পাওয়ারপ্লের পরের ২৫ বলে মাইকেল লিস্ক ও মার্ক ওয়াট, দুই অফ স্পিনারের, সামনে কার্যত আত্মসমর্পণ করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা এবং মাত্র ১৬ রান করে ৩ উইকেট হারান।

স্পিনারদের আঁটসাঁট বোলিংকে যোগ্য মর্যাদা দেন ফিল্ডাররা এবং আউটফিল্ডে তাঁরা চমকপ্রদ পারফর্ম্যান্স দেখিয়ে দুর্দান্ত কিছু ক্যাচ নেন। জেসন হোল্ডার ৩৮ (৩২) শেষের দিকে একাকী লড়াই করলেও সমর্থনের অভাবে তাঁর পক্ষে বেশী দূর এগনো সম্ভব হয়নি। হোল্ডার ছাড়া অন্য কোন ব্যাটার ২৫ রানও করতে পারেননি। ওয়াট ও লিস্ক যথাক্রমে ৩ ও ২ উইকেট নেন।

বৃষ্টি নামার আগে দুরন্ত ব্যাটিং স্কটল্যান্ডের ওপেনারদের

এর আগে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের ইনিংসের শুরু থেকে শেষ অবধি ক্রিজে থেকে মান্সে দলের স্কোর দেড়শো পেরনো নিশ্চিত করেন। পাওয়ারপ্লেতে মাইকেল জোনসকে সঙ্গে নিয়ে মান্সে ঝোড়ো শুরু করেন এবং প্রথম পাঁচ ওভারে ৫০ রান উঠে যায় দুজনের পার্টনারশিপে। ৪৫ মিনিটের বৃষ্টি বিলম্বের পরে আবার যখন খেলা শুরু হয় তখন ওয়েস্ট ইন্ডিজ ভালো প্রত্যাবর্তন করে এবং জেসন হোল্ডার পরপর দুই ওভারে দুটি উইকেট নিয়ে স্কটিশ ইনিংসকে জোরালো ধাক্কা দেন।

দ্বাদশ ওভারের মধ্যেই অধিনায়ক রিচি বেরিংটন আলজারি জোসেফের শিকার হওয়ার পর মনে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অল্প রানেই স্কটল্যান্ডকে সীমাবদ্ধ রাখতে পারবে। তবে অভিজ্ঞ ক্যালাম ম্যাকলিওড চারটি চারসহ ১৪ বলে ২৩ রানের ইনিংস খেলে ডেথ ওভারের আগে ইনিংসকে জরুরী গতি প্রদান করেন। 

প্রথম পাঁচ ওভারের পরে ১৭ বলে ২৯ রান করা মান্সে ডেথ ওভারে আবার বিধ্বংসী মেজাজে ফিরে আসেন। কেরিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর শেষ ওভারে তিনটি বাউন্ডারি মেরে স্কটল্যান্ডকে একটি শক্তিশালী স্কোর খাড়া করতে সাহায্য করেন তিনি। 

ম্যাচের পরে টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখাল

https://twitter.com/KP24/status/1581923566056280064?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1581923566056280064%7Ctwgr%5E97c820a67a92bce6a6e624e3ad25dd416dbd4d56%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-cricket%2Ftwitter-reactions-mark-watt-george-munsey-star-in-scotlands-historic-victory-over-west-indies%2F

close whatsapp