৩১২ রান তাড়া করতে নেমে অক্ষর প্যাটেলের অলরাউন্ড দক্ষতায় সিরিজ দখলে নিল ভারত
বল হাতে ১ উইকেটের পর ব্যাটিং করতে নেমে ৩৫ বলে ৬৪ রানে অপরাজিত থেকে ৩১২ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করলেন অক্ষর
আপডেট করা - Jul 25, 2022 3:30 pm

প্রথম ওডিআইয়ের পর দ্বিতীয় ম্যাচেও থ্রিলারেরর পর ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে পরাজিত করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজের দখল নিল। পুরো ম্যাচ জুড়ে ওয়েস্ট ইন্ডিজ দাপট দেখালেও শেষ ১০ ওভারে তারা খেই হারাল এবং আরও একবার তীরে এসে তরী ডুবল তাদের। ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের কুইন’স পার্ক ওভালে মেন ইন দুই বল বাকি থাকতে ৩১২ রানের লক্ষ্য অতিক্রম করায় তৃতীয় ম্যাচ এখন শুধু নিয়মরক্ষার ম্যাচে পরিণত হল।
টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ৩১১/৬ রানের পর ভারতের টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডারের যৌথ প্রয়াসে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। অলরাউন্ডার অক্ষর প্যাটেল শেষ অবধি টিকে থেকে ভারতকে লক্ষ্য অতিক্রমে সাহায্য করেন। তিনি মাত্র ২৭ বলে তাঁর প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি পূরণ করেছিলেন। শেষ অবধি ৩৫ বলে তাঁর অপরাজিত ৬৪ রান ভারতকে ওডিআই সিরিজ জয় করতে এবং ওয়েস্ট ইন্ডিজের মাঠে তাদের সর্বোচ্চ সফল ওডিআই রান তাড়া করতে সাহায্য করে।
শেষ ১০ ওভারে ১০০ রান করতে হত ভারতকে
অক্ষরের পাশাপাশি শ্রেয়াস আইয়ার (৭১ বলে ৬৩) ও সঞ্জু স্যামসনও (৫১ বলে ৫৪) ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। যদিও তাঁরা আউট হয়ে যাওয়ার পর মনে হয়েছিল ম্যাচের নিয়ন্ত্রণ ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২৮ বছর বয়সী বাঁ-হাতি অলরাউন্ডার যদিও তা হতে দেননি এবং ধারাবাহিকভাবে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরে বড় লক্ষ্য তাড়া করেন সফলভাবে। শেষ ১০ ওভারে ভারতকে করতে হত ১০০ রান। কিন্তু অক্ষরকে আটকানোর জন্য সেই রানও যথেষ্ট ছিল না ওয়েস্ট ইন্ডিজের বোলারদের জন্য। শেষ ওভারে ভারতকে যখন ৮ রান করতে হত তখন কাইল মেয়ার্সের ওভারের চতুর্থ বলে অক্ষর প্যাটেল ছয় মেরে প্রয়োজনীয় রান তুলে নেয়।
অন্যদিকে, প্রথমে ব্যাটিং করতে নেমে কাইল মেয়ার্স ও শে হোপ স্বাগতিকদের দুর্দান্ত সূচনা এনে দেন। মেয়ার্স ২৩ বলে ৩৯ করে ড্রেসিংরুমে ফিরলেও প্রথম ১০ ওভারেই ৭০ করে ফেলে উইন্ডিজ। হোপ ও শামার ব্রুক্সের মধ্যে একটি ৬২ রানের পার্টনারশিপের পর ভারত দ্রুত দুটি উইকেট নিলেও নিকোলাস পুরান ও হোপের মধ্যে হওয়া ১১৭ রানের পার্টনারশিপটি ওয়েস্ট ইন্ডিজকে বড় স্কোর খাড়া করার জন্য মঞ্চ তৈরী করে দেন। সেখান থেকে ৯৪ রানের মাথায় পরপর দুটি ছয় মেরে শে হোপ নিজের শততম ওডিআইতে সেঞ্চুরি করার পাশাপাশি আগ্রাসীভাবে ইনিংস শেষ করার ঘোষণা দিয়ে রাখেন।
হোপের সঙ্গে রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড গুরুত্বপূর্ণ ক্যামিও খেলে ৩১১তে দলকে পৌঁছে দেন। ভারতীয় বোলারদের মধ্যে শার্দূল ঠাকুর ৩ উইকেট নিলেও ৭ ওভারে ৫৪ রান দেন। তবে ম্যাচের সেরা অক্ষর প্যাটেল কৃপণ বোলিংয়ের নিদর্শন দেখিয়ে ৯ ওভারে মাত্র ৪০ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। এ ছাড়া দীপক হুডা (৯-০-৪২-১) ও মহম্মদ সিরাজও (১০-১-৪৬-০) ভালো বোলিং করেছেন।
ভারতের সিরিজ জয়ের পর টুইটারের প্রতিক্রিয়া
Axar Patel’s knock was one of the finest knocks that you’d see in a run-chase. The clarity of thought. The confidence with which he managed the chase…’incredible’ is falling short to define it. Brilliant, Bapu 😊😊
— Aakash Chopra (@cricketaakash) July 24, 2022
Man that’s got to hurt players and fans. Still work to be done on death bowling and batting tempo. But little improvements happening. Good pitches. Congrats to India on a series win and Axar Patel for a brilliant knock✊🏽.
— Ian Raphael Bishop (@irbishi) July 24, 2022
Axar Patel said "IPL experience helped in the last 10 overs when the run-rate went above 10".
— Johns. (@CricCrazyJohns) July 25, 2022
So, far so good from Bapu. He's taken a single. Avesh, hieo the message has been clear. Go Jai Mata Di but be sure.
— Nikhil 🏏 (@CricCrazyNIKS) July 24, 2022
A match-winning knock of 6️⃣4️⃣*(35) from Axar Patel backed by half-centuries from Shreyas Iyer and Sanju Samson help #TeamIndia seal the series with ☝️game to spare. 👏🔝
A turnaround to remember for the #MenInBlue. 💥🔥#PlayBold #WIvIND pic.twitter.com/Gh8OJJ6hz1
— Royal Challengers Bengaluru (@RCBTweets) July 24, 2022
In close games, Siraj and Axar have delivered wins; Samson and Hooda have played good hands in unfamiliar roles; Shreyas is making himself difficult to leave out; Gill has made a case. And Shikhar just owns this format.
— Harsha Bhogle (@bhogleharsha) July 25, 2022
Oh Bapu quality che quality well played @akshar2026 top class batting in the run chase. Good hands from @ShreyasIyer15 @IamSanjuSamson @HoodaOnFire @ShubmanGill #IndvsWI
— Irfan Pathan (@IrfanPathan) July 24, 2022
Two tight matches, two wins showcase India’s depth of talent as well as ambition. Dhawan, Hooda, Iyer, Gill, Samson, Axar, Chahal all coming good when needed
— Cricketwallah (@cricketwallah) July 25, 2022
Axar Patel! You've played the knock of your life time! What a game! 🙌
— Nikhil 🏏 (@CricCrazyNIKS) July 24, 2022
There’s a guy who would want ODIs to continue.
Top player. 👏🏾👏🏾👏🏾 https://t.co/vzdoW8pwoq— Mpumelelo Mbangwa (@mmbangwa) July 24, 2022