দীপ্তি শর্মা এবং রিচা ঘোষের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারাল ভারত

Deepti Sharma
Deepti Sharma. (Photo Source: Jan Kruger-ICC/ICC via Getty Images)

দীপ্তি শর্মার দুর্ধর্ষ বোলিংয়ে রাস্তাটা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। সেখানেই রিচা ঘোষ এবং হরমনপ্রীত কৌরের দুরন্ত পারফর্ম্যান্সের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় মহিলা দল। পাকিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও বড় জয় পেল ভারত। ৬ উইকেটে এদিন ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলকে হারাল ভারতীয় মহিলা দল। যদিও বল হাতে এদিন ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের বিরুদ্ধে আসল কাজটা করে দিয়েছিলেন দীপ্তি শর্মাই। ব্যাট হাতে বাকিটা সামাল দিয়ে দেন রিচা ও হরমনপ্রীত।

পাকিস্তানকে্ হারিয়েই এবার টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল হরমনপ্রীত কৌরের ভারতীয় দল। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা দল। সেখানেই শেষপর্যন্ত ক্যারিবিয়ান ব্রিগেডকে ৬ উইকেটে হারিয়ে জয় যাত্রা অব্যহত ভারতীয় দলের। এদিন অবশ্য দীপ্তি শর্মার দুরন্ত বোলিংই ভারতীয় দলের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল। এজিন একাই তিন ুইকেট তুলে নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। ব্যাট হাতে শেষ মুহূর্তে রিচা ঘোষের ৪৪ রানের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা দীপ্তি শর্মা

টস জিতে এদিন ভারতের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের অধিনায়ক। ভারতের বিরুদ্ধে বড় রানের লক্ষ্য নিয়েই এদিন মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। যদিও শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের ওপেনার হার্লি ম্যাথুজকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন পূজা বস্ত্রকার। কিন্তু সেই জায়গা থেকেই স্টেফানি টেলর ও শেমাইন ক্যাম্পবেল। তাদের বড় ৭৭ রানের পার্টনারশিপ একসময় বারতীয় দলের ওপর বেশ চাপো তৈরি করেছিল। কিন্তু সেই জায়গাতেই এসেই ম্যাচের মোর ঘুরিয়ে দেন দীপ্তি শর্মা। সিটেফানি টেলর এবং শেমাইন ক্যাম্পবেলকে সাজঘরের রাস্তা ধরিয়ে দেন তিনি। সেইসঙ্গেই ওয়েস্ট ইন্ডিজের বড় রানের স্বপ্নও ভেঙে যায়।


https://twitter.com/_dhruvirat718_/status/1625894306279194624


https://twitter.com/Harshwardhan__8/status/1625889574546456577

মাত্র ১৫ রান দিয়ে এদিন একাই ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। শেষ মুহূর্তে অ্যাফি ফ্লেচারের উইকেট তুলে নিয়ে কেরিয়ারের নতুন মাইলস্টোন তৈরি করেছেন দীপ্তি শর্মা। এদিন প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে ১০০টি উইকেট তুলে নিয়েছেন তিনি। একইসঙ্গে ভারতীয় দলের জয়ের রাস্তাটাও পরিষ্কার করে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। ১১৮ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

যদিও ব্যাট হাতে নেমে শুরুটা ভারতীয় দলও সেভাে শুরু করতে পারেননি। স্মৃতি মন্ধনা, জেমিমা রডরিগেজ বড় রান করতে ব্যর্থই হয়েছেন। তবে জয় পেতে ভারতের খুব একটা অসুবিধা হয়নি। সেখানেই  হরমনপ্রীত কৌর ও রিচা ঘোষের পার্টনারশিপই ভারতীয় দলের জয়টা পাকা করে দেন। ৩২ বলের ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন রিচা ঘোষ। আর তাতেই সাফল্য আসে ভারতীয় দলের।

close whatsapp