অভিষেকেই চমক শিবম মাভির, নতুন বছরে জয় দিয়ে যাত্রা শুরু ভারতের
আপডেট করা - Jan 3, 2023 10:57 pm

নতুন বছরে অভিষেক ম্যাচেই ভারতীয় দলের নায়ক শিবম মাভি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একাই কার্যত এদিন ভারতীয় দলের জয়ের নায়ক শিবম মাভি। নতুন বছরে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়েই যাত্রা শুরু করল ভারতীয় দল। দাসুন শনাকাদের ২ রানে হারাল ভারত। অর্শদীপ সিংয়ের পরিবর্তেই এদিন তাঁকে দলে নেওয়া হয়। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না তা বুজিয়ে দিয়েছেন তিনি। কেরিয়ারের প্রথম ম্যাচেই চার উইকেট তুলে নিলেন শিবম মাভি। তাঁর হাত ধরেই নতুন বছরে জয় দিয়ে যাত্রা শুরু করল ভারতীয় দল।
দীর্ঘদিন চোট আঘাতের জেরে শিবম মাভির অপেক্ষাটা ক্রমশই দীর্ঘ হচ্ছিল। নতুন বছরেই ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। অনুর্ধ-১৯ ক্রিকেটে ভারতীয় দলের হয়ে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই অভিষেক হয়েছিল তাঁর। সিনিয়র ভারতীয় দলের হয়েও সেই ওয়াংখেড়েতেই অভিষেক হয়েছে তাঁর। ফাঁকা হাতে নয়, বরং ওয়াংখেড়েতে শ্রীলঙ্কা বধের ম়ঞ্চে তিনিই ভারতীয় দলের জয়ের নায়ক।
অভিষেক ম্যাচেই ৪ উইকেট নিয়ে নয়া নজির তৈরি করেছেন শিবম মাভি
টস জিতে এদিন ভারতকেই প্রথমে ব্যাটিং করার সুযোগ দিয়েছিল শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। লক্ষ্যটা ছিল ভারতীয় দলকে কম রানের মধ্যে বেধে ফেলা। আর তাতেই কিন্তু শুরুর দিক থেকে বেশ সফল হয়েছিলেন শ্রীলঙ্কার বোলাররা। শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে ভয়ঙ্কর বোলিং আক্রমণ ছিল শ্রীলঙ্কার। এ্ই ম্যাচেই ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টিতে অবহিষেক হয়েছে শুভমন গিলের। কিন্তু নতুন বছরে টি টোয়েন্টিতে শুরুটা একেবারেই ভাল হল না শুভমন গিলের। মাত্র ৭ রানমেই থামতে হয়েছে তাঁকে।
A home World Cup year starts with India beating Sri Lanka at the Wankhede.. #INDvSL pic.twitter.com/op6PHhoLQ6
— Wasim Jaffer (@WasimJaffer14) January 3, 2023
Bowling spinner the last over wasn’t ideal but Ant bhala to Sab bhala. Well done team india. #INDvSL
— Irfan Pathan (@IrfanPathan) January 3, 2023
Axar bapu 🔥
India beat Sri Lanka by 2 runs in the 1st T2OI at Wankhede Stadium, Mumbai
India takes 1-0 lead in the 3-match series
#INDvSL #UmranMalik #ShivamMavi pic.twitter.com/oPNjSyO3Ns
— Shubhankar Mishra (@shubhankrmishra) January 3, 2023
Axar Patel bowls a tight final over and India hold their nerve to win a thriller 👏#INDvSL | Scorecard: https://t.co/hlRYVeKIdx pic.twitter.com/tkIMPAXlEJ
— ICC (@ICC) January 3, 2023
A debut to remember for @ShivamMavi23! @umran_malik_01 fiery as always!! 🔥 Congrats on the win boys! #INDvSL
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) January 3, 2023
India win a thriller in Wankhede!
As they go 1-0 up in the three-match T20I series.#CricTracker #ShivamMavi #INDvSL pic.twitter.com/66jf1q5LDp
— CricTracker (@Cricketracker) January 3, 2023
India won the 1st T20 cricket match beating Sri Lanka by 2 runs at Wankhede.
IND 162/5
SL 160/10#LKA #SriLanka #INDvSL #Cricket pic.twitter.com/0NimpcixtB— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) January 3, 2023
🏏🙌 We start the new year with an edge of the seat thriller.
💪 What a match, what a victory!
🇮🇳 Well done, Team India!
📷 BCCI • #INDvSL #INDvsSL #SLvIND #TeamIndia #BharatArmy pic.twitter.com/hejJDsH4zG
— The Bharat Army (@thebharatarmy) January 3, 2023
Congratulations Team India. Great captaincy by @hardikpandya7. Memorable debut for @ShivamMavi23.
Wonderful display of overall team work.
Great way to start the new year.#INDvSL@BCCI
— Shivraj Singh Chouhan (मोदी का परिवार ) (@ChouhanShivraj) January 3, 2023
Mavi’s 4️⃣ wickets on a dream debut and Bapu holding his nerve at the end gives #TeamIndia a memorable 2⃣-run victory 🔥
We go 1️⃣ 🆙 in the series 👊🏼 #INDvSL pic.twitter.com/JiyHKh4Cp1
— Delhi Capitals (@DelhiCapitals) January 3, 2023
Umran Malik bowled 155 kmph in his 4th over #INDvSL pic.twitter.com/tZOjOlxIeg
— Dr Nazaket Rather (@RatherNazaket) January 3, 2023
ভারতীয় দলের টপ থেকে মিডল অর্ডার এদিন শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। শুভমন গিল যেমন ব্যাটে বড় রান পেতে ব্যর্থ হয়েছেন। তেমনই শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের শুরুট একেবারেই ভালভাবে করতে পারলেন না সূর্যকুমার যাদব। মাত্র ৭ রানেই সাজঘরে ফেরেন তিনি। সেইসঙ্গে ৫ রানেই ব্যর্থ হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটতে হয়েছে সঞ্জু স্যামসনকেও। আর তাতেই ভারতীয় শিবিরে ক্রকমই বাড়তে শুরু করেছিল চাপটা।
৪৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ভারতীয় দল কিন্তু বেশ চাপে পড়ে গিয়েছিল এ্কসময়। ১৫০ রান টিম ইন্ডিয়া পার করতে পারবে কিনা সেটা নিয়েওএ একজন সংশয় দেখা দিয়েছিল। ওপেনিংয়ে নামলেও ঈশান কিষাণ ফেরেন ৩৭ রানে। হার্দিক পান্ডিয়াও বড় রান েকরতে ব্যর্থ হয়েছেন। ২৯ রান করেছেন তিনি। সেই জায়গা থেকেই ভারতীয় দলের হাল ধরেন দীপক হুডা ও অক্ষর পটেল। আর তাদের পার্টনারশিপে ভর করেই ধীরেধীরে ঘুরে দাঁড়াচে পারে ভারতীয় দল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪১ রানের অপরাজিত ইনিংস দীপক হুডার
শ্রীলঙ্কার ব্যাটারদের বিরুদ্ধে এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন দীপক হুডা। তাঁর ২৩ বলে ৪১ রানের ইনিংস জুড়ে রয়েছে ১টি তচার ও ৪টি ছয়। আর তাতেই ম্যাচ ধীরে ধীরে ভারতীয় দলের দখলে আসতে শুরু করে। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন অক্ষর পটেল। সেখানেই তিনি করেছেন ৩১ রান। শেষপর্যন্ত ১৬২ রান করে ভারতীয় দল।
ব্যাটাররা ব্যর্থ হলেও ভারতীয় দলের বোলাররা এদিন ছিলেন অসাধার ফর্মে। কেরিয়ারের প্রথম ম্যাচেই সকলকে চমকে দিয়েছিলেন শিবম মাভি। অভিষেক ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪উইকেট তুলে নেন তিনি। ২ উইকেট উমরান মালিকের এবং ২ উইকেট অক্ষর পটেলের। এদিন শুরু থেকেই বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন শিবম মাভি। তাঁর ধাক্কাতেই বেসামাল হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটাররা।
নিসাঙ্কা, ধনঞ্জয় ডিসিলভা, হাসারঙ্গা এবং মহিশ থিকসানাদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন শিবম মাভি। দাসুন শনাকা একটা চেষ্টা চালিয়েছিলেন ঠিকই, কিন্তু উমরান মালিকই সমস্ত হিসাব ভেস্তে দেন। দাসুন শনাকাকে সাজঘরে ফিরিয়ে দেন তিনি। আর তাতেই ভারতের জয়ও নিশ্চিত হয়ে যায়।