প্রথম সেশনে মাত্র ৬৮ বল স্থায়ী হল বাংলাদেশের ইনিংস, ভারতের জয় ১৮৮ রানে
৮৪ রান করে ভালো লড়াই বাংলাদেশের অধিনায়ক শাকিবের
আপডেট করা - Dec 18, 2022 11:11 am

রবিবার চট্টগ্রামে চলমান টেস্ট সিরিজের ১ম ম্যাচে কেএল রাহুলের নেতৃত্বাধীন দল বাংলাদেশকে ১৮৮ রানে পরাজিত করে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। পঞ্চম দিনে সকালের সেশনে শাকিব আল হাসানের পাল্টা আক্রমণে আয়োজক দল দ্রুত রান তুলতে থাকলেও, নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। শেষ অবধি তাদের ইনিংস শেষ হয় ৩২৪ রানে।
ম্যাচের শেষ দিনের প্রথম সেশনে বাংলাদেশ ১১.২ ওভার টিঁকতে পেরেছিল এবং চারের বেশী রান রেটে ৫২ রান যোগ করলেও ভারতীয় বোলাররা অবশিষ্ট চার উইকেট তুলে নিতে বেশী দেরী করেননি। সকালের সেশনে বাংলাদেশের ৫২ রানের মধ্যে ৪৪ রান এসেছিল বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের ব্যাট থেকে। ৮৪ রানের ইনিংসে ছয়টি ছক্কা মারা শাকিব আগ্রাসন দেখালেও ৫১৩ রানের লক্ষ্য বাংলাদেশের জন্য অনেকটাই বেশী ছিল এবং কুলদীপ যাদবের বলে শাকিব বোল্ড হতেই ঘরোয়া দলের টেল এন্ডাররা বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
শাকিবের প্রাথমিক আক্রমণের পরে ভারতীয় বোলারদের দ্রুত উইকেট শিকার
দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি ভারত মূল্যবান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টও অর্জন করেছে, যা ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাওয়ার জন্য ভারতকে লড়াইয়ে রাখবে। অন্যদিকে, বাংলাদেশ এই টেস্ট ম্যাচে হারলেও শেষ ইনিংসে তাদের কঠোর লড়াই নিঃসন্দেহে দ্বিতীয় টেস্ট ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে দলকে।
রবিবার টেস্টের শেষ দিন শুরুর আগে বাংলাদেশের জয়ের জন্য আরও ২৪১ রান দরকার ছিল, হাতে ছিল মাত্র ৪ উইকেট। ক্রিজে অধিনায়ক শাকিব আল হাসানের সঙ্গে ছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, যিনি ওয়ানডে সিরিজে ব্যাট হাতে অনবদ্য পারফর্ম করেছিলেন। ফলে ক্ষীণ হলেও বাংলাদেশের একটি আশা ছিল। তবে দিনের তৃতীয় ওভারেই মহম্মদ সিরাজের বলে ড্রাইভ মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে বসেন ১৩ রান করা মেহেদি।
এরপরে ব্যাটিং করতে নামা তাইজুল ইসলামকে আগলে রাখার পাশাপাশি শাকিব ভারতীয় বোলারদের বিরুদ্ধে নিয়মিত বড় শট খেলতে থাকেন। বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেলের বলে লং-অনের উপর দিয়ে ছয় মেরে হাফ সেঞ্চুরি পূরণ করেন। এরপর সিরাজের একটি ওভার শুরু করেন একটি ছক্কা ও চার দিয়ে এবং অক্ষরের বোলিংয়ে আক্রমণ জারী রাখেন। সিরাজের পরিবর্তে কুলদীপকে বোলিংয়ে আনা হলে তাঁকে একটি চার মারলেও শাকিব সেই ওভারেই বোল্ড হন।
অধিনায়কের বিদায়ের পরে ভারতের জয় ছিল স্রেফ সময়ের অপেক্ষা এবং বাকী দুই উইকেট দ্রুত শিকার করেন বোলাররা। দ্বিতীয় ইনিংসে ৭৭ রান দিয়ে ৪ উইকেট নেন অক্ষর। তবে ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব। পুরো ম্যাচে ১১৩ রান দিয়ে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪০ রান করা কুলদীপকে ম্যাচের সেরা বাছাই করা হয়েছে।
ভারতের জয়ের পরে টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখাল
Axar Patel wraps up Bangladesh as India seal an emphatic win in Chattogram.#BANvIND | #WTC23 | 📝 https://t.co/ym1utFHW3S pic.twitter.com/B4utY6wPy6
— ICC (@ICC) December 18, 2022
Game set. Match! 🥳#BANvIND #WhistlePodu 🦁💛
📸 : @BCCI pic.twitter.com/RANX5Ro2mK— Chennai Super Kings (@ChennaiIPL) December 18, 2022
A thumping win for India in the first Test. They take 1-0 unassailable lead in the two-match Test series.#BANvIND pic.twitter.com/lKcopHluw9
— CricTracker (@Cricketracker) December 18, 2022
WHAT. A. WIN! 👏👏#TeamIndia put on an impressive show to win the first #BANvIND Test by 188 runs 🙌🙌
Scorecard ▶️ https://t.co/CVZ44N7IRe pic.twitter.com/Xw9jFgtsnm
— BCCI (@BCCI) December 18, 2022
🙌🇮🇳 JOB DONE! A spirited fight from the hosts but India reign supreme in the first Test 🤩
📷 BCCI • #INDvBAN #BANvIND #TeamIndia #BharatArmy pic.twitter.com/BthSsSgjXG
— The Bharat Army (@thebharatarmy) December 18, 2022
Kuldeep & Axar wrap things up with two quick scalps! 💥💥#TeamIndia win by 1⃣8⃣8⃣ runs & lead the series 1-0 💪💙#OneFamily #BANvIND
— Mumbai Indians (@mipaltan) December 18, 2022
🙌🇮🇳 UNPLAYABLE! Sum up the performance of the Axar-Kuldeep duo in one word _____ ⏬
📷 BCCI • #INDvBAN #BANvIND #TeamIndia #BharatArmy pic.twitter.com/WorrwVdX0c
— The Bharat Army (@thebharatarmy) December 18, 2022
WTC points table 2021-23:
1) Australia – 75%
2) South Africa – 60%
3) India – 55.7%
4) Sri Lanka – 55.33%
5) England – 44.44%— Johns. (@CricCrazyJohns) December 18, 2022
Most wickets for India after the first 7 Tests..
44 – Axar Patel
43 – R Ashwin
42 – Narendra Hirwani
35 – S Sreesanth/Ravindra Jadeja
34 – Jasprit Bumrah
31 – Dilip Doshi
30 – Anil Kumble#IndvBan #BanvInd— Mohandas Menon (@mohanstatsman) December 18, 2022
We couldn't have asked for a better way to begin our Test Series. Superb all-around performance as a unit. Victories like these are always special! Thank you for your love and support. We keep marching 💪 pic.twitter.com/iv3btoy6O3
— Cheteshwar Pujara (@cheteshwar1) December 18, 2022
Well done team India for continuing great result in test cricket. What a game Kuldeep Yadav had 👏 #INDvsBangladesh
— Irfan Pathan (@IrfanPathan) December 18, 2022
That's a quick wrap on a Sunday!
Congratulations to our boys for sealing the 1st Test…lots of positives for us and an important win for WTC qualifications.
Well played ♥️🇮🇳#BANvIND pic.twitter.com/hUp9eWy1rv— DK (@DineshKarthik) December 18, 2022