ইডেনে আগামীকাল কতোটা গুরুত্বপূর্ণ হবে টস? কী বলছেন ক্রিকেট বিশেষজ্ঞ?
শিশিরের প্রভাবে স্পিনাররা বিপাকে পড়লেও ইডেনের পিচ থেকে পেসাররা সহায়তা পাবেন, মত দেবাং গান্ধীর
আপডেট করা - Nov 20, 2021 5:55 pm

ভারতের প্রাক্তন জাতীয় নির্বাচক, দেবাং গান্ধী মনে করছেন কলকাতার ইডেন গার্ডেন্সে ২১ নভেম্বর রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে শিশির একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। জয়পুর এবং রাঁচিতে প্রথম দুটি ম্যাচেই ভারত টস জিতে প্রথমে ফিল্ডিং করে এবং আপেক্ষিক স্বাচ্ছন্দ্যের সাথে জিতে যায়। এই ম্যাচেও ম্যাচের ফলাফল নির্ধারণের ব্যাপারে গুরুত্বপূর্ণ হবে টস।
শিশির অবশ্যই একটা ফ্যাক্টর হবে এবং গুরুত্বপূর্ণ হবে টস, মনে করছেন দেবাং গান্ধী
রাঁচি টি-টোয়েন্টির পরে, নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদিও বলেছিলেন যে শিশির প্রত্যাশিত সময়ের আগে এসেছিল এবং ম্যাচে তার প্রভাব ফেলেছিল। এরই মধ্যে গান্ধী বললেন যে তিন ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচের বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে টস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
“হয়তো প্রভাব ফেলবে, তবে আমি নিশ্চিত যে শিশির সামলানো সহজ হবে না। অনেক জটিলতা থাকতে পারে, যা আমরা জানি না। ইডেন গার্ডেন্সে শিশির অবশ্যই একটা ফ্যাক্টর হবে। এবং তাই গুরুত্বপূর্ণ হবে টস,” টাইমস অফ ইন্ডিয়াতে গান্ধী উল্লেখ করেছেন।
কলকাতার পিচে বোলারদের জন্য সহায়তা থাকবে, বলছেন দেবাং গান্ধী
বাংলার হয়ে দীর্ফদিন ঘরোয়া ক্রিকেট খেলা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গান্ধী বলেছেন যে কলকাতার পিচ ব্যাটারদের স্বর্গ হবে না পুরোপুরি। এই পিচে বোলারদের জন্য, বিশেষ করে ফাস্ট বোলারদের জন্য সহায়তা থাকবে।
তবে ৫০ বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যাটার মনে করেন যে স্পিনারদের জন্য ম্যাচটি কঠিন হতে পারে কারণ খেলা যতো এগোবে ততো শিশিরের প্রভাব বাড়বে।
“অনেকেই মনে করবে আমি একটু রক্ষণশীল, তবে আমার মনে হয় ইডেনের পিচ যেহেতু প্রায় চার বছর আগে পুনরায় স্থাপন করা হয়েছিল, তাই বোলারদের জন্যও অনেক সহায়তা থাকবে,” তিনি বলেছেন।
“বিশেষ করে পেসাররা এই ট্র্যাকে বোলিং উপভোগ করবে। তারা ভালো বাউন্স পাবে। কিন্তু তারপর, শিশির তার প্রভাব দেখাতে শুরু করলে স্পিনারদের বল ধরতে সমস্যা হতে পারে। আমি বলব উভয় ইনিংসের প্রথম ছয় ওভার গুরুত্বপূর্ণ হবে,” গান্ধী উল্লেখ করেছেন।
সুপার সানডেতে ইডেন গার্ডেন্সভরা দর্শকদের সামনে ক্রিকেটারদের খেলা দেখার জন্য গান্ধীও উন্মুখ। “ভারতীয় ক্রিকেটাররা প্রচুর দর্শকদের সামনে খেলতে অভ্যস্ত এবং এখানকার ভক্তরা সবসময়ই প্রাণবন্ত। খেলোয়াড়রা অবশ্যই পরিবেশ উপভোগ করবে,” তিনি যোগ করেছেন।