বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকরের মধ্যে বিরাটকেই বেছে নিলেন শুভমন গিল
আপডেট করা - Jan 25, 2023 10:17 pm

ভারতীয় দলের জার্সিতে এই মুহূর্তে দুরন্ত পারফর্ম করছেন শুভমন গিল। সময় যত এগোচ্ছে ততই নিজের পারফরম্যান্সের ঝলক দেখাচ্ছেন তিনি। সদ্য শেষ হওয়া নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। নিউ জিল্যান্ড সিরিজের পরই তাঁকে সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির মদ্যে যেকোনও একজনকে বেছে নেওয়ার জন্য বলা হয়েছিল। সেখানেই সকলকে চমকে দিয়ে সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির মধ্যে প্রাক্তন ভারতীয় অধিনায়ককেই বেছে নিয়েছেন শুভমন গিল।
কেন বিরাট কোহলিকে তিনি বেছে নিয়েছেন সেই কথাও জানাতে ভোলেননি তিনি। সচিন তেন্ডুলকরকে দেখে ক্রিকেট খেলা শুরু করেছিলেন তিনি। কিন্তু সচিন তেন্ডুনকরের খেলা সেভাবে দেখতে পাননি তিনি। বিরাট কোহলিকেই সামনে থেকে দেখেছেন তিনি। সেজন্য বিরাট কোহলিকেই বেছে নিয়েছেন শুভমন গিল। সদ্য শেষ হওয়া নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও সে্রা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শুভমন গিল। নমিউ জিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে অসাধারণ ফর্ম প্রদর্শন করেছেন তিনি।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে সেরা ক্রিকেটার হয়েছেন শুভমন গিল
শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরী পেয়েছিলেন শুভমন গিল। সেই ধারাই ধরে রেখেছেন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রকতম ম্যাচেই ২০০ রানের ইনিংস খেলে সকলকে চমকে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আবার সিরিজের শে, ম্যাচেও শুভমন গিলের সেই ফর্ম দেখা দিয়েছিল। সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন তিনি। সেই মঢ্চে দাঁড়িয়েই বিরাট কোহলির রেকর্ডও ভেঙেছিলেন শুভমন গিল। সেই শুভমন গিলেরই পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন বিরাট কোহলি।
এই প্রসঙ্গে শুভমন গিল জানিয়েছেন, “আমার মতে বিরাট ভাই। কারণ সচিন তেন্ডুলকর এমন একজন যাঁকে দেখে আমি খেলা শুরু করেছিলাম। কারঁ আমার বাবা তাঁর একজন অন্ধ ভক্ত ছিলেন। যে সময় সচিন ত্নিডুলকর অবসর নিয়েছিলেন, সেই সময় ক্রিকেট বোঝার পক্ষে আমি অনেকটাই ছোট ছিলাম। এরপর যখন আমি ক্রিকেট বুঝতে শুরু করেছিলাম, আমি বলব বিরাট কোহলি। কারণ তাঁর থেকেই পরবর্তীকালে অনেককিছু শিখতে পেরেছি আমি”।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান এবং সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন শুভমন গিল। সেখানেই তাঁর পারফর্ম্যান্স দেখে হতবাক হয়ে গিয়েছিলেন তিনি। তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে বিরাট কোহলির সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙে দিয়েছেন শুভমন গিল। শেষ চার ইনিংস মিলিয়ে শুভমন গিল করেছেন ৪০০ রান। সেই শুভমন গিলই এবার সচিন তেন্ডুলকরের থেকে বিরাট কোহলিকে বেছে নিলেন।