“তাদের ধারণা নেই ড্রেসিংরুমের ভিতরে কী ঘটছে” – সমালোচকদের একহাত নিলেন কোচ সাকলাইন মুশতাক
সাকলাইন বলেছেন, লোকেরা বাইরে থেকে দেখে মন্তব্য করে
আপডেট করা - Sep 13, 2022 11:09 am

এশিয়া কাপ ২০২২-এর ফাইনালে পাকিস্তান একটি হতাশাজনক পরাজয়ের মুখোমুখি হয়েছিল যখন তারা চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল ২৩ রানে। বেশ কিছু খেলোয়াড় পুরো টুর্নামেন্ট জুড়ে নজরকাড়া পারফর্ম্যান্স করলেও বেশ কিছু তারকার পারফর্ম্যান্স প্রশ্নচিহ্নর মুখে পড়ে। প্রাক্তন ক্রিকেটাররা পাকিস্তানি ব্যাটারদের সমালোচনা করেছিলেন আগ্রাসী পদ্ধতি আপনা না করায়। বেশীরভাগ মন্তব্য যাঁর দিকে ধেয়ে এসেছিল তিনি হলেন মহম্মদ রিজওয়ান।
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও রিজওয়ান ফাইনালে তাঁর ৫৫ রানের ইনিংস খেলতে নিয়েছিলেন ৪৯ বল, যা প্রয়োজনীয় রান রেটের চেয়ে পাকিস্তানকে পিছনে রেখেছিল। ক্রিজের অপর প্রান্ত্র ব্যাটাররাও বিশেষ ঝুঁকি না নেওয়ায় ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দশ ওভারের পর থেকেই পাকিস্তানকে ওভারপ্রতি দশের বেশী করে রান করতে হত। তারপর ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে পাকিস্তান লক্ষ্য থেকে দূরে সরে যায়।
তারা ফলাফল এবং স্কোরকার্ড দেখে তাদের মন্তব্য করেছে: সাকলাইন মুশতাক
পাকিস্তানের প্রধান কোচ সাকলাইন মুশতাক, রিজওয়ানকে প্রতিরক্ষার জন্য এগিয়ে এসে “বিশেষজ্ঞদের” সূক্ষ্ম খোঁচা দিয়ে বলেছেন, বাইরে থেকে মন্তব্য করা সহজ। “উনকি সোচ হ্যায়। যো বাহির লোগ ব্যাইঠে হোতে হ্যায় না ও বাহির সে চিজোঁ কো দেখতে হ্যায় অউর উসকে উপার বাত কার দেতে হ্যায় (এটি তাদের চিন্তাভাবনা, লোকেরা বাইরে থেকে জিনিসগুলি পর্যবেক্ষণ করে এবং তার ভিত্তিতে মন্তব্য করে),” তিনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন।
এমন গুরুত্বপূর্ণ খেলায় দুই দলের খেলোয়াড়রাই চাপে থাকে। মুশতাকের অভিমত ছিল, যারা বাইরে থেকে খেলা দেখছেন তাঁরা খেলার সময় খেলোয়াড়রা কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন সেই নিয়ে তাঁদের কোন ধারণা নেই। তিনি তাঁর দলকে সমর্থন করেছিলেন এবং পাকিস্তানের পারফর্ম্যান্স এবং খেলোয়াড়দের নিয়ে মন্তব্যকারী সমালোচকদের তিরস্কার করেছেন।
“এটা তাদের ভুল নয়। তারা ফলাফল এবং স্কোরকার্ড দেখে তাদের মন্তব্য করেছে। ড্রেসিংরুমের ভিতরে কী ঘটছে, খেলোয়াড়দের আত্মবিশ্বাস এবং তারা যে চোট বহন করছে সে সম্পর্কে তাদের ধারণা নেই। আমি তিন বছর ধরে একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছি। সুতরাং, আমি জানি কীভাবে কী হয়। একবার তারা ভিতর থেকে ক্রিকেটারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করলেই তারা দলের বন্ধন, পরিবেশ সম্পর্কে জানতে পারবে,” তিনি যোগ করেছেন।