পাকিস্তানের বিরুদ্ধে দীনেশ কার্তিককে খেলানোর সিদ্ধান্তকে সমর্থন হরভজন সিংয়ের
আপডেট করা - Aug 29, 2022 9:26 pm

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামার আগেই রোহিত শর্মার মুখে কিছু চমক দেওয়ার কথা শোনা গিয়েছিল। ম্যাচের প্রথম একাদশ দেখেই সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছিল সকলের। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ঋষভ পন্থকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। সেই জায়গায় দীনেশ কার্তিককেই দেওয়া হয়েছিল অগ্রাধিকার। আর এমনটা দেখে অনেকেই নানান প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। এমন পরিস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের এএই সিদ্ধান্তকে সমর্থনই করছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।
এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ছিল ভারতের লড়াই। সেখানে অনেকেই ভাবতে পারেননি যে ঋষভ পন্থকে দলে রাখা হবে না। এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ হৈচৈ শুরু হয়েছিল। কিন্তু হরভজন সিং কিন্তু বেশ খুশি হয়েছ্ন দীনশ কার্তিককে দেখে। তাঁর মতে এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটারের ফর্মকে ভারতীয় দলের সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে নেওয়া উচিত্। দলে থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে অবশ্য খুব একটা বেশীক্ষণ ব্যাটিং করার সুযোগ পাননি দীনেশ কার্তিক।
পাকিস্তানের বিরুদ্ধে ঋষভের পরিবর্তে দীনেশ কার্তিককেই প্রথম একাদশে খেলানো হয়েছিল
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন দীনশ কার্তিক। নিজেকে ফিনিশার হিসাবে প্রমাণ করতে চেয়েছিলেন তিনি। সেটাই করে দেখাতে পেরেছেন। বেঙ্গালুরুকে বেশীরভাগ ম্যাচেই শেষ মুহূর্তে জিততে সাহায্য করেছিলেন দীনেশ কার্তিক। এবারের াইপিএলে তাঁর রান ছিল ৩৩০। স্ট্রাইকরেট ছিল ১৮৩.৩৩। আর এমন পারফরম্যান্স দেখার পরই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন দীনেশ কার্তিক। সেজন্যই ঋষভকে না খেলিয়ে তাঁকে খেলানোর সিদ্ধান্তে সায় রয়েছে হরভজন সিংয়ের।
তিনি জানিয়েছেন, “টেস্ট, একদিনের ক্রিকেটে অবশ্যই ঋষভ পন্থ যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছেন, কিন্তু এই শর্ট ফর্ম্যাটে তিনি এখনও সম্পূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারেননি। সেদিক থেকে যদি দীনেশ কার্তিকের দিকে চোখ রাখা যায়, তাঁর গ্রাফ কিন্তু সবসময় উর্ধ্বমুখী। তিনি যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। এই সিদ্ধান্ত একেবারেই সঠিক হয়েছে। তাঁরে বেঞ্চে বসিয়ে রাখার সময় এটা নয়। তাঁকে খেলানোটাই উচিত্”।
৩৭ বছর বয়সেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে চলেছেন দীনেশ কার্তিক। প্রায় তিন বছর পর ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। আইপিএল তো বটেই, দেশের জার্সিতেও নিজের পারফরম্যান্সেরক পরিচয় দিয়েছেন কার্তিক। এছাড়াও হরভজন সিংয়ের মতে দীনেশ কার্তিকের হাতে সময় রয়েছে আর এক থেকে দুই বছর। সেখানে ঋষভ পন্থ এখন বহুদিন খেলবেন। সেজন্য দীনশ কার্তিককেই সুযোগ দেওয়ার পক্ষপাতী তিনি।
দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ওয়েস্ট ইন্ডিজ সফর, দীনেশ কার্তিককে ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে। এশিয়া কাপে সে একটি ম্যাচ খেলেছে ভারত। সামনের ম্যাচগুলোতে দীনশ কার্তিক কেমন পারফরম্যান্স দেখায় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।