রবীন্দ্র জাদেজা ধীরে ধীরে ব্যাটিং অল রাউন্ডার হয়ে উঠছেন, মনে করেন সঞ্জয় মঞ্জরেকর

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo Source: Twitter)

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভারত। গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছেই ১০ উইকেটে হারতে হয়েছিল ভারতকে। এশিয়াকাপেও সেই পাকিস্তানের বিরুদ্ধে নেমছিল টিম ইন্ডিয়া। প্রতিশোধ নেওয়ার সুরবর্ন সুযোগ ছিল ভারতের সামনে। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজার হাত ধরে সেটাই করতে পেরেছে ভারতীয় দল। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করেছে ভারত। আর সেই মঞ্চেই ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন রবীন্দ্র জাদেজাও। তাঁর পারফরম্যান্সে খুশি সঞ্জয় মঞ্জরেকর।

পাকিস্তানের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজাকে হঠাত্ই চার নম্বরে নামানোর সিদ্ধান্ত নিয়েছিল ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। আর সেই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল তা ম্যাচ শেষে সকলেই স্বীকার করে নিয়েছিলেন। কঠিন পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়ার সঙ্গে রবীন্দ্র জাদেজার ৫২ রানের পার্টনারসিপটাই যে ভারতীয় দলের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখেনা। শুধুমাত্র তাই নয় ৩৫ রানের দুর্ধর্ষ ইনিংসও কেলেছিলেন তিনি।

পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রানের ইনিংস খেলেছিলেন রবীন্দ্র জাদেজা

আর রবীন্দ্র জাদেজার এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে এখন যদি রবীন্দ্র জাদেজাকে ব্যাটিং অল রাউন্ডার হিসাবে ধরা হয় তবে হয়ত খুব একটা ভুল হবে না। একইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে চার নম্বরে খেলানোর সিদ্ধান্তকেও সমর্থন করেছেন তিনি। তাঁর মতে সেই সময় পাকিস্তানের দুই স্পিনার আক্রমণে ছিল। আর সেই জায়গায় রবীন্দ্র জাদেজা যথেষ্ট যোগ্য ক্রিকেটার ছিলেন বলেই মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “হ্যা রবীন্দ্র জাদেজাকে সেই জায়গায় পাঠানোটা সত্যিই ভাল পদক্ষেপ ছিল। আমার মনে হয় না সেটা কোনওরকম ফাটকা ছিল। সেই মুহূর্তে পাকিস্তান একজন ডানহাতি স্পিনার এবং বাঁহাতি স্পিনারকে দিয়ে বোলিং করাচ্ছিল। সেই মুহূর্তে পিচ সবুজ হলেও, স্পিনারদের জন্য যথেষ্ট সাহায্য ছিল। সেজন্যই দুই স্পিনারকে দিয়ে খেলানোর পরিকল্পনা সেই সময় ছিল”।

সঞ্জয় মঞ্জরেকর আরও জানিয়েছেন, “ব্যাটিংয়ের ওপরের দিকে যাওয়া এবং সেখানে ভাল পারফরম্যান্স করা একটা জিনিসেরই ইঙ্গিত দেয়। রবীন্দ্র জাদেজা ধীরেধীরে ব্যাটিং অল রাউন্ডার হয়ে উঠছেন”।

পাকিস্তানের বিরুদ্ধে রহিত শর্মা সাজঘরে ফেরার সময়ই রবীন্দ্র জাদেজাকে চার নম্বরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। আর সেই সিদ্ধান্ত দেখেই যথেষ্ট খুশি হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। আসন্ন ম্যাচ গুলোতেও  এমনই কোনও চমক দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp