শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে প্রথম একাদশ বাছা নিয়েই সাবধানী রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়
আপডেট করা - Sep 5, 2022 3:04 pm

এশিয়া কাপে শুরুটা ভাল করলেও, সুপার ফোরেই পাকিস্তানের কাছে বড়সড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে জিততে পারলেও, সুপার ফোরেই কিন্তু হারতে হয়েছে ভারতীয় দলকে। পাকিস্তানের বিরুদ্ধে ১৮১ রান করেলও, শেষরক্ষা করতে পারেনি চিম ইন্ডিয়া। এবার সামনে শ্রীলঙ্কা। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় দলকে। সেই লক্ষ্যে নামার আগেই এখন দল গঠন সবচেয়ে বড় চিন্তা ভারতীয়টিম ম্যানেজমেন্টের।
পাকিস্তানের বিরুদ্ধে েই ম্যাচে তিনটি পরিবর্তন করতে হয়েছিল ভারতীয় দলকে। কিন্তু সাফল্য অধরাই রয়ে গিয়েছে ভারতের। প্রতম ম্যাচে রবীন্দ্র জাদেজা দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেলেন। তেমনই দ্বিতীয় ম্যাচেও জাদেজার ফর্ম ছিল বেশ ভাল। কিন্তু এরপরই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সেই অভাবটা যে ভারতীয় এখনও পর্যন্ত পূরণ করতে পারেনি তা বেশ স্পষ্ট। তা পরিবর্তে এদিন পাকিস্তানের বিরুদ্ধে দীপরক হুডা এলেও, রান পাননি তিনিও। বোলিংয়েও দেখা যায়নি এই তারকাকে সাফল্য পেতে।
মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় দলকে
পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে তিনটি পরিবর্তন করতে বাধ্য হয়েছিল ভারতীয় দল। রবীন্দ্র জাদেজার পরিবর্তে এসেছিলেন দীপক হুডা। দীনেশ কার্তিককে বসিয়ে তাঁর জায়গায় দলে ফেরানো হয়েছিল ঋ।ভ পন্থ এবং আভেশ খানের পরিবর্তে এসেছিলেন রবি বিষ্ণোই। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জয় অধরাই রয়ে গিয়েছে ভারতীয় দল। আর এই ম্যাচ হেরে গিয়েছে ফাইনালের লক্ষ্যে রাস্তাটা অনেকটাই কঠি করে ফেলেছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারত। এই ম্যাচ জিততেই হবে তাদের।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একাদশ গড়া নিয়েই এখন চলছে নানান হিসাব নিকাশ।। পাকিস্তানের বিরুদ্ধে বাঁ হাতি ব্যাটার হিসাবে ঋষভ পন্থকে দীনেশ কার্তিকের পরিবর্তে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু মাত্র ১৪ রানেই সাজঘরে ফিরেছিলেন তিনি। সেইসঙ্গে শেষের দিকে একজন ফিনিশারের অভাবও যথেষ্ট স্পষ্টভাবে বোঝা গিয়েছিল। সেজন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের যদি দীনেশ কার্তিককে খেলানো হয় তাতে হয়ত অবাক হও.ার মতো কিছুই থাকবে না।
একইসঙ্গে দীপক হুডাও কিন্তু সফল নয়। তাঁকে দিকে পুরো চার ওভার বোলিংও করায়নি ভারতীয় দল। সেই জায়গায় যদি আক্ষর পটেলকে খেলানো হলেও হতে পারে। তবে রবি বিষ্ণোইকে পরিবর্তন করা হবে কিনা তা নিয়ে অবশ্য এখনই নিস্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে ধারেভারে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। কিন্তু শ্রীলঙ্কা যে তাদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে সেই ব্যপারেও কিন্তু অবগত রয়েছেন রোহিত শর্মারা।