লেজেন্ডস লিগ ক্রিকেটে অধিনায়কের ভূমিকায় বীরেন্দ্র সেওয়াগ ও গৌতম গম্ভীর

Gautam Gambhir & Virender Sehwag
Gautam Gambhir & Virender Sehwag. ( Image Source: Twitter )

সূচী ঘোষণা আগেই হয়ে গিয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে এবারের লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় পর্ব। আর এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে থেকেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। প্রথমবারই এই প্রতিযোগিতা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। সেবার অবশ্য সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে হয়েছিল সেই প্রতিযোগিতা। এবার ভারতের মাটিতেই শুরু হতে চলেছে এবারের সেই লেজেন্ডস লিগ ক্রিকেট। প্রাক্তন তারকাদের সঙ্গে যেখানে দেখা য়েতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।

বৃহস্পতিবারই এবারের লেজেন্ডস লিগের প্রতিটি দলের অধিনায়কদেরনাম ঘোষণা করা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য ১৬ সেপ্চেম্বর চ্যারিটি ম্যাচে নামবেন। তবে এর পরের দিন থেকেই শুরু হয়ে যাবে প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় রয়েছে চারটি দল। খেলার কথা বীরেন্দ্র সেওয়াগ, গোতম গম্ভীররা আগে থেকেই ঘোষণা করে দিয়েছিলেন। এবার সেই লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় পর্বেই অধিনায়ক হিসাবে মাঠে নামতে চলেছেন দুই প্রাক্তন তারকা ক্রিকেটার। লেজেন্ডস লিগ ক্রিকেটে অদিনায়ক হিসাবে দেখা যেতে চলেছে বীরেন্দ্র সেওয়াগ ও গৌতম গম্ভীর।

১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেট

ভারতীয় দলে একসময় জুটি ছিলেন সোওয়াগ ও গম্ভীর। ভারতের জার্সিতে বহু ম্যাচ জিতিয়েছেন তারা। বিশ্বকাপেও তো গম্ভীর-সেওয়াগ জুটি বাজিমাত করেছিল। আবারও খেলার ক্রিকেটের বাইশগজে দুই তারকা ক্রিকেটার। তবে এবার আর একদলে নয়। কিংবা জুটি হিসাবেও নামবেন না তারা। লেজেন্ডল লিগ ক্রিকেটের গুজরাত জায়ান্টসের অধিনায়ক হিসাবে দেখা যাবে বীরেন্দ্র সেওয়াগকে এবং গৌতম গম্ভীরকে দেখা যাবে ইন্ডিয়া ক্যাপটালসের অধিনায়ক হিসাবে। আর এই খবর ছড়িয়ে পড়তেই প্রতিযোগিতার উন্মাদনা আরও বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, “গুজরাত জায়ান্টসের হয়ে ফের ক্রিকেটের বাইশগজে ফেরার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমি সবসময়ই ভয়হীন ক্রিকেট খেলার কথা বিশ্বাস করে এসেছি। আশা করছি এই প্রতিযোগিতাতেও তার অন্যথা হবে না। এখানেও সেই পারফরম্যান্সই করব আমরা। আমরা খুবই উতসাহিত হয়ে রয়েছি এবং দল গঠনের জন্য ড্রাফ্টিংয়ের অপেক্ষায় রয়েছি সকলে”।

অন্যদিকে ইন্ডিয়া ক্যাপিটালসের অধিনায়ক হয়েছেন আবার গৌতম গম্ভীর। সেওয়াগের মতে মাঠে নামার জন্য মুকিয়ে রয়েছেন তিনিও।  অধিনায়ক হওয়ার পর গম্ভীর জানিয়েছেন, “আমি সবসময়ই বিশ্বাস করে যে ক্রিকেট হল একটি দলগত খেলা। আর সেখানে অধিনায়ককেও তাঁর দলের মতোই ভাল হতে হয়। যদিও আমি ইন্ডিয়া ক্যাপিটালসের অধিনায়ক। তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার কাজ। লেজেন্ডস লিগ ক্রিকেটকে অনেক শুভেচ্ছা”।

চার দলের এই প্রতিযোগিতা আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। ভারতের ছটি বড় শহরে হবে এই প্রতিযোগিতার ম্যাচ। আগামী ১৬ সেপ্টেম্বর ইডেন গার্ডেন্সেই হবে প্রথম ম্যাচ। বিশ্ব ক্রিকেটের প্রাক্তন তারকাদের ফের একবার দেখা যেতে চলেছে ক্রিকেটের বাইশগজে।

close whatsapp