ভারতের পারফরম্যান্স নিয়ে কোচ এবং অধিনায়কের সঙ্গে আলোচনায় বসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

এশিয়া কাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টিসিরিজে নেমেছে ভারতীয়দল। সেখানেও কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তারা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৪ উইকেটে হেরে গিয়েছিল ভারতীয় দল। এমন পাররম্যান্স দেখার পর অনেকেই খানিকটা চমকে গিয়েছিল। যদিও ভারতীয় দলের পাশেই দাঁড়িয়েছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তাপ আগে দলের এমন পারফরম্যান্স নিয়ে রোচ এবং অধিনায়ক, দুজনের সঙ্গেই আলোচনা সারা হয়ে গিয়েছে বোর্ড সভাপতির।

ভারতীয় দলের এমন পরিস্থিতি যে স্থায়ী সমস্যা নয়, সেই ব্যপারেকোনো রকম সন্দেহ নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁর এমন পরিস্থিতির গুরুত্ব ভারতীয় দলের কোচরাহুল দ্রাবিড় যেমন বোঝেন, তেমনই অধিনায়ক রোহিত শর্মাও যথেষ্ট ভালভাবে বুঝতে পারেন। সেই মতোই যেতাদের সঙ্গে কথাবার্তা হয়েছে তা বলতে কোনও দ্বিধা নেই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নামছে ভারত। সেখান থেকেই দলের ঘুরে দাঁড়ানোর ব্যপারে াশাবাদী তিনি।

শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধ দ্বিতীয় ম্যাচে নামছে ভারত

এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “হ্যাঁ এটা সত্যিই যে গতবারের বিশ্বকারে ভারত ভাল পারফরম্যামন্স করতে পারেনি, এবারের এশিয়া কাপেও তারা ব্যর্থ হয়েছে। দলের অধিনায়ক এবং কোচের সঙ্গে এমন বড় প্রতিযোগিতায় ভারতীয় দলের ভাল পারফর্ম করতে না পারা নিয়ে কথাবার্তা হয়েছে। আমি আশাবাদী যে এবার তারা নিশ্চই ভাল করবে। আমি নিশ্চিত যেরাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা ভারতীয় দল নিয়ে যথেষ্ট ভাবছেন। আমি নিজে উপস্থিত থাকব নাগপুরে”।

সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। হাতে যে সময় খুব একটা বেশী রয়েছে তেমনটাও নয়। আর মাত্র ২৫ দিন সময় বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের ফর্ম নিয়ে অবশ্যই সকলে খানিকটা হলেও চিন্তিত। এই প্রসঙ্গেও নিজের মন্তব্য জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।তাঁর মতে বিশ্বকাপ জয় নির্ভর করে দলের প্রতিটি সদস্যের পারফরম্যান্সের ওপর।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, যদি ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পেতে হয়, তবে প্রত্যেককে ভাল পারফরম্যান্স করতে হবে। কোহলি, রোহিত, রাহুল, পান্ডিয়া, সূর্যকুমার এবং বোলিং ইউনিটকেও সেভাবেই পারফরম্যান্স দেখাতে হবে। কোনও একজিন কিংবা দুজন ক্রিকেটারের ওপর ভর করে বিশ্বকাপ জেতা যায়না। সকলেরই পারফরম্যান্সের সাহায্য বিশ্বকাপ জয়ের জন্য অত্যন্ত প্রয়োজন।

টি টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে এই তিনটি ম্যাচই ভারতীয় দলের কাছে প্রস্তুতির জন্য প্রধান মঞ্চ।

close whatsapp