ঘরের মাঠে শততম টেস্ট উইকেটের নজির উমেশ যাদবের
আপডেট করা - Mar 2, 2023 3:25 pm

প্রথম দিন না পারলেও, দ্বিতীয় দিনই অস্ট্রেলিয়া ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং পারফর্ম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। বিশেষ কররে উমেশ যাদবের হাত ধরেই অজি ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছিল ভারতীয় শিবির। প্রথম দুই ম্যাচে অবশ্য খেলানো হয়নি উমেশ যাদবকে। তৃতীয় টেস্টে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানেই কেরিয়ারের নতুন মাইলস্টোন গড়লেন উইমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ুইকেট নেওয়ার পাশাপাশি পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে ঘরের মাঠে টেস্টে ১০০টি উইকেটের মালিক হলেন তিনি।
কয়েকদিন আগেই পিতৃবিয়োগ হয়েছে উমেশ যাদবের। তবে নিজের দায়িত্ব থেকে সরে আসেননি উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দিনম তিনি একাই কার্যত শেষ করে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যা্টিং লাইনআপকে। তিন উইকেট এদিন তুলে নিয়েছিলেন উমেশ যাদব। সেইসঙ্গেই অস্ট্রেলিয়াকে ২০০ রানের গন্ডী টপকানোর রাস্তাতেও আটকে দিয়েছিলেন েই তারকা পেসার। তাঁর হাত ধরেই শেষপর্যন্ত অস্ট্রেলিয়াকে ১৯৭ রানে শেষ করে দিয়েছিল ভারতীয় শিবির। সেখানেই নয়া রেকর্ডের মালিক উমেশ যাদব।
দ্বিতীয় দিন ক্যামেরণ গ্রীণের উইকেট নিয়েি যাত্রা শুরু করেছিলেন উমেশ যাদব। এই টেস্টে তিনি যখন নেমেছিলেন সেই সম. টেস্টের মঞ্চে ঘরের মাঠে উমেশ যাদব ১০০টি উইকেট নেওয়ার থেকে মাত্র দুই ধাপ পিছনে ছিলেন। ক্যামেরণ গ্রীণকে প্রথমে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এরপর মিচেল স্টার্ককে ১ রানে সাজঘরে ফেরানোর সঙ্গেই কেরিয়ারের নতুন মাইলস্টোন গড়েন তিনি। পঞ্চম ভারতীয় বোলার হিসাবে ঘরের মাঠে ১০০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন উমেশ যাদব।
এর আগে এই রেকর্ড ছিল কপিল দেব, জাভাগল শ্রীনাথ, জাহির খানদের। সেই এলিট তালিকাতেই নিজের নাম লিখলেন উমেশ যাদব। দ্বিতীয় দিনের শুরু থেকেই বেশ বিধ্বংসী মেজাজে ছিলেন এই তারকা পেসার। এই টেস্টেই অস্ট্রেলিয়া শিবিরে ফিরেছিলেন ক্যামেরণ গ্রীণ। তাঁর বিধ্বংসী হয়ে ওঠার আগেই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন উমেশ যাদব। সেইসঙ্গেই অস্ট্রেলিয়ার বড় রানের রাস্তায় এগোনোর দৌড়টাও থামিয়ে দিয়েছিলেন তিনি।
ঘরের মাঠে ১০০ টেস্ট উইকেট রয়েছে যাদের
কপিল দেব – ২১৯ উইকেট
জাভাগল শ্রীনাথ – ১০৮ উইকেট
জাহির খান – ১০৪ উইকেট
ঈশান্ত শর্মা – ১০৪ উইকেট
উমেশ যাদব – ১০১ উইকেট
প্রথম ইনিংসে মাত্র ৫ ওভারই বোলিং করেছেন উমেশ যাদব। সেখানেই তিন উইকেট তুলে নিয়েছিলেন উমেশ যাদব। সেইসঙ্গে তিনি রান দিয়েছিলেন মাত্র ১২ রান।