অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে সরফরাজ খানের সুযোগ না হওয়ায় হতাশ আকাশ চোপড়া
আপডেট করা - Jan 14, 2023 4:59 pm

গত শুক্রবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ৭ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলেই এবার সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ। এই দল ঘোষণা হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। শেষ দুই মরশুমে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারপরম্যান্স দেখিয়েছিলেন সরফরাজ খান। কিন্তু েই দলে তাঁর সুযোগ হয়নি। এই সিদ্ধান্তটাই হতবাক করেছে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াকে। সূর্যকুমার যাদবের আগে ভারতীয় টেস্ট দলে সরফরাজ খানের সুযোগ পাওয়াই উচিত্ ছিল বলে মনে করছেন।
ফেব্রুয়ারী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। তারই ১৭ সদ্সযের দল ঘোষণা করেছে বিসিসিআই। দীর্ঘদিনের অপেক্ষার পর সেই দলেি সুযোগ করে নিয়েছেনম সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ। যদিও তাদের অবিষেক েই বর্ডার গাভাসকর ট্রফিতে হবে তা তো সময়ই বলবে। কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েই খানিকটা হতাশহয়েছেন আকাশ চোপড়া। অন্তত ঘরোয়া ক্রিকেটে সরফরাজ খানেরক পারফর্মযান্স দেখার পর এই সিরিজে তাঁকেই সুযোগ দেওয়া উচিত্ ছিল বলে মনে করছেন তিনি।
চলতি মরসুমেও রঞ্জি ট্রফিতে দুটো সেঞ্চুরী হয়ে গিয়েছে সরফরাজ খানের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে েই টেস্ট সিরিজেও দলে ফেরেননি জসপ্রীত বুমরাহ। সেক্ষেত্রে নতুন ক্রিকেটার নেওয়ার যে জায়গা ভারতীয় দলের ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই সরফরাজ খানের সুযোগ পাওয়াটা খুব একটা অবাক হওয়ার মতো ছিল না বলেই মনে করছেন আকাশ চোপড়া। শেষ দুই মরসুমেই রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান করেছিলেন সরফরাজ খান।
এই প্রসঙ্গেই নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “সরফরাজ খানেক নাম এখনও ভারতীয় টেস্ট দলে নেই। তিনি ভাবতেই পারেন যে তাঁর সঙ্গে এই কাজ একেবারেই ঠিক হয়নি, কারণ এবার ভারতীয় টেস্ট দলে তাঁর নাম আসাটাই উচিত্ ছিল। জসপ্রীত বুমরাও এবার ভারতী টেস্ট দলে নেই। যদিও সেটা একেবারেই আলাদা খবর। এই মুহূর্তে আমি সরফরাজ আহমেদকে নিয়েই বেশী চিন্তিত। যখন সূর্যকে দলে নেওয়া হচ্ছে তাঁর মানে ভারতীয় দলে জায়গা রয়েছে। সেই সুযোগটাই সরফরাজ খানের পাওয়া উচিত্ ছিল”।
রঞ্জি ট্রফিতে শেষ দুই মরসুমে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন সরফরাজ খান। ২০১২-২০ মরসুমে রঞ্জি ট্রফিতে ৯২৮ রান করেছিলেন সরফরাজ খান। ২০২১-২০২২ মরসুমে রঞ্জি ট্রফিতে সরফরাজ খানের রান রয়েছে ৯৮২। এই চলতি মরসুমেও রঞ্জি ট্রফিতে সরফরাজ আহমেদ ব্যাটহাতে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। ইতিমধ্যেই দুটো সেঞ্চুরী ইনিংস খেলা হয়ে গিয়েছে তাঁর। সেইসঙ্গে রয়েছে একটি অর্ধশতরানও। এমন পারফরম্যান্সের পরও সরফরাজ খানকে ভারতীয় টেস্ট দলে না দেখতে পেয়ে হতাশই হয়েছেন আকাশ চোপড়া।