স্পিন প্রস্তুতিতে জোর দিতে ভারতীয় শিবিরে নেট বোলার হিসাবে ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমার

Washington Sundar & Saurabh Kumar
Washington Sundar & Saurabh Kumar. ( Image Source: Twitter )

আর মাত্র কয়েকদিন বাকি। এরপরই নাগপুরে শুরু হতে চলেছে বহুকাঙ্খিত ভারত বনাম অস্ট্রেলিয়া বর্জার গাভাসকর ট্রফি। সেই সিরিজে নামার আগে জোর রকদমে প্রস্তুতিতেই ব্যস্ত এখন দুই শিবির। একদিকে অস্ট্রেলিয়ার প্রস্তুতি শিবিরে বরোদার স্পিনার মহেশ পিথিয়ার ডাক পড়েছে। অন্যদিকে এবার ভারতীয় প্রস্তুতি শিবিরেও জোড়া স্পিনারের ডাক পড়ল। টেস্ট সিরিজে সুযোগ না পেলেও ভারতীয় শিবিরের সঙ্গে যুক্ত হলেন ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমার। স্পিন প্রস্তুতির জন্যই এই দুই স্পিনার এবার ভারতীয় শিবিরে।

আগামী ৯ ফেব্রুয়ারী নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। চার ম্যাচের সিরিজ জিততে পারলেই বিশ্ব েস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলবে টিম ইন্ডিয়া। আর প্রথম ম্যাচ থেকেই যে ভারতীয় দল সেই লক্ষ্যে এগোতে চাইছে তা বলার অপেক্ষা রাখে না। একইসহ্গে আরেকটা জিনিসও কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে। নাগপুরের পিচে স্পিনের দাপটই বেশী থাকতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেজন্যই ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমারের মতো দুজন স্পিনারকে ডেকে পাঠানো হয়েছে ভারতীয় শিবির।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর

সাম্প্রতিক কালে রোহিত শর্মা থেকে বিরাট কোহলিদের স্পিনের বিরুদ্ধে খেলতে যে অসুবিধা হচ্ছে সেই চিত্র বারবারই দেখা গিয়েছে। অস্ট্রেলিয়া শিবিরেও অ্যাশটন আগার, ন্যাথান লিয়নের মতো তারকা স্পিনাররা রয়েছে। সেজন্যই ভারতীয় শিবির কোনওরকম  ঝুঁকি নিতে চাইছে না। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে বল হাতে দুরন্ত পারফর্মযান্স দেখিয়েছিলেন। যদিও এই টেস্ট সিরিজে সুযোগ হয়নি তাঁর। কিন্তু নেট বোলার হিসাবে এবার টেস্ট সিরিজে ডাক পেলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

এচাড়াও ভারতীয় শিবিরে রয়েছেন আরও দুজন স্পিনার। এছাড়া কুলদীপ যাদব, অক্ষর পটেলররা তো দলের সঙ্গেই রয়েছেন। নাগপুরের পিচে নামার আগে স্পিন নিয়েই চলছে দুই শিবিরে জোর কদমে প্রস্তুতি। শুক্রবার থেকেই নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে প্রস্তুতি নেমে পড়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। হাতে এখনও ছদিন সময় রয়েছে তাদের। নিজেদের বিভিন্ন জায়গা গুলোই দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ঘরের মাঠে ২০০৪ সালের পর থেকে এখনও প্রযন্ত অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারেনি ভারত। সেই ধারাও এখানে ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে তারা। নাগপুরেই প্রথম টেস্টের আসর। সেখানে জয় দিয়ে টিম ইন্ডিয়া শুরু করতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp