বিশ্বকাপে ওপেনার হিসাবে দেখা যেতে পারে বিরাট কোহলিকে, ইঙ্গিত রোহিত শর্মার
আপডেট করা - Sep 18, 2022 3:38 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে কীএবার বিরাট কোহলিকে ওপেনার হিসাবে দেখা যাবে। এবার কিন্তু সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে রোহিত শর্মার মন্তব্যের পর তো একেবারেই নয়। আগামী মঙ্গলবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতেচলেছে ভারতীয় দল। বিশ্বকাপের আগে এই সিরিজে থেকেই যেভারতীয়দল াদের শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দেবে তা বলার অপেক্ষা রাখে না। রোহিত শর্মার কথাতেও তারই ইঙ্গিত স্পষ্ট।
এশিয়া কাপের পর থেকেই এবার বিরাট কোহলির ব্যাটিং পজিশন নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন করতে নেমে দুর্ধর্ষ ব্যাটিং করেছিলেন বিরাট কোহলি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের মঞ্চেই তিনি পেয়েছিলেন কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরী। এরপর থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলিকে ওপেনিং করার কথাবার্তা শোনাযাচ্ছে অনেকের মতে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাতেও যে সেই ভাবনা ঢুকে পড়েছে এবার তা স্পষ্ট।
এশিয়া কাপে আফগানিস্তনের বিরুদ্ধে ওপেন করেছিলেন বিরাট কোহলি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেটিটোয়েন্টিসিরকিজে নামার আগে সাংবাদিক সম্মেলনে বসেছিলেন রোহিত শর্মা। সেখানেই ভারতের ওপেনিং জুটে নিয়ে মুখ খুলেছেন তিনি। আর তাদের ভাবনায় যে বিরাট কোহলিও রয়েছেন তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন তিনি। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার হিসাবে ভারতীয় দলের অন্যতম অপশান হিসাবে এবার বিরাট কোহলির কথাও চিন্তা করতে শুরু করে দিয়েছেন তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ঝলক দেখা গেলেও কিন্তু দেখা যেতে পারে।
সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা জানিয়েছেন, “সবসময়ই এমন একটি অপশান থাকাটা আমাদের কাছে বড় ব্যপার। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে যাওয়ার আগে দলে এমন ফ্লেক্সিবিলিটি থাকাটাও অত্যন্ত জরুরী। ব্যাটিংয়ের যেকোনও পজিশনেই ক্রিকেটারদের সঠিক পারফরম্যান্সই চায় সকলে। যখন আমরা নতুন কিছু চেষ্টা করি এবং তা ফলপ্রসু করার চেষ্টা করে থাকি, সেটা কিন্তু কখনোই কোনও সমস্যা নয় আমদের কাছে”।
এবারের এশিয়া কাপের শুরু থেকেই দুর্ধর্ষ ফর্মে ছিলেন বিরাট কোহলি। সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উটেছিলেন প্রাক্তন বারত অধিনায়ক। সুপার ফোরের মঞ্চে শ্রীলঙ্কা ম্যাচ বাদ দিলে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে পরপর দুই ম্যাচে অর্ধশতরান পেয়েছিলেন তিনি। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে তো দুবাইয়ের স্টেডি.ামে রানের ঝড় তুলেছিলেন বিরাট কোহলি। একাই শেষ করে দিয়েছিলেন রসিদ খানদের।
আফগানিস্তানের বিরুদ্ধে ৬১ বলে ১২২ রানের বিদ্বংসী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়কের এই পারফরম্যান্স যে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্টকে যথেষ্ট স্বস্তি যোগাচ্ছে তাও বলার অপেক্ষা রাখে না। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও বিরাট কোহলির সেই পারফরম্যান্সই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।