এশিয়া কাপে পাকিস্তানকে হারানোর লক্ষ্যে যে দুই জায়গায় সাফল্যের প্রয়োজন টিম ইন্ডিয়ার
আপডেট করা - Sep 1, 2023 12:00 pm

২৪ ঘন্টা পরই এশিয়া কাপের মঞ্চে সবেয়েহাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে এই মুহূর্তে উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতেই ব্যস্ত রয়েছেন দুই দলের তারকা ক্রিকেটাররা। ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেখানে বিরাট কোহলির দুরন্ত পারফরম্যান্সে ভর করেই জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
গতবারের মতো এবারও যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের অন্যতম প্রধান ভরসা বিরাট কোহলি তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে রোহিত শর্মা এবং শুভমন গিলের থেকেও একটা ভাল ওপেনিং পার্টনারশিপ চাইছে টিম ইন্ডিয়া শিবির। পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি জায়গাতেই সবকিছু ঠিকভাবে করতে পারকলে সাফল্য ভারতের পক্ষে আসবে তা বলার অপেক্ষা রাখে না। যার মধ্যে ভারতীয়দের টপ অর্ডারের পারফরম্যান্সই যে পাকিস্তানের বিরুদ্ধে সাফল্যের প্রধান অস্ত্র তা বলাই বাহুল্য।
বিশেষ করে রোহিত শর্মা ও শুভমন গিলের ওপেনিং পার্টনারশিপের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের ওপেনিং সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেনি। শাহিন আফ্রিদি কাঁটাতেই বারবার আটকে গিয়েছেন তারা। এই ম্যাচে শাহিনের বিরুদ্ধে ভারতের ওপেনিং জুটির সাফল্য ভারতকে এগিয়ে দিতে পারে। একইসঙ্গে জসপ্রীত বুমরার হাত থেকেও দুরন্ত বোলিং পারফরম্যান্সের অপেক্ষায় রয়েছেন সকলে। বরাবরই প্রতিপক্ষ ব্যাটারদের বিরুদ্ধে বল হাতে ত্রাস হয়ে উঠেছেন জসপ্রীত বুমরাহ। চোট সারিয়ে এশিয়া কাপের মঞ্চে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। সেখানেও যদি তাঁকে পুরনো ছন্দে দেখা যায়, তবে ভারত যে পাকিস্তানের থেকে খানিকটা হলেও এগিয়ে থাকবে।
১. শাহিন আফ্রিদির বিরুদ্ধে তীব্র প্রতিরোধঃ ওপেনিং জুটির পারফরম্যান্স

ভারতীয় দলের ওরপেনিং জুটি তাদের সাফল্যের অন্যতম প্রধািন স্তম্ভ তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে সম্প্রতি শুভমন গিল যে ফর্মের মধ্যে রয়েছেন তা দেখের পর তাঁকে নিয়ে এই মুহূর্তে সকলেই বেশ আশাবাদী। তবে ভারতীয় শিবিরের ভাবনার জায়গা একটাই। তা হল শাহিন আফ্রিদির পারফরম্যান্স। সম্প্রতি বাঁ হাতি বোলারদের বিরুদ্ধে সমস্যায় পড়তে দেখা গিয়েছে ভারতীয় দলের টপ অর্ডারকে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলকে যে প্রথম চ্যালেঞ্জটা ছুঁড়ে দেবেন শাহিন আফ্রিদি তা বলার অপেক্ষা রাখে না।
২০২১ সালের টি টোয়েন্টিতে ষশাহিন আফ্রিদির ধাক্কাতেই ধসে গিয়েছিল ভারতীয়দলের ব্যাটিং লাইনআপ। ২০২২ সালে উইকেট না পেলোও, শাহিন আফ্রিদির বোলিং ভারতীয় দলকে চাপে রেখেছিল। সেই শাহিন আফ্রিদির বিরুদ্ধে ভারতীয় দলের ওপেনিং জুটি যদি প্রথম থেকেই প্রতিরোধ গড়ে তুলতে পারে, তবে ভারতীয় দলের আআত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে।
ওপেনিংয়ে একটা ভাল পার্টনাারশিপই পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের সাফল্যের অন্যতম প্রধান চাবিকাঠি হয়ে উঠতে পারে। সেইজন্য রোহিতশর্মা ও শুভমন গিলের ওপর যে দায়িত্ব খানিকটা বেশী রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।