এশিয়া কাপে পাকিস্তানকে হারানোর লক্ষ্যে যে দুই জায়গায় সাফল্যের প্রয়োজন টিম ইন্ডিয়ার
আপডেট করা - Sep 1, 2023 12:00 pm
২. জসপ্রীত বুমরার পারফরম্যান্স

ভারতীয় দলের হয়ে এই এশিয়া কাপের অন্যতনম চাবিকাঠি জসপ্রীত বমরাহ। তাঁর দুর্ধর্ষ বোরলিং, পেস, ইয়র্কার দেওয়ার দক্ষতা সম্বন্ধে সকলেই অবগত রয়েছেন। বিশ্ব ক্রিকেটে তারকা ক্রিকেটাররা জসপ্রীত বুমরাহকে সমীহ করেই চলেন। এই এশিয়া কাপেও যে জসপ্রীত বুমরাহ ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জসপ্রীত বুমরার পরিসংখ্যান কিন্তু খুব একটা ভাল নয়। বিশেষ করে ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরাহ বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন।
তবে এদিন যদিজসপ্রীত বুমরাহ তাঁর পুরনো ছন্দে থাকেন, তবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল অ্যাডভান্টেজ পেতেই পারে। বিশেষ করে শুরুতেই জসপ্রীত বুমরার উইকেট তুলে নেওয়ার দক্ষতা এবং পার্টনারশিপ ভাঙার কাজটা যদি তিনি নিখুঁতভাবে করতে পারেন তবে ভারতীয়. দল যে এগিয়ে থাকবে তা বলাই বাহুল্য।
পাকিস্তানের মিডল অর্ড়ারের ব্যাটিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী। সেখানে জপ্রীত বুমাই ভারতীয় দলের প্রধান শক্তি হয়ে উঠতে পারে। বিশেষ করে ডেথ ওভারে জসপ্রীত বুমরার বোলিং পারফরম্যান্সই পাকিস্তানের ব্যাটারদের আটকানোর জন্য প্রধান অস্ত্র টিম ইন্ডিয়ার হাতে। ২ সেপ্টেম্বর কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।