পাকিস্তানের বিরুদ্ধে রবি বিষ্ণোইয়ের পারফরম্যান্স দেখে আপ্লুত ইরফান পাঠান
আপডেট করা - Sep 5, 2022 5:48 pm

এশিয়া কাপের সুপার ওভারে পাকিস্তানের কাছে হার। ১৮১ রান করেও শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। ম্যাচ হারের পর ভারতীয় দলের বোল্ং পারফরম্যান্সকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন সকলে। এই ম্যাচেই প্রথমবার এশিয়া কাপের ম়্চে নেমেছিলেন রবি বিষ্ণোই। ভারত হয়ত ম্যাচ জিততে পারেনি ঠিকই, কিন্তু রবু বিষ্ণোইয়ের পারফরম্যান্স কিন্তু মন জিতে নিয়েছে ইরফান পাঠানের। এশিয়া কাপের প্রথম ম্যাচ তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। সেখানে পাকিস্তানের অধিায়ককে রবি বিষ্ণোই সাজঘরে ফেরানোর পর থেকেই তাঁকে নিয়ে উচ্ছ্বসিত ইরফান পাঠান।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে এগিন ভারত করেছিল ১৮১ রান। জিতে হলে পাওয়ার প্লের মধ্যেই পাকিস্তানের ওপেনিং পার্টনারশিপ ভাঙাটা ছিল ভারতের প্রধান লক্ষ্য। পেসাররা পারেননি। সেই কাজটাই করে দেখিয়েছিলেন তরুণ বোলার রবি বিষ্ণোই। সেই চাপের মুহূর্তে পাকিস্তান অধিনায়কের মতো ক্রিকেটারকে সাজঘরে ফেরানোটাই যেন মুগ্ধ করেছে ইরফান পাঠানকে। সেইসঙ্গে চাপের মুহূর্তে নিজে রবি বিষ্ণোইয়ের নিজেকে সামাল দেওয়াটাও ইরফান পাঠান প্রশংসা করেছেন।
পাকিস্তানের বিরুদ্ধে ২৬ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছেন রবি বিষ্ণোই
বাবরস আজমকে ১৪ রানেই এই ম্যাচে সাজঘরে ফিরিয়ে দিয়েিলেন রবি বিষ্ণোই। তাঁর বলেই রোহিত শর্মার হাতে ক্যাচ হয়েছিলেন বাবর। শুধু বাবর আজমের ুইকেটই নয়। ম্যাচের মোর ঘোরানো বোলিংও এদিন কিন্তু করেছিলেন রবি বিষ্ণোই। তিনি যদি অর্শদীপ সিং আসিফ আলির ক্যাচটা না ফস্কালে, ম্যাচের রাশ কিন্তু ভারতের হাতেই থাকত। ৪ োবারে এদিন ১টি উইকেট নিয়ে ২৬ রানই দিয়েছিলেন রবি বিষ্ণোই।
এই প্রসঙ্গে ইরফান পাঠান জানিয়েছেন, বোলিং নিয়ে যতটা সম্ভব বলতে পারি যে বেশ কিছু জায়গায় অনেক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তবে রবি রিষ্ণোই কিন্তু এই ম্যাচে যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। বিশেষ করে পাকিস্তামনের মতো এমন চাপের ম্যাচে। কিন্তু যেভাবে তিনি চাপ সামলেছেন এবং বাবর আজমকে সাজঘরের রাস্তা দেখিয়েছেন পাওয়ার প্লে-তেই তা এক কথায় অনবদ্য। পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে ভারতীয় বোলারদের ওপর যথেষ্ট চাপ থাকে। সেটা যেভাবে রবি বিষ্ণোই সামলেছেন তা এককথায় অসাধারণ।
এবারের এসিয়া কাপে স্কোয়াডে থাকলেও, পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরেই প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। আভেশ খানের অসুস্থতার জন্যই সুযোগ হয়েছিল। আর প্রথম সুযোগেই নিজেকে প্রমাণ করেছেন রবি বিষ্ণোই। সামনেই রয়েছেন শ্রীলঙ্কার বিরদ্ধে ম্যাচ। সেই ম্যাচেও যে রবি বিষ্ণোইকে রেখেই দল গঠন করা হবে তা একপ্রকার নিশ্চিত।