আয়ারল্যান্ড ব্যাটারদের লড়াকু মানসিকতাকে কুর্ণিশ ভিভিএস লক্ষ্মণের

VVS Laxman
VVS Laxman. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়।  আইরিশদের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে ২-০-এ সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। সেই দলেরই কোচের দায়িত্বে ছিলেন ভিভিএস লক্ষ্মণ। নিজের দলের সিরিজ জয়ের আনন্দ তো থাকবেই। সেটাই তো স্বাভাবিক। কিন্তু শেষম্যাচে আয়ারল্যান্ডের ব্যাটাররা যে লড়াই করার মানসিকতা দেখিয়েছেন, সেটা যেন মন জিতে নিয়েছে ভিভিএস লক্ষ্মণের। প্রতিপক্ষ দলের কোচ হলেও, ভারতের জয়ের পাশাপাশি আইরিশ ক্রিকেটারদের লড়াই করার মানসিকতাকে কুর্ণিশ জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ।

বৃশ্টির জন্য প্রথম টি টোয়েন্টি হয়েছিল সংক্ষিপ্ত ওভারের। সেই ম্যাচে আয়ারল্যান্ডের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্সের প্রশদর্শন করেছিলেন হ্যারি টেক্টর। যদিও সেই ম্যাচে ভারত ৭ উইকেটে জিতেছিল। দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতের সামনে ছিল সিরিজ জয়ের লক্ষ্য। অন্যদিকে আয়ারল্যান্ডের সামনে ছিল ঘরের মাঠে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। শেষপর্যন্ত হয়ত আইরিশ ব্যাটাররা তা করতে পারেননি। কিন্তু তাদের পারফরম্যান্স সকলের মন জিতে নিয়েছে। সেই তালিকায় রয়েছেন ভারতীয় দলের কোচ খোদ ভিভিএস লক্ষ্মণও।

দ্বিতীয়  টি টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুরু থেকেই ভারতীয় ব্যাটাররা দুর্ধর্ষ ছন্দে ছিলেন। সঞ্জু স্যামসন ও দীপক হুডার দুরন্ত পার্টনারশিপে ভর করে বিরাচ রানে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২২৫ রান করেছিল ভারতীয় দল। কিন্তু এতবড় রান দেখে একেবারেই ভয় পেয়ে যায়নি আইরিশ ক্রিকেটাররা। বরং লড়াইটা চালিয়েছিল হাড্ডহাড্ডি। ২২২ রান করে তারা। কিন্তু শেষপর্যন্ত কাঙ্খিত জয় তুলে নিতে পারেনি। আইরিশ ব্যাটারদের এই পারফরম্যান্স কিন্তু মন জিতে নিয়েছে ভিভিএস লক্ষ্মণের। ভারতীয় দলের পাশাপাশি তাদেরও প্রশংসায় ভরালেন লক্ষ্মণ।

দ্বিতীয় টি টোয়েন্টিতে দুই ইনিংস মিলিয়ে রান হয়েছে ৪৪৭

টুইটারে ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, এখানে এক অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করলাম সেইসঙ্গে খুব সুন্দর একটা সময়ও কাটালাম। যেভাবে আমাদের দলের ক্রিকেটাররা খেলেছেনম তা অসাধারণ। এদিন আইরিশ ব্যটাররা যে পারফরম্যান্স দেখিয়েছেন এবং যে মানসিকতার পরিচায় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন তরুণ তারকাদের উঠে আসা দেখে সত্যিই খুব ভাল লাগছে। ধন্যবাদ আয়ারল্যান্ড এই সিরিজ আয়োজনের জন্য।

ভারতের পাহাড় সমান রানের বিরুদ্ধে প্রথম থেকেই এদিন আক্রমণাত্মক ছিলেন আইরিশ ব্যাটাররা। ওপেনিং জুটি ৭ ওভারের মধ্যেই ৭০ রানের গন্ডী টপকে গিয়েছিলেন। অধিনায়ক বালবির্নি এদিন ৬০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন। ভারতীয় ব্যাটাররা সফল হলেও, এই পিচে কিন্তু ভারতীয় বোলাররা একেবারেই সফল হতে পারেননি।

আয়ারল্যান্ডের পারফরম্যান্স একসময় ভারতীয় শিবিরে কিন্তু আতঙ্কের আবহই তৈরি করেছিল। স্টার্লিং এবং বালবির্নি ফিরে যাওয়ার ডকরেলের সঙ্গে জুটি বেঁধেছিলেন আয়ারল্যান্ডের প্রথম ম্যাচের নায়ক টেক্টর। ভারতীয় বোলারদের বিরুদ্ধে তারাও দাপুটে ইনিংস খেলেছিলেন। টেক্টর ফিরে গেলেও, শেষ ওভার পর্যন্ত আয়ারল্যান্ডের লড়াই জারি রেখেছিলেন ডকরেল।

শেষ ওভারে যখন বাকি ছিল ১৭ রান, সেই সময়ও ভারতকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে দেখা যায়নি আয়ারল্যান্ডকে। উমরান মালিকের বিরুদ্ধেও আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলে গিয়েছেন তারা। কিন্তু শেষপর্যন্ত থামতেই হয় আয়ারল্যান্ডকে। ৪ রানে ভারতের কাছে হেরে যায় আইরিশ ব্রিগেড। কিন্তু তাদের লড়াইটা ভারতীয় সমর্থক তো বটেই, ভারতীয় দলের কোচ ভিভিএস লক্ষ্মণেরও মন ছুঁয়ে গিয়েছে। তাদের কুর্ণিশ জানাতে এতটুকু ভুল করেননি তিনি।

close whatsapp