নিজের পারফরম্যান্স নিয়ে খুশি রোহিত শর্মা, বড় রান পাওয়া নিয়ে আশাবাদী ভারত অধিনায়ক

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: Twitter )

রায়পুরেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিরাট জয়ের সঙ্গেই সিরিজ জয় সম্পূর্ণ হয়েছে ভারতীয় দলের। বোলারদের দাপুটে পারফরম্যা্ন্সে জয়ের রাস্তাটা আগেই প্রস্তুত হয়ে গিয়েছিল। সেই রাস্তাতেই হেঁটে দুরন্ত ফিনিশিং টাচ দিলেন রোহিত শর্মা এবহং শুভমন গিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই ফের অর্ধশতরানের ইনিংস খেললেন রোহিত শর্মা। আর তাতেই আপ্লুত হয়েছে সকলে। এমন পারফরম্যান্স করে খুশি ভারত অধিনায়ক নিজেও। বড় রানও যে তাঁর ব্যাটে শীঘ্রই আসবে সেই ব্যপারেও আশাবাদী  রোহিত শর্মা।

বেশকয়েকদিন ধরেই রোহিত শর্মার ব্যাটে বড় রান আসা নিয়ে নানান আলোচনা শুরু হয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুরন্ত পারফর্মান্স দেখিয়ছিলেন রোহিত শর্মা। কিন্তু সেঞ্চুরী আসেনি তাঁর ব্যাটে। এদিন নিউ জিলিযান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও অর্ধশতরানেই থামতে হয়েছিল রোহিত শর্মাকে। তবে নিজের পারফর্ম্যান্স নিয়ে বেশ স্বস্তিতেই রয়েছেন রোহিত শর্মা। তাঁর ব্যাটে বড় রান আসতে যে খুব একটা বেশী দেরী নয় তা বলতে কোনও দ্বিধা নেই এখন রোহিত শর্মার।

দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৫১ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা

এই মুহূর্তে ব্যাট হাতে যে পারফর্ম্যান্স তিনি দেখাচ্ছেন তাতে  বেশ খুশিই রয়েছেন রোহিত শর্মা। এবার শীঘ্রই যে তাঁর ব্যাটে বড় রানও আসতে চলেছে সেই কথাও শোনা গেল রোহিত শর্মার মুখে। এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৫১ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। ৫০ বলে ৫১ রানের ইনিংস খেলেছিলেন এই রোহিত শর্মা। আর সেই পারফরম্যান্সই স্বস্তি দিচ্ছে রোহিত শর্মাকে।

ম্যাচ শেষে সেই স্বস্তির কতাই শোনা গেল এবার রোহিত শর্মার মুখে। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “যেভাবে খেলছি এই মুহূর্তে তাতে আমি যথেষ্ট খুশি। বড় রান আসা এখন শুধুই সময়ের অপেক্ষা” ।

এই বছরই ঘরের মাঠে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপে নামতে চলেছে ভারতীয় দল। তার আগেলযে রোহিত শর্মার বড় রানে ফেরা অত্যন্ত জরুরী তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই চলছে প্রস্তুতি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাে ৩৪ রানেই থেমেছিলেন রোহিত শর্মা। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছেন তিনি। ৫০ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন ভারতীয় দলের অধিনায়ক। সেখানেই তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে, ৭টি চার ও ২টো ওভার বাউন্ডারি।

close whatsapp