রিজওয়ানের ঝোড়ো ব্যাটিং, অস্ট্রেলিয়াকে ১৭৭ রানের টার্গেট দিল পাকিস্তান
আপডেট করা - Nov 11, 2021 9:34 pm

বিধ্বংসী। রিজওয়ানের ঝোড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে বিরাট রানের টার্গেট দিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করতে দেখা যায় পাকিস্তানি ব্যাটারদের। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে পাকিস্তান।
পাকিস্তান ইনিংসের ১৭.২ ওভারে মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন মহম্মদ রিজওয়ান। তার আগে ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৬৭ রান করে ক্রিজ ছাড়েন রিজওয়ান। এছাড়া ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন ফখর জামান। ১ বলে ১ রান করে নট-আউট থাকেন মহম্মদ হাফিজ। আর ১৯.২ ওভারে শোয়েব মালিককে ফেরালেন মিচেল স্টার্ক। ২ বলে ১ রান করে বোল্ড হন তিনি।
অন্যদিকে, ক্রিকেট প্রেমী থেকে বিশেষজ্ঞ, প্রায় বেশিরভাগের মত এটা মধুর বদলা। ২০১৯ -এর ওয়ান ডে বিশ্বকাপের মধুর বদলা টি-২০ বিশ্বকাপ নিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ইনিংসের ১৫ ওভার পর্যন্ত ম্যাচ ছিল ৫০-৫০, কিন্তু তারপরই ম্যাচের রং বদলে যায়। ইংল্যান্ডকে হারিয়ে ম্যাচ জিতে টি-২০ বিশ্বকাপের ফাইনালে চলে গেল কেন উইলিয়ামসনের দল।
আর এই হারের ব্যাখ্যা দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। নাসের হুসেনের মতে, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ দিকের বোলিংই ভুগিয়েছে। যখন শেষ ওভারে বেন স্টোকস চার ছক্কা খেয়েছিল। বুধবার রাতেও সেটাই হয়েছে। ইংল্যান্ড দল এই ব্যাপারেই নিয়মিত ভালো করতে পারছে না।’ শেষ দিকে বোলিং নিয়ে যে ইংল্যান্ড সঠিক পরিকল্পনা করতে পারেনি, সেটাও মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন ইংলিশ অধিনায়ক। নাসের হুসেনের সংযোজন, ‘পুরো টুর্নামেন্টে ইংল্যান্ড শর্ট লেনথে বল করার চেষ্টা করেছে এবং ব্যাটের স্টিকারে লাগাতে চেয়েছে। এবং তারা ওই পরিকল্পনা নিয়েই খুশি ছিল। কিন্তু ভাগ্য বদলে দেওয়া সেই ওভারে জর্ডান হয় ওয়াইডে বল করেছে না হলে ব্যাটের সামনে ফেলেছে এবং জিমি নিশাম ম্যাচের রূপ বদলে দিয়েছে।’