টি২০ বিশ্বকাপ ২০২২ঃ ইংল্যান্ড বনাম আফগানিস্তান প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও পিচ কন্ডিশন

England Team
England Team. (Image Source: Twitter)

শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই মাঠে নামছে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। সেই ম্যাচ গিরে যেমন উত্তেজনার পারদ তুঙ্গে, তেমনই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ নিয়েও কিন্তু যথেষ্ট উত্তেজিত ক্রিকেট সমর্থকরা। শনিবারই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে নামছে ইংল্যান্ড ও আফগানিস্তান। ধারেভারে ইংল্যান্ড এগিয়ে থাকলেও, আফগানিস্তানের গায়ে কিন্তু বিশ্ব ক্রিরেটের জায়ান্ট কিলারের তকমাই রয়েছে।

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও শুরুটা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল ইংল্যান্ড। সেমিফাইনাল পর্যন্ত পৌঁছলোও অবশ্য শেষরক্ষা করতে পারেনি তারা। গতবারও গ্রুপশীর্ষে থেকেই সেবারও টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁচেছিল তারা। এবারও কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে অন্যতম ফেভারিটের তকমা রয়েছে ইংল্যান্ডের। অন্যদিকে আফগানিস্তানকেও একেবারে হাল্কাভাবে নিতে পারছেন না ইংল্যান্ড বাহিনী। হবে নাই বা কেন, এবারের এশিয়া কাপে যেভাবে আফগানিস্তান পারফরম্যান্স দেখিয়েছে, তা দেখে অনেকেই মুগ্ধ হয়েছিল।

যদিও আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগেই ইউংল্যান্ডের রিস টপলে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। তবে টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের ওপেনিং জুটি এবার দুর্ধর্ষ ফর্মে রয়েছে। জস বাটলার এবারের আইপিএলেই নিদজের ফর্ম দেখিয়েছেন। সেইসঙ্গে প্রস্তুতি ম্যাচেও ফর্মে ছিলেন তিনি। একইসঙ্গে অ্যালেক্স হেলসও ব্রিটিশ বাহিনীর আত্মবিশ্বাস আরও বাড়াচ্ছে। অন্যদিকে আফগানিস্তানের বোলিং পারফরম্যান্স কিন্তু অসাধারণ। যেকোনও দলকেই চ্যালেঞ্জের সামনে ফেলতে পারে তারা। তাদের শিবিরেই রয়েছেন রশিদ খানের মতো বোলার।

পিচ কন্ডিশন

অস্ট্রেলিয়ার পিচ সবসময়ই পেসারদের জন্য স্বর্গরাজ্য। এই ম্যাচেও যে শুরুর দিকে পেসাররাই সমস্ত সুবিধা পাবে তা বলার অপেক্ষা রাখে না। তবে ম্যাচ যত এগোবে ততই পিচ ফ্ল্যাট ও ধীর গতির হবে। সময় এগোনর সঙ্গে ব্যাটাররাই খানিকটা সুবিধা পাবে। পিচ ফ্ল্যাট হলেও, সেখানে স্পিনাররা খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারবে না।

সম্ভাব্য একাদশ

ইংল্যান্ডঃ জস বাটলার, অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুকস, মোঈন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডন, ডেভুড উইলি, মার্ক উড, আদিল রসিদ।

আফগানিস্তানঃ রহমনুল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জারদান, করিম জানাত, নাজিবুল্লাহ জারদান, মহম্মদ নবি, আজমাতুল্লাহ ওমারজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি

হেড টু হেড

ম্যাচ – ২

ইংল্যান্ড – ২

আফগানিস্তান – ০

 

 

close whatsapp