টি-২০ বিশ্বকাপ ২০২২-এর পরে বাংলাদেশের যে ৩ ক্রিকেটারের জন্য টি-২০ দলের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে
তালিকায় ১০০-র বেশী টি-২০ খেলা ক্রিকেটারও রয়েছেন
আপডেট করা - Oct 28, 2022 10:33 am

বিগত কয়েক বছরে বাংলাদেশ টেস্ট ও ওডিআই ফর্ম্যাটে তুলনামূলকভাবে উন্নতি করলেও টি-২০ আন্তর্জাতিকে তারা ক্রমশ পিছিয়ে পড়ছে। ২০০৭ থেকে টি-২০ বিশ্বকাপের প্রথম সংস্করণ থেকে ২০২২ অবধি আয়োজিত সবকটি আসরে তারা অংশগ্রহণ করলেও আগের সাতটি আসরে তারা একবারও নক-আউট পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি এবং এইবারও সেই সম্ভাবনা ক্ষীণ।
অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপ ২০২২-এ তারা এখনও অবধি নেদারল্যান্ডসকে হারালেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে। উল্লেখ্য, কোন টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে এই প্রথমবার জয় পেল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ পর্বে তারা পাঁচটি ম্যাচই হেরেছিল।
টি-২০ ফর্ম্যাটে বাংলাদেশ উন্নতি করার জন্য দলে কিছু পরিবর্তন আনতে পারে। বাদ যাওয়া বেশ কিছু ক্রিকেটারকে ভবিষ্যতে হয়তো দলে আর কোন দিন নাও ফেরাতে পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এখানে আলোচনা করা হল এমন তিন ক্রিকেটারকে নিয়ে যাঁরা হয়তো ভবিষ্যতে বাংলাদেশের টি-২০ দলে কখনই সুযোগ পাবেন না।
তিন ক্রিকেটার যাঁরা টি-২০ বিশ্বকাপ ২০২২-এর পরে বাংলাদেশ টি-২০ দলে কখনওই সুযোগ পাবেন না
৩) সাব্বির রহমান

দুই বছরেরও বেশী সময় জাতীয় টি-২০ দলের বাইরে থাকার পরে এশিয়া কাপ ২০২২-এ সাব্বির রহমানকে জাতীয় দলে ফেরানো হয়েছিল। ৩০ বছর বয়সীকে ওপেনারের ভূমিকায় ব্যবহার করা হয়েছিল এবং এই সুযোগ কাজে লাগিয়ে তিনি টি-টোয়েন্টি দলে নিজের অবস্থান নিশ্চিত করতে পারতেন।
ধারাবাহিকভাবে পারফর্ম না করলেও তাঁকে বৈশ্বিক টুর্নামেন্টের জন্য স্কোয়াডে রাখা হয়েছিল। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নিউজিল্যান্ডে আয়োজিত ত্রিদেশীয় টি-২০ সিরিজেও তাঁর পারফর্ম্যান্সের উন্নতি না হওয়ায় তাঁকে টি-২০ বিশ্বকাপের কয়েক দিন আগে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় এবং সৌম্য সরকারকে ওপেনার হিসাবে সুযোগ দেওয়া হয়।
রাজশাহীতে জন্ম নেওয়া এই ক্রিকেটার জাতীয় দলে প্রত্যাবর্তনের পরে বাংলা টাইগার্সের হয়ে চারটি ইনিংসে ৮৬.১১-এর ভয়াবহ স্ট্রাইক রেটে মাত্র ৩১ রান করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে অবিস্মরণীয় পারফর্ম্যান্স করে নির্বাচকদের নজর না কাড়লে সাব্বিরের পক্ষে জাতীয় টি-২০ দলে ফিরে আসা খুবই কঠিন।