টি-২০ বিশ্বকাপ ২০২২-এর পরে বাংলাদেশের যে ৩ ক্রিকেটারের জন্য টি-২০ দলের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে
তালিকায় ১০০-র বেশী টি-২০ খেলা ক্রিকেটারও রয়েছেন
আপডেট করা - Oct 28, 2022 10:33 am
২) মহম্মদ নাইম

বাংলাদেশের ক্রিকেট পরিসরে তরুণ সম্ভাবনাদের একজন মহম্মদ নাইম টি-২০ কেরিয়ারের সূচনা করেছিলেন দুর্দান্তভাবে। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ১৩৩.৬৪ স্ট্রাইক রেটে ১৪৩ রান করে সিরিজের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন। কিন্তু তারপর থেকে ২৩ বছর বয়সী সংক্ষিপ্ত ফর্ম্যাটে সেই ফর্ম বজায় রাখতে পারেননি।
এখনও ৩৫টি টি-২০ ম্যাচ খেলে ১০৩.৪২ স্ট্রাইক রেটে ৮১৫ রান করেছেন। বাঁ-হাতি ব্যাটার গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের প্রধান ওপেনার ছিলেন এবং অস্ট্রেলিয়ায় আয়োজিত ইভেন্টেও সুযোগ পাওয়ার দাবীদার ছিলেন। তবে নাইম যে সুযোগগুলো পেয়েছিলেন তাতে ছাপ ফেলতে ব্যর্থ হন এবং দল থেকে বাদ পড়ে যান। তিনি এই বছর সংক্ষিপ্ততম ফর্ম্যাটে বাংলা টাইগার্সের হয়ে তিন ম্যাচে মাত্র ৬৫.৬২ স্ট্রাইক রেটে ২১ রান করেছেন।
দল থেকে নাইমকে ছাঁটাই করার পর বাংলাদেশ ওপেনিং স্লটে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকারদের মতো খেলোয়াড়কে খেলিয়ে দেখেছে। টপ অর্ডারে বিভিন্নরকম জুটি নিয়ে পরীক্ষানিরীক্ষা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে বাংলাদেশ থিঙ্ক ট্যাঙ্ক একটি নতুন দিকে যেতে চাইছে, ফলে নাইমকে হয়তো টি-২০ দলে বেশী সুযোগ দেওয়া হবে না।