বিশ্রী ব্যাটিং পারফরম্যান্সে নামিবিয়ার কাছে প্রথম ম্যাচেই হার এশিয়ার সেরা শ্রীলঙ্কার
আপডেট করা - Oct 16, 2022 1:34 pm

ক্রিকেট মানেই চূড়ান্ত অনিশ্চয়তার খেলা। বিশ্বকাপের শুরুতেই তা আরও একবার প্রমাণ হয়ে গেল। কয়েকদিন আগেই এশিয়ার সেরা দল হয়েছিল শ্রীলঙ্কা। টি টোয়েন্টি বিশ্বকাপেও তাদের নিয়েঅনেকে াশাবাদী ছিল। কিন্তু শুরুতেই বিরাট ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। ধারেভারে পিছিয়ে থাকা নামিবিয়ার কাছে প্রথম ম্যাচেই হার শ্রীলঙ্কা বাহিনীর। বিশ্রী ব্যাটিং পারফরম্যান্স এবং বোলারদের ব্যর্থতার দামই শ্রীলঙ্কাকে এতটা খারাপভাবে দিতে হল। এগিয়ে থেকে নামলেও, নামিবিয়ার কাছে হেরে যেতে হল তাদের। সেইসঙ্গে সুপার টুয়েলভে যাওয়ার রাস্তাটাও খানিকটা কঠিন করে ফেলল শ্রীলঙ্কা। নামিবিয়ার কাছে ৫৫ রানে হেরে গেল শ্রীলঙ্কা।
এওবারের এসিয়াকাপে সকলকে চমকে দিয়েছিল শ্রীলঙ্কার ব্রিহেড। তরুণ দল নিয়ে ভারত পাকিস্তানকের মতো দলদের হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই পরারফরম্যান্স যে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে রেখেছিল তা বলার অপেক্ষা রাখে না। এনেকেই শ্রীলঙ্কাকে এবারের এশিয়া কাপের কালো ঘোড়াও বলতে দ্বিধা করেনি। কিন্তু শুরুতেই তাল কাটল এশিয়ার সেরা দেশেের। নামিবিয়ার মতো দেশের কাছেই হেরে গিয়েছে তারা।
ব্যাটিং ও বোলিংয়ে দুরন্ত ফর্ম দেখিয়ে ম্যাচের সেরা হয়েছেন জ্যান ফ্রাইলিঙ্ক
বল হাতে যেমন চামিরা, মদুশান, করুণারত্নেরা চূড়ান্ত ব্যর্থ হয়েছেন, তেমনই ব্যাট হাতেও ব্যর্থ হতে দেখা গেল এদিন নিসাঙ্কা, মেন্ডিস, জিসিলভা এবং গুলাথিলকাদের মতো ব্যাটারদের। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে এবারের সুপার টুয়েলভ। সেখানেই শ্রীলঙ্কা এবার যেতে পারবে কিনা তা নিয়ে শুরু হয়েগিয়েছে নানান জল্পনা। যদিও এখনও কয়েকটি ম্যাচ বাকি রয়েছে শ্রীলঙ্কার। কিন্তু তাদের পারফরম্যান্স যদি এমনটাই থাকে সেক্ষেত্রে তাদের নিয়ে কিন্তু আশা কমছে এমনটা বলাই চলে।
NAMIBIAN EAGLES FLYING HIGH🇳🇦🦅
✅️ 1st Game – done and dusted! #EaglesPride #CricketNamibia #TeamNamibia pic.twitter.com/cfEWRrp4BS
— Official Cricket Namibia (@CricketNamibia1) October 16, 2022
44 off 28 with the bat🏏
2/26 with the ball 🔥All-round brilliance from Jan Frylinck 💪#T20WorldCup pic.twitter.com/isRm72UiNg
— ICC (@ICC) October 16, 2022
Not the result we wanted 💔, but we will look to bounce back in the matches ahead. #T20WorldCup #RoaringForGlory #SLvNAM pic.twitter.com/Ped5rilyDZ
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 16, 2022
What a win for Namibia 🇳🇦and what start to the ICC Men’s T20 World Cup!! #T20WorldCup #SLvNAM
— Mpumelelo Mbangwa (@mmbangwa) October 16, 2022
Namibia on the verge of beating Asian T20 Champions Sri Lanka in first match of World T20 qualifiers.
The tournament couldn’t have started in a more dramatic way #SLvsNAM— Nabeel Hashmi (@iNabeelHashmi) October 16, 2022
https://twitter.com/fwildecricket/status/1581539151257939969
The unpredictability of Sri Lanka:
Beat Pakistan twice
Beat India
Win the Asia Cup
Lose to Namibia#T20WorldCup #AsiaCup2022— Saj Sadiq (@SajSadiqCricket) October 16, 2022
Solid win that @CricketNamibia1 👏 first upset of the @T20WorldCup
— Herschelle Gibbs (@hershybru) October 16, 2022
টস জিতে এদিন প্রযমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। টি টোয়েন্টির চেনা ছক থেকে বেড়তে চাননি তিনিও। রান তাড়া করে জেতার রাস্তাটাই বেছে নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। বল হাতে বোলাররা শুরুটা যে খুব একটা খারাপ করেছিল এমনটাও নয়। ৩৫ রানের মধ্যে ৩ উইকেট তুলেও নিয়েছিলেন শ্রীলঙ্কার বোলাররা। কিন্তু সেখান থেকেই নামিবিয়ার হাল ধরেন জ্যাঙ্ক ফ্রাইলিঙ্ক। তাঁর ২৮ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসটাই এদিন যেন ম্যাচের ভরিষ্যত্ তৈরি করকে দিয়েছিল। সেখানে বোলাররা চাপরাখতেও পারেননি সেভাবে। কম রানে তাদের আটকানোর সুযোগ থাকলেও শ্রীলঙ্কার বোলাররা তা করতে পারেননি।
First game first upset loading…. #SLvsNAM #T20WorldCup2022
— Abhinav Mukund (@mukundabhinav) October 16, 2022
#T20WorldCup opener is setting the stage quite nicely…
Asia Cup champs put under tremendous pressure by Namibia. Need 93 off 61 with not a lot of batting to follow. Humdinger loading 🙌🤩 #SLvNAM— Aakash Chopra (@cricketaakash) October 16, 2022
Remarkable. Namibia attack were excellent, the Sri Lankan batters…weren't, but that onslaught from Frylinck and Smit stands out a mile. Found fluency on a day where everyone struggled, and threw the game – and as a result the group, and the tournament – wide open. #T20WorldCup pic.twitter.com/MaG4y3b0u1
— Ben Jones (@benjonescricket) October 16, 2022
Who doesn’t love an @ICC event?!! Looks like we are literally going to have an upset in the first game. Asia Cup winners, 🇱🇰 may go down to Namibia 🇳🇦 WHAT..A..START!! 😱
— Lisa Sthalekar (@sthalekar93) October 16, 2022
Things moves fast in T20: a few hours ago, as the first innings of this game was going on, Pat Cummins was asked about favourites for the tournament and put Sri Lanka in there after their Asia Cup win#T20WorldCup
— Andrew McGlashan (@andymcg_cricket) October 16, 2022
Sri Lanka played poorly, obviously, but the story of the nqtch is how magnificently Namibia performed with bat, ball and in the field. Warning gong sounded for all teams in the WC that this is going to be a tough competition
— Cricketwallah (@cricketwallah) October 16, 2022
১৬৩ রান করে নামিবিয়া। শ্রীলঙ্কার সামনে লক্ষ্য যে খুব একটা বড় ছিল তা ন। কিন্তু নামিবিয়ার নতুন বোলিং লাইনআপের সামনে সেভাবে মাথা তুলে দাড়াতেই পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা। শ্রীলঙ্কার টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছে এদিন। নিসাঙ্কা, মেন্ডিস এবং গুনাথিলাকার মতো ক্রিকেটাররা ব্যাটে বড় রান পেতেই পারেননি। সানাকা এবং রাজাপক্ষে একটা লড়াই করার চেষ্টা করলেও, নামিবিয়ার বোলারদের বিরুদ্ধে তা পারেননি। ব্যাটেরপর বল হাতেও এদিন দুরন্ত পারফরম্যান্স করেছেন ফ্রাইলিঙ্ক। বল হাতেও শ্রীলঙ্কার সেরা দুটো উইকেট তুলে নিয়েছিলেন তিনি। মাত্র ১০৮ রানেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা বাহিনী।