টি-২০ বিশ্বকাপ ২০২২-এর পরে বাংলাদেশের যে ৩ ক্রিকেটারের জন্য টি-২০ দলের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে

তালিকায় ১০০-র বেশী টি-২০ খেলা ক্রিকেটারও রয়েছেন

১) মাহমুদউল্লাহ্‌

Mahmudullah
Mahmudullah. (Photo by Stu Forster/Getty Images)

মাহমুদউল্লাহ্‌ বাংলাদেশের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। সংক্ষিপ্ততম ফর্ম্যাটের কথা বললে, ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই তিনি ম্যাচজয়ী পারফর্ম্যান্স করেছেন। অভিজ্ঞ ক্রিকেটার ১২১ টি-টোয়েন্টিতে খেলে ১১৭.৩০ স্ট্রাইক রেটে ২১২২ রান সংগ্রহ করেছেন। বল হাতে তিনি ৭.১৮ ইকোনমি রেটে ৩৮ উইকেট নিয়েছেন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফিনিশারের ভূমিকাউ দেখা গেছে এই অলরাউন্ডারকে। তবে সাম্প্রতিককালে তাঁকে সেরা ছন্দে দেখা যায়নি। মাহমুদউল্লাহ্‌ এই ক্যালেন্ডার বর্ষে আটটি টি-টোয়েন্টিতে খেলে ১১০.২১ স্ট্রাইক রেটে মাত্র ১৫১ রান করতে সক্ষম হয়েছেন।

মাঝারি মানের পারফর্ম্যান্সের কারণে ৩৬ বছর বয়সী অভিজ্ঞ খেলোয়াড় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি এবং আইসিসি ইভেন্টের পরেও তাঁকে দলে ফিরিয়ে আনার সম্ভাবনা কম। দলে ফেরার ক্ষেত্রে তাঁর বয়স বাধা হয়ে দাঁড়াতে পারে। এ ছাড়া আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাংলাদেশের কোন তরুণ ক্রিকেটার ফিনিশার হিসাবে ভালো পারফর্ম করে দিলে নির্বাচকরা মাহমুদউল্লাহর প্রতি আস্থা চিরতরের জন্য হারাতে পারেন।

Previous
Page 3 / 3

close whatsapp