পুরস্কার মূল্যের নিরিখে ২০২২ টি-২০ বিশ্বকাপ, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০১৯ ওডিআই বিশ্বকাপ

২০২২ টি-২০ বিশ্বকাপ জিতে ইংল্যান্ড $১.৬ মিলিয়ন জিতেছিল

T20 World Cup Trophy
T20 World Cup Trophy. (Photo by Alex Davidson/Getty Images)

১৩ই নভেম্বর পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ চ্যাম্পিয়ন হওয়ার পরে ইংল্যান্ড প্রথম দল হিসেবে একই সময়ে ওয়ানডে বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপের শিরোপা দখল করেছে। তারা ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়েছিল একটি তীব্র উত্তেজক ম্যাচে।

ইংল্যান্ড ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য বিজয়ী পুরস্কার হিসাবে $১.৬ মিলিয়ন এবং ২০১৯ ওডিআই বিশ্বকাপ জয়ের জন্য $৪ মিলিয়ন জিতেছিল। টি-২০ বিশ্বকাপ ২০২২-এর রানার্স-আপ পাকিস্তান $৮০০,০০০ এবং সেমি-ফাইনাল অবধি পৌঁছনোয় ভারত ও নিউ জিল্যান্ড $৪০০,০০০ পেয়েছে।

টি-২০ বিশ্বকাপ ২০২২

স্থান পুরস্কার মূল্য
জয়ী $১.৬ মিলিয়ন
রানার্স-আপ $৮০০,০০০

২০১৯ ওডিআই বিশ্বকাপে বাউন্ডারি গণনায় ফাইনালে হৃদয় বিদারক পরাজয়ের শিকার হওয়া নিউজিল্যান্ড $২ মিলিয়ন অর্থ পেয়েছিল এবং সেমি-ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়ার সংগ্রহে ছিল $৮০০,০০০। ২০১৯ বিশ্বকাপের জন্য মোট টুর্নামেন্টের পুরস্কার মূল্য ছিল $১০ মিলিয়ন এবং আসন্ন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য এটি অবশ্যই আরও বেশী হবে। ক্রিকেটের চ্যাম্পিয়নদের জন্য কত অর্থ বরাদ্দ হয় সেটা দেখা হল। তবে অর্থের নিরিখে ফুটবলের তুলনায় ক্রিকেটের অবস্থান কোথায় সেই দিকে এবার নজর দেওয়া যাক।

ওডিআই বিশ্বকাপ ২০১৯

স্থান পুরস্কার মূল্য
জয়ী $৪ মিলিয়ন
রানার্স-আপ $২ মিলিয়ন
সেমি-ফাইনালে হেরে যাওয়া দল (২) $৮০০,০০০

২০২২ ফিফা বিশ্বকাপের পুরস্কারের অর্থ $৪৪০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে

সাম্প্রতিক সময়ে ক্রিকেটের দ্রুত বৃদ্ধি সত্ত্বেও, বিশ্বের সর্বাধিক অনুসরণ করা খেলাগুলির মধ্যে একটি হওয়ায় অর্থপ্রাচুর্যর নিরিখে ফুটবল অনেকটাই এগিয়ে। ২০২২ ফিফা বিশ্বকাপে ৩২টি দল অংশগ্রহণ করবে এবং এই বছরের সবচেয়ে আকর্ষণীয় ক্রীড়া ইভেন্টগুলির মধ্যে একটি হতে চলেছে কাতারে আয়োজিত ইভেন্টটি। ফলে পুরস্কারের বিপুল অর্থও জড়িত থাকছে এই ইভেন্টের সঙ্গে।

২০শে নভেম্বর থেকে শুরু হতে চলা আসন্ন মেগা টুর্নামেন্টের জন্য পুরস্কার মূল্য হিসাবে $৪৪০ মিলিয়ন বরাদ্দ করা হয়েছে। বিজয়ী দল $৪২ মিলিয়ন পাবে, যা ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের চেয়ে দশ গুণেরও বেশী। ২০২২ ফিফা বিশ্বকাপের রানার্স-আপ $৩০ মিলিয়ন এবং তৃতীয় স্থান অধিকারী দল $২৭ মিলিয়ন পাবে।

স্থান পুরস্কার মূল্য
জয়ী $৪২ মিলিয়ন
দ্বিতীয় স্থান $৩০ মিলিয়ন
তৃতীয় স্থান $২৭ মিলিয়ন
চতুর্থ স্থান $২৫ মিলিয়ন
৫ম-৮ম স্থান $১৭ মিলিয়ন
৯ম-১৬তম স্থান $১৩ মিলিয়ন
১৭তম-৩২তম স্থান $৯ মিলিয়ন

close whatsapp