টি টোয়েন্টি বিশ্বকাপে সর্যকুমার যাদব ফিনিশারের ভূমিকা নিতে পারেন, মত দীলিপ ভেঙ্গসরকারের
আপডেট করা - Sep 14, 2022 1:55 pm

গত সোমবারই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। এশিয়া কাপের পর সেই দলেও সুযোগ পেয়েছেন সূর্যকমার যাদব। তাঁকে নিয়েই এবার আশার সুর শোনা গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা নির্বাচক দীলিপ ভেঙ্গসরকারের মুখে। তাঁর মতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ফিনিশার হিসাবে গুরুত্বপপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন সূর্যকুনার যাদব। শুধু তাই নয় তাঁকে চারের পরিবর্তে পাঁচ নম্বরেই ব্যাটিং করানোরও পরামর্শ দিয়েছেন তিনি।
টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য় ভারতীয় দল ঘোষণা হওয়ার পর পর থেকেই ক্রিকেট মহলে কিন্তু সমালোতনার ঝড় বইতে শুরু করেছে। মহম্মদ সামিকে স্ট্যান্ডবাই ক্রিকেটার বিসাবে রাখা হলেও, ভারতের ১৫ সদস্যের দলে রাখা হয়নি। সেটে দেখেই খানিকটা অসন্তুষ্ট হয়েছেন দীলিপ ভেঙ্গসরকার। তাঁর মতে মনহম্মদ সামি তো বটেই, টি টোয়েনিটি বিশ্বকাপের দলে শুভমন গিল, উমরান মালিকদেরও রাখা উচিত্ ছিল।
২০২২ সালে ভারতীয়দের মধ্যে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সূর্যকুমার যাদবের
তবে এই মুহূর্তে সূর্যকুনার দবের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে রয়েছেন দীলিপ ভেঙ্গসরকার। এশিা কাপেও কিন্ত হংকং ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার যাদব। শুধু তাই নয় ২০২২ সালে টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানও রয়েছে তাঁরই। এজন্যই সূর্যকুমার যাদবকে পঁচ নম্বরে খেলোনার যেমন পরামর্শ দিচ্ছেন তিনি, তেমনই সূর্যকুমার যাদব ফিনিসার হিসাবে সফল হবেন বলেও মনে করছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসে এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে কোন ক্রিকেটার কন পজিশনে ব্যাটিং করবেন সেই ব্যপারে আমি কোনও মন্তব্য করতে পারব না। এটা সরাসরি নির্ভর করে দলের থিঙ্ক ট্যাঙ্ক, কোচ, অধিনায়ক এবং সহ অধিনায়কদের ওপর। কিন্তু আমি মনে করি সূর্যকুমার যাদব যিনি চার নম্বরে ব্যাটিং করেন পাঁচ নম্বরেও যথেষ্ট সফল হবেন। তিনি একজন ভাল ফিনিশার হয়ে উঠবেন”।
অন্যদিকে অন্যান্য প্রাক্তনদের মতো মহম্মদ সামির ভারতীয় দলে সুযোগ না হওয়া নিয়েও বেশ অসন্তুষ্ট হয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর মহম্মদ সামি তো বটেই, সঙ্গে শুভমন গিল ও উমরান মালিককেও ভারতীয় দলে নেওয়া উচিত্ ছিল। তিনি জানয়েছেন, “এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমি মহম্মদ সামি্, শুভমন গিল এবং উমরান মালিকদের ভারতীয় দলে নিতাম। কারণ এবারের আইপিএলে তারা প্রত্যেকেই অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন”।
সোমবারই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষমা হয়ে গিয়েছে। ২০ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।