টি টোয়েন্টি ক্রিকেট শুভমন গিলের জন্য আদর্শ ফর্ম্যাট নয়, মনে করছেন আকাশ চোপড়া
আপডেট করা - Jan 5, 2023 3:35 pm

দেশের জার্সিতে টেস্ট এবং একদিনের ফর্ম্যাটে ভাল পারফরম্যান্স দেখালেও, টি টোয়েন্টিতে অভিষেকটা কিন্তু একেবারেই ভাল হয়নি শুভমন গিলের। গত সোমবারই শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের প্রথম ম্যাচে নেমেছিল ভারত। সেখানেই ভারতীয় েদলের হয়ে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল শুভমন গিলের। কিন্তু অভিষেকটা খুব একটা ভাল হয়নি এই তরুণ ক্রিকেটারের। প্রথম ম্যাচেই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরতে হয়েছিল শুভমন গিলকে। এবার সেই শুভমন গিলকে নিয়েই বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেচার আকাশ চোপড়া।
তাঁর মতে টেস্ট এবং একদিনের ফর্ম্যাটে সুভমন গিল অসাধারণ পারফরম্যান্স দেখালেও, টি টোয়েন্টি ফর্ম্যাটটা তাঁর জন্য খুব একটা আদর্শ নয় বলেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ বল খেলে মাত্র ৭ রানই করতে পেরেছিলেন শুভমন গিল। মহিশ থিকসানার বলে এলবিডব্লু হয়েই সাজঘরে ফিরেছিলেন এই তরুণ ক্রিকেটার। যদিও বৃহস্পতিবারই দ্বিতীয় টি টোয়েন্টিতে নামছে ভারতীয় দল। সেখানেও কিন্তু তাঁর ওপরই ভরসা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে মাত্র ৭ রান করেছেন শুভমন গিল
যদিও আইপিএলের মঞ্চে কিন্তু যথেষ্ট ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন শেষবার শুভমন গিল। গুজরাত টাইটান্স শিবিরে ছিলেমন েই তারকা ক্রিকেটার। অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন হেয়েছে গুজরাত টাইটান্স। সেখানেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন সুভমন গিল। হার্দিক পান্ডিয়ার পর গুজরাত টাইটান্সের হয়ে গতবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল শুভমন গিলের। সেইসঙ্গে অর্ধশতরানও দেখা গিয়েছিল এই তারকা ক্রিকেটারের ব্যাটে। তাঁরে টেস্ট এবং একদিনের ফর্ম্যাটেই দেখতে চাইছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
এই প্রসঙ্গেই আকাশ চোপড়া জানিয়েছেন, “আমার মনে হয় এই ম্যাচগুলো শুভমন গিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সকলে বলতেই পারেন যে তিনি সদ্য দেশের হয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক করেছেন এবং এই ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন তাঁর কাছে। এটাই গুরুত্বপূর্ণ কারণ আমি যখনই তাঁকে দেখি, আমার শুভমন গিলকে দেখে দীর্ঘ ফর্ম্যাটের ক্রিকেটার হিসাবেই মনে হয়। যেভাবে তিনি ক্রিকেটটা খেলেন, এই টি টোয়েন্টি ফর্ম্যাট কখনোই তাঁর জন্য আদর্শ নয়”।
শুভমন গিলের মতো তারকা ক্রিকেটারকে টেস্ট এবং একদিনের ফর্ম্যাটেই দেখতে চান আকাশ চোপড়া। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “ভারতের হয়ে বহুবছর ধরে তাঁকে টেস্ট ক্রিকেট খেলতে দেখেছি আমরা। তিনি ভারতীয় টেস্ট দলের অধিনায়কও হতে পারেন। ভারতের হয়ে দীর্ঘ বছর ধরে এরদিনের ক্রিকেট খেলার দক্ষতাও রয়েছে শুভমন গিলের। এমনকী একদিনের ফর্ম্যাটেও ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন তিনি”।