অসুস্থতার জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের প্রথম ম্যাচেই নামতে পারলেন না অর্শদীপ সিং

Arshdeep Singh
Arshdeep Singh. (Photo by Matt King-ICC/ICC via Getty Images)

ভারতীয় দলের হয়ে অসাধারন পারফরম্যান্স দেখাচ্ছে অর্শদীপ সিং। ভারতীয় েেদলের হয়ে অভিষেক হওয়ার পর থেকেই নিজের পারফরম্যান্স দেখিয়ে আসছেন েই তরুণ তারকা ক্রিকেটার। ২০২২ সালে এশিয়া কাপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত। সেই ম্যাচেই ভারতীয় দলে হয়ে মাঠে নামতে পারলেন না তরুণ ারকা অর্শদীপ সিং। অসুস্থতার জ্নযই প্রথম ম্যাচে তাঁকে না খেলানোরই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয়টিম ম্যানেজমেন্ট।

ভারতীয় দলের হয়ে ডেথ ওভার স্পেশ্যালিস্টের ভূমিকায় দেখা গিয়েছে অর্শদীপ সিংকে। আর সেখানেই বারবার সফল হতে দেখা গিয়েছে তাঁকে। সেই অর্শদীপ সিংকে ছাড়াই এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একাদশ সাজিয়েছে ভারতীয় দল। আর তা দেখেই কার্যত সকলে হতবাক হয়ে গিয়েছিল। যদিও তাঁর অনুপস্থিতি নিয়ে হার্দিক পান্ডিয়া অবশ্য কিছু জানাননি টসের সময়। তবে শেষপর্যমন্ত বিসিসিআইয়ের তরফেই জানানো হয় সেই কথা। কেন তাঁকে নামানো হয়নি সেই কথা জানানো হয়েছে।

অর্শদীপ সিংয়ের পরিবর্তে ভারতীয় দলে এসেছেন শিবম মাভি

২০২২ সালেই দেশের হয়ে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল এই তারকা ক্রিকেটারের। সেই থেকেই সাফল্যের সঙ্গে পথ চলা শুরু হয়েছিল অর্শদীপ সিংয়ের। ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ২১টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন অর্শদীপ সিং। সেখানেই ৩১টি উইকেট পেয়েছেন েই তরকুণ ভারতীয় ক্রিকেটার। সেইসঙ্গে অর্শদীপ সিংয়ের ইকনমি রেট রয়েছে ৮.১৭। সেইসঙ্গে এক ইনিংসে চারটি নেওয়ার নজিরও গড়েছেন েই তরুণ ক্রিকেটার।

যদিও অর্শদীপ সিংয়ের কী সমস্যা হয়েছে তা অবশ্য এখনও পর্যন্ত জানানো হয়নি বোর্ডের তরফে। ম্যাচ সুরু হওয়ার আগে বোর্ডের তরফে জানানো হয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে  নির্বাচনের জন্য উপলব্ধ ছিলেন না অর্শদীপ সিং। তাঁর অসুস্থতা সারিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি অর্শদীপ সিং।

অর্শদীপ সিং খেলতে না পারার ফলেই তাঁর জায়গায় শিবম মাভিকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে। একইসঙ্গে এদিন ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টিতে ্ভিষেক হয়েছে শুভমন গিলেরও। দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে এবার  শিবম মাভির। শ্রীলঙ্কার বিরুদ্ধেই প্রথমবার ভারতীয় সিনিয়র দলের হয়ে ডাক পেয়েছেন তিনি। বছরের প্রথম ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলতে নামছেন শিবম মাভি। এগদিন অবশ্য টস হারে ভারতীয় দল। সেখানেই শেষ প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত করে ১৬২ রান।

close whatsapp