শ্রীলঙ্কার ৩০০ তম টেস্টে ভারতের তরুণ ব্রিগেডকে আটকানোর ছক প্রস্তুত করুণারত্নেদের

Dimuth Karunaratne
Dimuth Karunaratne. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

একদিকে বিরাট কোহলির শততম টেস্ট, অন্যদিকে মোহালীতে এই ম্যাচ শ্রীলঙ্কার জন্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ ভারতের বিরুদ্ধে করুণারত্নের নেতৃত্বে ৩০০ তম টেস্টে নামছে ভারত। আর সেই ম্যা্চেই এবারে প্রবেশ করছে সমর্থকও। এতেই খুশি শ্রীলঙ্কা অধিনায়ক দিমুখ করুণারত্নে। শ্রীলঙ্কার ৩০০ তম ম্যাচের অধিনায়ক তিনি। দর্শকের সামনে সেই ম্যাচ খেলার অনুভূতিটাই অন্যরকম। ভারতের বিরুদ্ধে পরিসংখ্যান বদলে জয়ে ফেরাই এখন একমাত্র লক্ষ্য শ্রীলঙ্কা অধিনায়কের।

এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে একটিও টেস্ট ম্যাচ জেতেনি শ্রীলঙ্কা। ভারতের মাটিতে হওয়া ২০টি টেস্টের মধ্যে ১১ টিতেই হেরেছে তারা। আর ৯টি ম্যাচ হয়েছে ড্র। এবার ভারতের মাটিতে সেই পরিসংখ্যানটই বদলাতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট দল। ভারতের কাছে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। চূড়ান্ত ব্যাচিং ব্যর্থতার স্বাক্ষী থেকেছে শ্রীলঙ্কা ক্রিকেট বাহিনী।

সেই সমস্ত ভুল থেকে শিক্ষা নিয়েই এবার ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা দল। ভারতের বিরাট কোহলির যেমন শততম টেস্ট হতে চলেছে মোহালীতে। ঠিক তেমনই শ্রীলঙ্কাও ভারতের মাটিতে খেলতে চলেছে তাদের তিনশোতম ম্যাচ। আর সেই ম্যাচে বোর্ডের দর্শক প্রবেশের অনুমতি দেখার পরই আপ্লুত শ্রীলঙ্কার অধিনায়ক। ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে সেই কথাই জানিয়েছিলেন তিনি।

মোহালীতে বিসিসিআইয়ের দর্শক প্রবেশের অনুমতিতে খুশি দিমুথ করুণারত্নের

দিমুথ করুণারত্নে জানিয়েছেন, “দেশের হয়ে ৩০০ তম টেস্ট খেলার অনুভূতিটাই অন্যরকম। আমি এমনটা প্রত্যাশা করিনি। কিন্তু সেই সম্মানটা পেয়েছি। শ্রীলঙ্কার হয়ে জয়ের রাস্তা তৈরি করে দিতে আমি আমার সেরাটা দিয়ে দেব। আমি জানতে পেরেছি এই ম্যাচ বিরাট কোহলির শততম টেস্ট। সেখানে বিসিআইয়ের সমর্থক প্রবেশের সিদ্ধান্ত খুবই ভাল”।

ভারতের বিরুদ্ধে নামার আগে ইতিমধ্যেই শ্রীলঙ্কা শিবিরে যোগ হয়েছিলেন গুনাবর্দনে। বিশেষ ব্যাটিং পরামর্শদাতা হিসাবেই দলের সঙ্গে যোগ করা হয়েছিল তাঁকে। যদিও গুনাবর্দনে সিরিজের শেষ পর্যন্ত থাকবেন না শ্রীলঙ্কা শিবিরের সঙ্গে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা বাহিনী। যদিও ম্যাচে নামার আগেই কিন্তু চোট আঘাতের চোখ রাঙানি রয়েছে শ্রীলঙ্কা শিবিরে।

ম্যাচে নামার আগে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে গিয়েছেন কুশল মেন্ডিস। তবে নির্বাসন কাটিয়ে এই ম্যাচেই শ্রীলঙ্কা দলে ফিরেছেন নিরোশান ডিকেওয়ালা। তাঁর দলে ফেরা খানিকটা হলেওআত্মবিশ্বাস বাড়াচ্ছে শ্রীলঙ্কা শিবিরের। ভারতীয় শিবিরে রাহানে, পুজারা-রা নেই। সেই জায়গায় তরুণ ক্রিকেটারদের খেলাবে ভারত। আর সেই সুযোগ কাজে লাগিয়ে সাফল্য পাওয়ার ছক কষা হয়ে গিয়েছে শ্রীলঙ্কার।

close whatsapp