সূর্যকুমার যাদবকে নতুন ইউনিভার্স বস বললেন দানিশ কানেরিয়া
আপডেট করা - Jan 8, 2023 2:15 pm

২০২২ সালের পর ২০২৩ সাল, সূর্যকুমার যাদবের দাপুটে পারফরম্যান্স অব্যহত রয়েছে। শ্রীলঙ্কার বিরদ্ধে নতুন বছরে টি টোয়েনিটি সিরিজ দিয়ে যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। সেখানেই ফের একবার বিধ্বংসী মেজাজে দেখা গেল সূর্যকুমার যাদবকে। ভারতীয় তারকা ক্রিকেটারের এমন পারফরম্যান্স দেখার পরই প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার দানিশ কানেরিয়া। এবি ডেভিডলিয়র্স, ক্রিস গেইলদের পরিবর্তে বিশ্ব ক্রিকেটের নতুন ইউনিভার্স বসের তকমা এবার সূর্যকুনমার যাদবকেই দিচ্ছেন দানিশ কানেরিয়া।
শ্রীলঙ্কারক বিরুদ্ধে ব্যাট হাতে আবারও একবার দেখা গেল সূর্যকুমার যাদবের বিধ্বংসী ইনিংস। মিস্টার থ্রি স্কিসটি ডিগ্রীর তকমা তো আগেই রেয়ে গিয়েছেন তিনি। এবার ইউনিভার্স বসের তকমাও পেয়েগেলেন েই তারকা ক্রিকটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে অর্ধশতরান করেছিলেন তিনি। যদিও সেই ম্যাচে ভারতকে জয় এনে দিতে পারেননি এই তারকা ক্রিকেটার। কিন্তু সিরিজের শেষ টি টোয়েন্টিতে কোনওরকম ভুল করেননি তিনি। তাঁর হাত ধরেই সিরিজ জয় হয়ে গেল ভারতীয় দলের।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৫ বলে সেঞ্চুরী করেছিলেন সূর্যকুমার যাদব
সেই ম্যাচেই ফের একবার ক্রিকেট বিশ্ব দেখল সূর্যকুমার যাদবের বিধ্বংসী পারফরম্যান্স। দেশের জার্সিতে টি টোয়েন্টি ফর্ম্যাটে তিনটি সেঞ্চুরীর মালিক হয়ে গিয়েছেন সূর্যকুমার যাদব। আর সেই পারফরম্যান্স দেখেই সকলে আপ্লুত। এমন পারপরম্যান্স দেখার পরই তাঁকে ইউনিভার্স বস বলে সম্বোধন করছেন প্রাক্তন পাক তারকা দীনিশ কানেরিয়া। তাঁর মতে সূর্যকুমার যাদবের এই পারফর্মযামন্সের সামনে এখন নাকি ক্রিস গেইল এবং এবি ডেভিলিয়র্সও ম্লান।
সূর্যতকুমার যাদবের েই পারফরম্যান্স দেখার পর দানিশ কানেরিয়া জানিয়েছেন, “এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মতুন ইউনিভার্স বস হলেন সূর্যকুমার যাদব। এই তরুণ তারকা ক্রিকেটারের সম্বনন্ধে আর কীই বা বলতে পারি আমি। এর আগেও বহুবার বলেছি যে সূর্যকুমার যাদবের মতো এমন ক্রিকেটার সারা জীবনে একবারই আসেন। যে ইনিংস তিনি এদিন খেলেছেন (৫১ বলে ১১২ রানের ইনিংস), সেই পারফরম্যান্স েই মুহূর্তে কোনও ব্যাটারের পক্ষেই ফের একবার করকে দেখানো সম্ভব নয়”।
দানিশ কানেরিয়া এটুতুকেই থামেননি। সূর্যকুমার যাদবকে আরও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। ক্রিস গেইল এবং এবি ডেভিলিয়র্সের থেকেও তাঁকে এগিয়ে রেখেছেন দানিশ কানেরিয়া। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এই প্রসঙ্গে এবি ডেভিলিয়র্স কিংবা ক্রিস গেইলের কতা উঠতেই পারে, কিন্তু তাদের সকলেই এখন সূর্যকুমার যাদবের সামনে ম্লান। ইতিমধ্যেই তিনি তাদের সকলকে ছাপিয়ে গিয়েছেন এবং টি টোয়েন্টি ক্রিকেটকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন”।